সোমবার, আগস্ট ২৪, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৭ আগস্ট ২০২৬
in জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

বিশেষ প্রতিবেদক

ঢাকা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। একই সঙ্গে কমিশনের নতুন দুই সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূইয়াকে।

সোমবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগের বিষয়টি জানানো হয়।

সম্পর্কিত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানালেন বিএফডিসির এমডি মাসুমা রহমান তানি

প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৫ ধারার উপধারা (১) অনুযায়ী বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই আইনের ৮ ধারার উপধারা (১) অনুযায়ী দুই কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে।

আইন অনুযায়ী, দুদক সর্বোচ্চ পাঁচজন কমিশনারের সমন্বয়ে গঠিত হতে পারে। তাঁদের মধ্য থেকে রাষ্ট্রপতি একজনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। কমিশনার পদে নিয়োগের ক্ষেত্রে আইন, বিচার, প্রশাসন, শিক্ষা, হিসাব-নিরীক্ষা, শৃঙ্খলা বাহিনী, আর্থিক প্রতিষ্ঠান অথবা দুর্নীতিবিরোধী কার্যক্রমে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতার বিধান রয়েছে।

নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান আপিল বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন শেষে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবসর নেন। এর আগে তিনি হাইকোর্ট বিভাগেও বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন কমিশনারদের মধ্যে ড. জাহাঙ্গীর আলম খান সাবেক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর ড. সাজ্জাদ হোসেন ভূইয়া এর আগে আর্থিক খাতের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

দুদকের চেয়ারম্যান আপিল বিভাগের বিচারকের সমান বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। অন্যদিকে কমিশনারদের বেতন, ভাতা ও পদমর্যাদা হাইকোর্ট বিভাগের বিচারকের সমপর্যায়ের হবে।

এর আগে দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগের পর কমিশন পুনর্গঠনের উদ্যোগ নেয় সরকার। নতুন নিয়োগের মধ্য দিয়ে কয়েক মাস পর সংস্থাটির নেতৃত্বে নতুন চেয়ারম্যান ও কমিশনাররা দায়িত্ব পেলেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

এক প্ল্যাটফর্মে হাসপাতাল, ফার্মেসি ও ল্যাব—জাতীয় ই-হেলথ স্থাপত্যের পরিকল্পনা
জাতীয়

এক প্ল্যাটফর্মে হাসপাতাল, ফার্মেসি ও ল্যাব—জাতীয় ই-হেলথ স্থাপত্যের পরিকল্পনা

২২ আগস্ট ২০২৬
বাংলাদেশে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু
বাংলাদেশ

বাংলাদেশে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু

৩০ এপ্রিল ২০২৪

সর্বশেষ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ আগস্ট ২০২৬
0

0

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানালেন বিএফডিসির এমডি মাসুমা রহমান তানি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানালেন বিএফডিসির এমডি মাসুমা রহমান তানি

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ আগস্ট ২০২৬
0

0

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ আগস্ট ২০২৬
0

0

নান্দনিক আগামীর পথে: ‘ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট’

নান্দনিক আগামীর পথে: ‘ছুটি নক্ষত্রবাড়ি রিসোর্ট’

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন

২৪ আগস্ট ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানালেন বিএফডিসির এমডি মাসুমা রহমান তানি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানালেন বিএফডিসির এমডি মাসুমা রহমান তানি

২৪ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.