সোমবার, আগস্ট ২৪, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসায় সড়কে ৬০ অ্যাম্বুলেন্স, নজরদারিতে ১২০ মোটরসাইকেল

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৪ আগস্ট ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসায় সড়কে ৬০ অ্যাম্বুলেন্স, নজরদারিতে ১২০ মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক

মহাসড়কে দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত ও টহল জোরদারে ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স এবং ১২০টি মোটরসাইকেল যুক্ত করেছে সরকার। নতুন বহরে রয়েছে ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স ও ৮০টি হাইওয়ে প্যাট্রলিং মোটরসাইকেল।

বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের আওতায় এসব যানবাহন যুক্ত করা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত অনুষ্ঠানে নতুন বহরের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

সম্পর্কিত

জুলাইয়ে উন্নয়ন ব্যয়ে গতি নেই, ১০ মন্ত্রণালয়ের খরচ শূন্য

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, প্রথম ছয় মাসে সমঝোতার সুযোগ

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনতে সরকার সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি, কার্যকর আইন প্রয়োগ এবং দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে এ লক্ষ্য অর্জন সম্ভব হবে।

তিনি জানান, ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে আধুনিক নিরাপদ সড়ক আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে মহাসড়কের পাশের বাজার স্থানান্তর, গুরুত্বপূর্ণ সংযোগস্থলে ডাইভারশন নির্মাণ এবং উন্নত সাইনেজ ও রোড মার্কিং স্থাপনের কাজও এগিয়ে নেওয়া হবে। ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত গতি ও চালকদের প্রশিক্ষণের ঘাটতিকে দুর্ঘটনার প্রধান কারণ উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পের আওতায় হেলপার থেকে চালক হওয়া ব্যক্তিদের বিশেষ প্রশিক্ষণ ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হবে।

জরুরি চিকিৎসাসেবার অংশ হিসেবে জয়দেবপুর-রংপুর, হাটিকুমরুল-রাজশাহী এবং জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কে প্রতি ১০ কিলোমিটার পরপর একটি করে অ্যাম্বুলেন্স মোতায়েন থাকবে। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা ট্রমা সেন্টারগুলো পুনরায় চালু এবং মহাসড়কসংলগ্ন হাসপাতালগুলোতে পৃথক ট্রমা ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, মানুষের জীবন রক্ষায় নিরাপদ সড়ক গড়ে তুলতে অবকাঠামো উন্নয়ন, আইন প্রয়োগ ও জরুরি সেবাকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

১৩ বছরে সোনালী লাইফের প্রিমিয়াম আয় ৮৬৬ কোটি টাকা, দাবি পরিশোধ ৪০৫ কোটি
অর্থনীতি

১৩ বছরে সোনালী লাইফের প্রিমিয়াম আয় ৮৬৬ কোটি টাকা, দাবি পরিশোধ ৪০৫ কোটি

৩ আগস্ট ২০২৬
ডারউইনে ইতিহাস, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম জয়
খেলা

ডারউইনে ইতিহাস, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম জয়

১৬ আগস্ট ২০২৬

সর্বশেষ

জুলাইয়ে উন্নয়ন ব্যয়ে গতি নেই, ১০ মন্ত্রণালয়ের খরচ শূন্য

জুলাইয়ে উন্নয়ন ব্যয়ে গতি নেই, ১০ মন্ত্রণালয়ের খরচ শূন্য

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ আগস্ট ২০২৬
0

0

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, প্রথম ছয় মাসে সমঝোতার সুযোগ

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, প্রথম ছয় মাসে সমঝোতার সুযোগ

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ আগস্ট ২০২৬
0

0

বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ আগস্ট ২০২৬
0

0

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে: অর্থমন্ত্রী

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে: অর্থমন্ত্রী

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

জুলাইয়ে উন্নয়ন ব্যয়ে গতি নেই, ১০ মন্ত্রণালয়ের খরচ শূন্য

জুলাইয়ে উন্নয়ন ব্যয়ে গতি নেই, ১০ মন্ত্রণালয়ের খরচ শূন্য

২৪ আগস্ট ২০২৬
খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, প্রথম ছয় মাসে সমঝোতার সুযোগ

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা, প্রথম ছয় মাসে সমঝোতার সুযোগ

২৪ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.