রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অন্যান্য

নিউইয়র্কে মা ফাউন্ডেশন ও সারাহ হোমকেয়ারের ইফতার মাহফিল-স্বাধীনতা দিবস উদযাপন

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৮ মার্চ ২০২৪
in অন্যান্য, নিউইয়র্ক
Reading Time: 1 min read
A A
0
মা ফাউন্ডেশন ও সারাহ হোমকেয়ার

নিউইয়র্কে মা ফাউন্ডেশন ও সারাহ হোমকেয়ারের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল করা হয়

জলি আহমেদ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মা ফাউন্ডেশন ও সারাহ হোমকেয়ারের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে। সেই সঙ্গে প্রবাসী বাঙালিদের নিয়ে আয়োজন করা হয়েছে ইফতার মাহফিল। ২৬ মার্চ জ্যাকসন হাইটসের কুইন প্যালেসে এই আয়োজন করা হয়।

এতে অংশ নেন বিভিন্ন স্টেট থেকে আসা প্রবাসী বাঙালিরা। পরিবারে সদস্যদের নিয়ে স্বতঃস্ফূর্তভাবে এই ইফতার মাহফিলে অংশ নেন তারা। শিশু থেকে নিয়ে বিভিন্ন বয়সী ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন এতে। এছাড়া ইফতার মাহফিলে পবিত্র কোরআন প্রতিযোগিতা ও ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন ছিল। যাতে অংশ নেয় শিশুরা। এমন ইফতার মাহফিলের আয়োজন করায় এর উদ্যোক্তাদের ধন্যবাদ জানান অতিথিরা।

সম্পর্কিত

কৌশলগত কারণে বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ সরাচ্ছে কিছু ক্রেতা

দণ্ডিত আওয়ামী লীগ নেতাদের ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে ঢাকা

sarah-homecare

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সারাহ হোমকেয়ারের প্রেসিডেন্ট ডা. শাহজাদী পারভীন সারা ও ভাইস প্রেসিডেন্ট ডা. জি সি প্যাটেলসহ অন্যান্য কর্মকর্তারা।

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শাহজাদী পারভীন সারা বলেন, এবার রমজানে আমাদের প্রোগ্রামে সবার অংশগ্রহণ দেখে ভালো লাগছে। ইনশাআলাহ সামনে ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও প্রোগ্রামের আয়োজন করা হবে।

সারাহ হোমকেয়ারের ভাইস প্রেসিডেন্ট ড. জি সি প্যাটেল বলেন, মা ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। যেমন স্বাস্থ্যসেবা, রিসার্চ, শিক্ষাসহ আরও বিভিন্ন সেবা। যে কেউ এসে সারাহ কেয়ার বা ফাউন্ডেশনে যোগাযোগ করে সেবা নিতে পারবেন। এ সেবার সাথে সবাইকে যুক্ত হওয়ার আহবান জানান জি সি প্যাটেল।

sarah-homecare

মা ফাউন্ডেশনের পরিচালক গাজী লিটন বলেন, মা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে সমাজে কিছু পিছিয়ে পড়া মানুষের জন্য। এই মানুষদের সহযোগিতা করার উদ্দেশ্য নিয়ে মা ফাউন্ডেশনের যাত্রা শুরু। এসময় তিনি মা ফাউন্ডেশনের মহতী এই যাত্রায় সবার সহযোগিতা কামনা করেন।

ইফতার মাহফিলে উপস্থিত তানজির বলেন, মা ফাউন্ডেশন একটি ননপ্রফিটেবল ফাউন্ডেশন। এর মাধ্যমে যেন আমরা দুঃস্থ লোকদের কাজে আসতে পারি সেদিকে খেয়াল রাখব। আমরা ফাউন্ডেশনের পাশে সব সময় আছি।

অনুষ্ঠান আয়োজনে ছিলেন ওয়ার্কিং পার্টনার গাজী লিটন, কোহিনূর আখতার, আবদুল খালেক, তানজির, শিব্বির। এছাড়া সহযোগিতায় ছিলেন জাহাঙ্গীর জয়, রাকিব, দীপ্ত সাহা, কানিজ শারমিন, আয়শা, বীথি সিদ্দিক, সোনালী সাহা, শাওন, মি. খান, কামরুল ও সেতু।

sarah-homecare

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, বীর মুক্তিযোদ্ধা আবদুল আওয়াল, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রোকেয়া সুলতানা, মুজিবুল হক, শামীম চৌধুরী, মিয়া মোহাম্মদ দুলাল, জাহাঙ্গীর আলম জয়, দেলোয়ার হোসেন শিপন, কামরুন নাহার, রাশেদ, খুরশীদ আলম, মানিক, শরিফ, জিয়াউল আলম, সালেহ আহমদ, নূরে আলম, আহমেদ শরীফ খান, রাজু, রিপন ও হালিমসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে তুলো দেওয়া হয় সম্মানসূচক স্কেট। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের পুরস্কৃত করা হয়।

উল্লেখ্য, মা ফাউন্ডেশন মূলত একটি ননপ্রফিট প্রতিষ্ঠান। এর লক্ষ্য হলো অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো। কমিউনিটির মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। যুক্তরাষ্ট্র ছাড়া বাংলাদেশেও অসহায় মানুষদের সহায়তা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

maa-Fundation

ট্যাগ: ইফতার মাহফিলনিউইয়র্কনিউইয়র্কে মা ফাউন্ডেশনমা ফাউন্ডেশনযুক্তরাষ্ট্রসারাহ হোমকেয়ারস্বাধীনতা দিবস
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

AMTC celebrates first-ever Graduation Ceremony, marking a decade of excellence
অন্যান্য

AMTC celebrates first-ever Graduation Ceremony, marking a decade of excellence

২১ জুলাই ২০২৬
এসেম্বল অফ ইউএসএ’র উদ্ভোদনে নিউইয়র্কে নরসিংদী এবং কুষ্টিয়া প্রবাসীদের বনভোজন
নিউইয়র্ক

এসেম্বল অফ ইউএসএ’র উদ্ভোদনে নিউইয়র্কে নরসিংদী এবং কুষ্টিয়া প্রবাসীদের বনভোজন

১৪ জুলাই ২০২৫

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

১৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.