বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

ঢাকা ব্যাংকের নতুন এমডি ও সিইও হিসেবে যোগ দিয়েছেন ওসমান এরশাদ ফয়েজ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬
in অর্থনীতি
Reading Time: 1 min read
A A
0
ঢাকা ব্যাংকের নতুন এমডি ও সিইও হিসেবে যোগ দিয়েছেন ওসমান এরশাদ ফয়েজ

ঢাকা ব্যাংক পিএলসি তাদের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অভিজ্ঞ ব্যাংকার ওসমান এরশাদ ফয়েজকে নিয়োগ দিয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।

ওসমান এরশাদ ফয়েজের আন্তর্জাতিক ব্যাংকিং খাতে ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি বিভিন্ন বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানে শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং কৌশল, প্রযুক্তি, পরিচালনা ব্যবস্থা, ডিজিটাল রূপান্তর, কোর ব্যাংকিং প্ল্যাটফর্ম ও ফিনটেক খাতে তার দক্ষতা ঢাকা ব্যাংকের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ঢাকা ব্যাংকে যোগ দেয়ার আগে ওসমান এরশাদ ফয়েজ ২০২৫ সালের জানুয়ারি থেকে ইস্টার্ন ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক ব্যাংকিং ও ফিনটেক পরামর্শক প্রতিষ্ঠান এশিয়া ফিট এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন।

ওসমান এরশাদ ফয়েজের কর্মজীবনে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দায়িত্বও রয়েছে। তিনি এএমটিডি ডিজিটালের চিফ ইনফরমেশন অ্যান্ড অপারেটিং অফিসার এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সিঙ্গাপুরের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ইস্টার্ন হেমিস্ফিয়ার অঞ্চলের হোলসেল ব্যাংকিং বিভাগের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি পাঁচ বছর সিঙ্গাপুর ক্লিয়ারিং হাউস অ্যাসোসিয়েশনের পরিচালক ছিলেন।

প্রযুক্তিনির্ভর নেতৃত্ব ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলায় তার অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে তিনি ওয়ার্ল্ড সিআইও ২০০ সামিটে ‘লেজেন্ড’ অ্যাওয়ার্ড পান। নারী নেতৃত্ব ও ব্যবসায়ে নারীদের অগ্রগতিতে ভূমিকার জন্য তিনি ইনভলভ, ফিনান্সিয়াল টাইমস ও ইয়াহু ফাইন্যান্সের সহায়তায় প্রকাশিত হিরোস গ্লোবাল রোল মডেল তালিকায় একাধিকবার অন্তর্ভুক্ত হয়েছেন।

ওসমান এরশাদ ফয়েজ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (অনার্স) এবং এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি ইনসিয়াড এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাঈদ বিজনেস স্কুলে নির্বাহী শিক্ষা কর্মসূচিও সম্পন্ন করেছেন। ১৯৯৩ সালে আমেরিকান এক্সপ্রেসে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার পেশাগত জীবন শুরু হয়।

সম্পর্কিত

তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব

ঋণখেলাপি মুক্ত থাকাই ব্যবসার বড় মর্যাদা: মোস্তফা কামাল

ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, ব্যাংকিং খাত বর্তমানে এমন এক সময়ে রয়েছে, যখন সুশাসন, শৃঙ্খলাবদ্ধ বাস্তবায়ন ও প্রযুক্তিনির্ভর রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওসমান এরশাদ ফয়েজের অভিজ্ঞতা ব্যাংকের কৌশলগত অগ্রগতি, ঝুঁকি ব্যবস্থাপনা ও টেকসই প্রবৃদ্ধিতে সহায়ক হবে।

নতুন দায়িত্ব গ্রহণের পর ওসমান এরশাদ ফয়েজ বলেন, তিনি গ্রাহক ও নিয়ন্ত্রক সংস্থার আস্থা আরও জোরদার করবেন, প্রযুক্তি ও প্রক্রিয়ায় আধুনিকায়ন আনবেন এবং ব্যক্তি, ব্যবসা ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য সেবার মান উন্নত করার চেষ্টা করবেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ডলারের সর্বোচ্চ দর ১২০ টাকা
অর্থনীতি

রেমিট্যান্স: ২১ দিনে এলো ১৬৩ কোটি ৪২ লাখ ডলার

২২ সেপ্টেম্বর ২০২৪
ভারতের পরিবর্তে থাইল্যান্ড গিয়ে খরচ করছেন বাংলাদেশিরা
অর্থনীতি

ভারতের পরিবর্তে থাইল্যান্ড গিয়ে খরচ করছেন বাংলাদেশিরা

১৭ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

নিউইয়র্কে কেলার উইলিয়মস ল্যান্ডমার্ক ২-এর বর্ণাঢ্য ঈদ উল-আযহার পুনর্মিলনী

নিউইয়র্কে কেলার উইলিয়মস ল্যান্ডমার্ক ২-এর বর্ণাঢ্য ঈদ উল-আযহার পুনর্মিলনী

- ইউএসএ বাংলা ডেস্ক
১১ জুন ২০২৬
0

0

জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান, নতুন উচ্চতায় বাংলাদেশ

- ইউএসএ বাংলা ডেস্ক
১১ জুন ২০২৬
0

0

তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব

- ইউএসএ বাংলা ডেস্ক
১১ জুন ২০২৬
0

0

ঋণখেলাপি মুক্ত থাকাই ব্যবসার বড় মর্যাদা: মোস্তফা কামাল

- ইউএসএ বাংলা ডেস্ক
১১ জুন ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • সাফল্য
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

নিউইয়র্কে কেলার উইলিয়মস ল্যান্ডমার্ক ২-এর বর্ণাঢ্য ঈদ উল-আযহার পুনর্মিলনী

নিউইয়র্কে কেলার উইলিয়মস ল্যান্ডমার্ক ২-এর বর্ণাঢ্য ঈদ উল-আযহার পুনর্মিলনী

১১ জুন ২০২৬

জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান, নতুন উচ্চতায় বাংলাদেশ

১১ জুন ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.