রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ নিউইয়র্ক

নিউইয়র্কে অ্যাপার্টমেন্টে আগুনে ৯ শিশুসহ নিহত ১৯

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৫
in নিউইয়র্ক
Reading Time: 1 min read
A A
0
নিউইয়র্কে অ্যাপার্টমেন্টে আগুনে ৯ শিশুসহ নিহত ১৯

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এক আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৯ শিশুসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৬৩ জন আহত হয়েছেন।

আজ সোমবার মার্কিন সংবাদ সিএনএন এ তথ্য জানিয়েছে।

নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস এ অগ্নিকাণ্ডকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘এটি নিউইয়র্ক শহরের জন্য একটি ভয়ঙ্কর বেদনাদায়ক ঘটনা। এটি নগরবাসীকে দুঃখ-যন্ত্রণায় নিমজ্জিত করেছে।’

সম্পর্কিত

সব ধরনের ভিসা নয়, শুধু অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

‘প্রবাসী মতলব সমিতি ইন্ক’-এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

নিউইয়র্ক শহরের দমকল বাহিনীর কমিশনার ড্যানিয়েল নিগ্রো সংবাদ সম্মেলনে বলেন, ‘আগুনের কারণে ২২ জন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আছেন। মোট আহত হয়েছেন অন্তত ৬৩ জন।’

‘নষ্ট ইলেকট্রিক হিটার থেকে আগুন লেগেছে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘হিটারটি বেডরুমে ছিল। সেই রুম থেকে অ্যাপার্টমেন্টে আগুন ছড়িয়ে পড়ে।’

তিনি জানান, নিউইয়র্ক শহরের পূর্ব ১৮১ স্ট্রিটের ১৯তলা ভবনটির আগুন নেভাতে দমকল বাহিনীর প্রায় ২০০ সদস্য কাজ করেন। ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে স্থানীয় সময় সকাল ১১টায় আগুন লাগে।

‘হৃদরোগে আক্রান্ত অবস্থায় অনেককে ভবনের সিঁড়িতে পাওয়া যায়। এ ছাড়াও, ধোঁয়ার কারণে অনেকে শ্বাসজনিত সমস্যায় পড়েন,’ যোগ করেন ড্যানিয়েল নিগ্রো।

তিনি জানান, প্রচণ্ড ধোঁয়ার কারণে অনেকে ভবন থেকে বের হতে পারেননি।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোচুল টুইটারে বলেন, ‘আজ আগুনের যে ঘটনা ঘটেছে তাতে আমি মর্মাহত। নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করছি।’

মুসলমান ও অভিবাসীদের ওপর প্রভাব

মেয়র এরিক অ্যাডামস গণমাধ্যমকে জানিয়েছেন, ভবনটি যে এলাকায় সেখানে অনেক মুসলমান বসবাস করেন। পশ্চিম আফ্রিকার গাম্বিয়া থেকে অনেক অভিবাসীও রয়েছেন। তাই ইসলামি নিয়ম অনুযায়ী নিহত মুসলমানদের দাফনের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, ‘আমরা চাই আপনারা দাফনের কাজে এগিয়ে আসুন।’

নিউইয়র্ক শহরের জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রথম উপকমিশনার ক্রিস্টিনা ফ্যারেল সিএনএনকে বলেন, ‘ভবনের অন্য বাসিন্দাদের পাশের একটি স্কুলে নেওয়া হয়েছে।’

‘আমরা রেডক্রসের সঙ্গে কাজ করছি। আমাদের হোটেল রুম আছে। সবাইকে নিরাপদে রাখার চেষ্টা করছি’, যোগ করেন তিনি।

মার্কিন সিনেটে ডেমোক্রেটিক পার্টির নেতা শুক শুমের সংবাদ সম্মেলনে বলেন, ‘ভুক্তভোগীদের রাষ্ট্রীয়ভাবে সব ধরনের সহায়তা দেওয়ার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। তাদেরকে ঘর ও করের জন্য সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনায় আছে। অভিবাসন সংক্রান্ত সহায়তাও দেওয়া হবে যাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষগুলো আবার একত্রিত হতে পারেন।’

ট্যাগ: ৯ শিশুঅ্যাপার্টমেন্টনিহত ১৯লিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

সব ধরনের ভিসা নয়, শুধু অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

সব ধরনের ভিসা নয়, শুধু অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

২৭ আগস্ট ২০২৬
নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতি ইউএসএ’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
নিউইয়র্ক

নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতি ইউএসএ’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

২০ মার্চ ২০২৫

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

১৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.