বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

ঢাকায় পাঁচটি মনোরেল রুটের পরিকল্পনা, ২০২৯ সালের মধ্যে দুটি চালুর লক্ষ্য

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
in জাতীয়, প্রযুক্তি, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
ঢাকায় পাঁচটি মনোরেল রুটের পরিকল্পনা, ২০২৯ সালের মধ্যে দুটি চালুর লক্ষ্য

ঢাকায় পাঁচটি মনোরেল রুটের পরিকল্পনা, ২০২৯ সালের মধ্যে দুটি চালুর লক্ষ্য

রাজধানীর ক্রমবর্ধমান যানজট মোকাবিলায় মেট্রোরেলের পাশাপাশি মনোরেলভিত্তিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ঢাকায় পাঁচটি সম্ভাব্য মনোরেল রুট নির্মাণের সুপারিশ করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। প্রস্তাবিত রুটগুলোর প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট)।

সম্পর্কিত

জাপান-বাংলাদেশ সম্পর্ক: বিশ্বাস ও বন্ধুত্বে অটুট: জাপান রাষ্ট্রদূত সাইদা শিনইচি

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন এহসান মাহমুদ

পরিকল্পনা অনুযায়ী, সমীক্ষার ভিত্তিতে পাঁচটি রুটের মধ্য থেকে অগ্রাধিকার দিয়ে দুটি রুট চূড়ান্ত করা হবে। এরপর অর্থায়ন নিশ্চিত করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন ও বাস্তবায়ন শেষে ২০২৯ সালের মধ্যে অন্তত দুটি মনোরেল চালুর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

প্রস্তাবিত পাঁচটি রুট হলো—হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-কুড়িল-বসুন্ধরা জলসিঁড়ি-পূর্বাচল, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-উত্তরা সেন্টার-সাভার, মোহাম্মদপুর-ধানমন্ডি-জিঞ্জিরা-পোস্তগোলা, মধ্য বাড্ডা-পূর্বাচল এক্সপ্রেসওয়ে-ভুলতা (নারায়ণগঞ্জ) এবং রামপুরা-আফতাবনগর-ডেমরা।

ডিটিসিএ সূত্রে জানা গেছে, বুয়েটের পাশাপাশি আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানও সমীক্ষায় যুক্ত হবে। এ বিষয়ে ফ্রান্স ও মালয়েশিয়ার কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে প্রকল্প বাস্তবায়নের পথ সুগম করাই এ উদ্যোগের লক্ষ্য।

আগামী ছয় মাসের মধ্যে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে। এ সময় প্রতিটি রুটের কারিগরি, অর্থনৈতিক ও পরিবহনগত কার্যকারিতা মূল্যায়ন করা হবে। একই সঙ্গে সম্ভাব্য যাত্রীসংখ্যা, নির্মাণ ব্যয়, বাস্তবায়ন কৌশল এবং বিনিয়োগ সম্ভাবনাও বিশ্লেষণ করা হবে।

সমীক্ষার ফলাফলের ভিত্তিতে অগ্রাধিকারপ্রাপ্ত দুটি রুট নির্বাচন করা হবে। পাশাপাশি সম্ভাব্য বিনিয়োগকারীদের সামনে প্রকল্পের সার্বিক সম্ভাবনা তুলে ধরতে একটি প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (প্রিলিমিনারি ডিপিপি) প্রস্তুত করবে বুয়েট।

সমীক্ষা কার্যক্রম সমন্বয় করছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. হাদিউজ্জামান। তিনি বলেন, ঢাকার যেসব এলাকায় ভারী মেট্রোরেল নির্মাণ বাস্তবসম্মত নয়, বিশেষ করে ঘনবসতিপূর্ণ ও অপেক্ষাকৃত সরু সড়কবিশিষ্ট এলাকাগুলোতে মনোরেল একটি কার্যকর বিকল্প হতে পারে। প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে প্রতিটি রুটের বাস্তবতা, সম্ভাবনা এবং ব্যয়-সুবিধার বিষয়গুলো বিশদভাবে যাচাই করা হবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ব্রিকস সম্মেলনে তারেক রহমান আসছেন কি না, জানে না ভারত
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনে তারেক রহমান আসছেন কি না, জানে না ভারত

৪ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন! গুণ দায় কার?
জাতীয়

বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন! গুণ দায় কার?

৩০ জুলাই ২০২৬

সর্বশেষ

জাপান-বাংলাদেশ সম্পর্ক: বিশ্বাস ও বন্ধুত্বে অটুট: জাপান রাষ্ট্রদূত সাইদা শিনইচি

জাপান-বাংলাদেশ সম্পর্ক: বিশ্বাস ও বন্ধুত্বে অটুট: জাপান রাষ্ট্রদূত সাইদা শিনইচি

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন এহসান মাহমুদ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন এহসান মাহমুদ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

বাংলাদেশের বড় বাজারে কোরিয়ার বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ

বাংলাদেশের বড় বাজারে কোরিয়ার বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

বাংলাদেশে স্যামসাং: আমদানি থেকে উৎপাদন ও প্রযুক্তি গবেষণায়

বাংলাদেশে স্যামসাং: আমদানি থেকে উৎপাদন ও প্রযুক্তি গবেষণায়

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

জাপান-বাংলাদেশ সম্পর্ক: বিশ্বাস ও বন্ধুত্বে অটুট: জাপান রাষ্ট্রদূত সাইদা শিনইচি

জাপান-বাংলাদেশ সম্পর্ক: বিশ্বাস ও বন্ধুত্বে অটুট: জাপান রাষ্ট্রদূত সাইদা শিনইচি

১৬ সেপ্টেম্বর ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন এহসান মাহমুদ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন এহসান মাহমুদ

১৬ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.