সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

ডোনাল্ড লুর সফর নিয়ে আ’লীগ-বিএনপিতে এতো আলোচনা কেন?

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৫ মে ২০২৪
in বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
ডোনাল্ড লুর সফর নিয়ে আ’লীগ-বিএনপিতে এতো আলোচনা কেন?

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মঙ্গলবার ঢাকায় এসেছেন। বেলা সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডোনাল্ড লুকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা অনুবিভাগ) খন্দকার মাসুদুল আলম।

এই সফরে ডোনাল্ড লু ব্যবসা-বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকারসহ দুই দেশের অগ্রাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে আলোচনা করবেন।

তবে এই সফরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার বৈঠকের কর্মসূচি নেই। কিন্তু তারপরও ডোনাল্ড লুর এই সফরকে ঘিরে বাংলাদেশে রাজনৈতিক আলোচনা চলছে। পাল্টাপাল্টি বক্তব্যও দিচ্ছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি।

ডোনাল্ড লু

গত শনিবার এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, লু আসছে, তাই বিএনপি নেতারা আবার চাঙ্গা হয়ে গেছেন। আবার ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে।

পরদিন এর পাল্টা জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডোনাল্ড লুর বাংলাদেশে আগমন নিয়ে আমরা কেউ আগ্রহী নই। আমাদের ভরসা জনগণের ওপর।

অপরদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নেতারা সে আশায় আছেন যে ডোনাল্ড লু এসে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবেন। কিন্তু বিএনপি নেতারা কোথাও এ বিষয়ে কিছু বলেননি। ওবায়দুল কাদের সাহেবরা ভয় থেকে প্রলাপ বকছেন। তিনি কি জ্বরে ভুগছেন? মনে হয় তিনি বড় ধরনের অস্থিরতায় আছেন।

সম্পর্কিত

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্যই আসবেন। সরকারের সঙ্গে কথা বলবেন। বিএনপি উদ্ভট চিন্তা করছে। ভাবছে আবার নিষেধাজ্ঞা দেবে।

প্রকাশ্যে প্রধান দুই দলের বক্তব্য এমন হলেও আওয়ামী লীগ বা বিএনপি কেউই এই সফরকে খাটো করে দেখছে না।

দুটি দলের নেতারাই বলেছেন, নির্বাচন শেষ হয়ে গেলেও নানা দিক বিবেচনায় মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরের আলাদা গুরুত্ব রয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম যেমন বিবিসিকে বলেন, ডোনাল্ড লুর আগমন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। তবে এর সাথে ষড়যন্ত্রের গন্ধ আছে কি না সেটা এখনই বোঝা যাচ্ছে না।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন আবার বিবিসিকে বলেছেন, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের পরামর্শগুলো মানেনি সরকার। এ কারণে এখন যুক্তরাষ্ট্র যদি আড়ালে কোনও কিছু করে সেটি সরকারের জন্য মঙ্গলজনক হবে না।

যদিও দুই দলের এই সন্দেহ কিংবা শঙ্কার কোনো কারণ আছে বলে মনে করেন না কূটনীতিক বিশ্লেষকরা।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবীর বলেন, এই সফরে লু বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাবনার জায়গাগুলো নিয়ে আলোচনা করতে পারেন। রাজনৈতিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে তাতে যুক্তরাষ্ট্র নজর নাও দিতে পারে।

ট্যাগ: আওয়ামী লীগডোনাল্ড লুবিএনপিযুক্তরাষ্ট্রলিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্ত দীপু মনি
জাতীয়

স্বামীকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্ত দীপু মনি

১৯ আগস্ট ২০২৬
পরবর্তী রাষ্ট্রপতি কে? মির্জা ফখরুলের নাম প্রস্তাব করলেন আসিফ নজরুল
জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতি কে? মির্জা ফখরুলের নাম প্রস্তাব করলেন আসিফ নজরুল

২৪ জুলাই ২০২৬

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

২১ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

২১ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.