মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ নিউইয়র্ক

নিউইয়র্কে চারদিনব্যাপী আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৬ মে ২০২৪
in নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
A A
0
নিউইয়র্কে বাংলা বইমেলা

মেলা উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা

‘যত বই তত প্রাণ’ স্লোগানে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ‘নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা’র ৩৩তম আসর।

স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ৪ দিনব্যাপী এ মেলা উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

মেলায় বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র প্রবাসী লেখকদের প্রকাশিত প্রায় ১০ হাজার বই নিয়ে ৪০টি স্টল সাজানো হয়েছে। ‘নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা’র আয়োজন করে মুক্তধারা ফাউন্ডেশন।

মেলায় উপস্থিত ছিলেন নিইউয়র্ক রোটারিয়ান চার্টার প্রেসিডেন্ট লিজা। তিনি বলেন, অসাধারণ চলছে মেলা। এটা ৩৩তম বইমেলা। এবার মেলায় অনেক লোক সমাগম হয়েছে। আমরা মেলায় মূলত ক্ষুদ্র ব্যবসায়ীদের সাপোর্ট করছি। এখানে একজন তরুণ উদ্যোক্তা লিসা খাবারের দোকান দিয়েছেন। এতে রোটারি সাহায্য করছে। আমরা আশা করবো যারা বাঙালি আছি তারা রোটারি ক্লাবে জয়েন করবেন।

উদ্বোধনী বক্তব্যে কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, বর্তমানে আমরা যে বাংলা ভাষাকে পাচ্ছি- তা উচ্চারিতভাবে, প্রামাণ্যভাবে হাজার বছর ধরে লিখিত আকারে বিবর্তিত হয়ে এসেছে।

তিনি আরও বলেন, আমাদের যে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ বা অপরিমেয় সংস্কৃতির ঐতিহ্য রয়েছে- তার প্রথম উপকরণ ভাষা। যে ভাষার নাম আমাদের জন্য বাংলা ভাষা- তা বিবর্তিত হয়েছে এবং তার মাধ্যমেই আমাদের জাতিসত্তা, ব্যক্তিসত্তা ও ধ্বনিসত্তা বিবর্তিত হয়েছে।

উদ্বোধনী পর্বে সংসদ সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন বলেন, নিউইয়র্কে মুক্তধারার ৩৩ বছর এ মেলা ধরে রাখা এবং প্রথম প্রজন্মের সঙ্গে নতুন প্রজন্মকে একইসূত্রে বেঁধে রাখার এই যে প্রয়াস, তা অবশ্যই সময়ের প্রয়োজনে খুব গুরুত্বপূর্ণ। কেননা এই যুগসূত্র আমার দেশ, আমার সংস্কৃতি, আমার বই, আমার সাহিত্য সবকিছুতে।

সম্পর্কিত

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

Mr. Millat, Christensen Discuss Bangladesh’s Aviation Expansion

এসময় অতিথির মধ্যে আরও বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর দে, কথাসাহিত্যিক ফরিদুর রেজা সাগর ও ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

মেলায় মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী পর্বের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী। অতিথিদের মেলা কমিটির পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এছাড়া মেলার ৩৩তম আসর উপলক্ষ্যে ৩৩ জন অতিথি মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ৪ দিনের অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক ঘোষণা দেন।

এসময় বক্তব্য দেন মেলা কমিটির আহ্বায়ক হাসান ফেরদৌস, মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন নুরুন্নবী ও কার্যনির্বাহী বিশ্বজিৎ সাহা।

এতে আরও উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারা যাকের, ছড়াকার লুৎফর রহমান রিটন, সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও অভিনেতা আফজাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শামিম আল আমিন। উদ্বোধনী পর্বে সঙ্গীত পরিবেশন করে বহ্নিশিখা সঙ্গীত নিকেতন, সঙ্গীত পরিষদ, আড্ডা ও উদীচীর শিল্পীরা। খবর: বাসস

ট্যাগ: নিউইয়র্কনিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলাবাংলা একাডেমিবাংলা বইমেলামুক্তধারা ফাউন্ডেশন
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ফোন করে ট্রাম্পকে অভিনন্দন জানালেন কমালা
আন্তর্জাতিক

ফোন করে ট্রাম্পকে অভিনন্দন জানালেন কমালা

৬ নভেম্বর ২০২৪
ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে ওজন পার্কে হয়ে গেলো বাংলাদেশিদের বর্ণাঢ্য পথমেলা
নিউইয়র্ক

ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে ওজন পার্কে হয়ে গেলো বাংলাদেশিদের বর্ণাঢ্য পথমেলা

৫ অক্টোবর ২০২৫

সর্বশেষ

দক্ষিণ সিটির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা বিনিয়োগের আলোচনা

দক্ষিণ সিটির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা বিনিয়োগের আলোচনা

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬
0

0

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নুরুল হক নুর ও হাসান আল মামুন

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নুরুল হক নুর ও হাসান আল মামুন

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬
0

0

গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন

গুলশান-২ এ ‘বারোক ক্যাফের’ নতুন শাখার উদ্বোধন

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬
0

0

রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ সার্ভিস, প্রকল্পে মেয়াদ–ব্যয় বাড়ানোয় কড়াকড়ি

রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ সার্ভিস, প্রকল্পে মেয়াদ–ব্যয় বাড়ানোয় কড়াকড়ি

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

দক্ষিণ সিটির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা বিনিয়োগের আলোচনা

দক্ষিণ সিটির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা বিনিয়োগের আলোচনা

২২ সেপ্টেম্বর ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নুরুল হক নুর ও হাসান আল মামুন

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নুরুল হক নুর ও হাসান আল মামুন

২২ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.