শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

নিউ ইয়র্কে নারী উদ্যোক্তাদের উৎসব ‘বাংলার গল্প’ প্রদর্শনী ও সেমিনার 

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১২ নভেম্বর ২০২৬
in অর্থনীতি, আন্তর্জাতিক, বাণিজ্য, বিশ্ব, যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
A A
0
নিউ ইয়র্কে নারী উদ্যোক্তাদের উৎসব ‘বাংলার গল্প’ প্রদর্শনী ও সেমিনার 

জলি আহমেদ ,নিউ ইয়র্ক:

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বিশ্বায়ন নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত হলো এক ব্যতিক্রমী উৎসব। বিখ্যাত প্রতিষ্ঠান ‘হার রাইজ এলএলসি’ এবং ‘উইমেন অ্যান্ড ই-কমার্স’এর যৌথ উদ্যোগে গত ৭ই নভেম্বর ২০২৬, শনিবার জ্যামাইকার আল আকসা পার্টি হলে দিনব্যাপী এই ‘বাংলার গল্প’ নামক প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত হয়।
নিউ ইয়র্কের কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কসসহ বিভিন্ন অঞ্চল থেকে শত শত প্রবাসী সপরিবারে উপস্থিত হয়েছিলেন। মেলা প্রাঙ্গণটি মূলত স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি ঐতিহ্যবাহী বুটিকস, জুয়েলারি, কুটির শিল্প এবং বাহারি পণ্যের সমাহারে এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছিল।
আয়োজনটি স্পৃষ্ঠোপোষকতায় ছিলো গোল্ডেন এজ হোম কেয়ার।সহযোগিতায় আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব এবং অনিক রাজ (সেক্রেটারি, আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব)।মেলাটির মূল দায়িত্বে ছিলেন আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক নাসরিন আক্তার ঝুমুর (আণিকা ফ্যাশন ও অর্কেস্ট্রা ক্রাফট)। ‘ই-কমার্স’ এবং ‘হার রাইজ’ (Her Rise)-এর পক্ষে নাসিমা আক্তার নিশা, স্বর্ণলতা। ‘বাংলার গল্প’—এই তিন নারী উদ্যোক্তার সম্মিলিত ও ঐকান্তিক প্রচেষ্টায় এই সফল মেলার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ছিলেন শাহ শহীদুল হক (বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি লিডার,প্রেসিডেন্ট ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ) ,যিনি উপস্থিত থেকে পুরো আয়োজনটি উদ্ভোদন করেন এবং মেলায় অংশ গ্রহণকারীদের সাটিফিকেট প্রদান করেন।বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ আলী (সেক্রেটারি, বাংলাদেশ সোসাইটি ইউ এস এ ইন্ক),নিউ ইয়র্ক মেয়র অফিসের প্রতিনিধি মোহাম্মদ দিলীপ চোয়া (ডেপুটি অফিসার, নিউ ইয়র্ক মেয়র অফিস)।আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দদের মধ্যে ছিলেন ফাহাদ সোলায়মান (মেম্বার, ডেমোক্রেটিক কুইন্স কাউন্টি কমিটি),জাহাঙ্গীর আলম জয় (প্রেসিডেন্ট, আনন্দ বার্তা),মোহাম্মদ শহীদুল ইসলাম বাদল (সাধারণ সম্পাদক),ফয়সাল আহমেদ (বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট),ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইন্ক-এর নেতৃবৃন্দদের মধ্যে ছিলেন ড. রফিক (সভাপতি),ড. কামরুল (জেনারেল সেক্রেটারি)ড. মুক্তার (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক),তরিকুল এইচ বাদল।আরো উপস্থিত ছিলেন আমন্ত্রিত গুণীজন তারা হলেন -দেলোয়ার মানিক (ডেপুটি, ডেমোক্রেটিক ক্লাব ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট) এবং তাঁর সম্মানিত সহধর্মিনী।
উল্লেখ্য যে, সমাজে মহিলাদের অগ্রাধিকার ও স্বাবলম্বী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন ‘তারার আলো’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মিনা ইসলাম এবং তাঁর একঝাঁক একনিষ্ঠ সহযোগী ও স্বেচ্ছাসেবকবৃন্দ— মারিয়া, লাকী, খুশি, শামীমা, লাভলী এবং পান্না।
প্রধান অতিথি হিসেবে ছিলেন শাহ শহীদুল হক বলেন, “লোকাল ব্যবসাকে সাপোর্ট করা এবং নারী উদ্যোক্তাদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম দেওয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। প্রবাসীদের উপচে পড়া ভিড় এবং স্বতঃস্ফূর্ত সাড়াই প্রমাণ করে ‘বাংলার গল্প’ সফলভাবে মানুষের হৃদয়ে পৌঁছাতে পেরেছে।”

সম্পর্কিত

UCB, Green Delta Join Hands on Digital Insurance

প্রবাসে বাংলা সাহিত্য-সংস্কৃতির সেতুবন্ধন গড়ল ‘কবিতা সন্ধ্যা’

আয়োজনটির মূল লক্ষ্য শুধু কেনাকাটার মাঝেই সীমাবদ্ধ ছিল না; বরং নারী উদ্যোক্তাদের মূলধারার ব্যবসায় সফল করতে এতে ছিল বিশেষ ‘ওয়ার্কশপ বা কর্মশালা’ এবং ‘সেমিনার’। সেমিনারে আমেরিকার বাজারে নতুন ব্যবসা শুরু করার আইনি প্রক্রিয়া, ডিজিটাল মার্কেটিং, নেটওয়ার্কিং এবং সঠিক আর্থিক বিনিয়োগের নানাদিক নিয়ে অভিজ্ঞ মেন্টর ও সফল ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ আলোচনা করেন, যা নতুন ও সম্ভাবনাময় নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করে।

প্রদর্শনীতে দেশীয় ও হস্তশিল্পের আকর্ষণীয় সব ভেন্ডর স্টল স্থান পায়, যেখানে আগত দর্শনার্থীরা উৎসবমুখর পরিবেশে কেনাকাটা সম্পন্ন করেন। কেনাকাটা ও প্রাতিষ্ঠানিক আলোচনার পাশাপাশি দর্শকদের বিনোদনের জন্য সন্ধ্যার পর এক মনোজ্ঞ ‘লাইভ কনসার্ট’-এর আয়োজন করা হয়। স্থানীয় ও আমন্ত্রিত জনপ্রিয় শিল্পী নাজু,এিনিয়া ,মেহার মনমুগ্ধকর গান এবং সুরের মূর্ছনায় পুরো হলরুমের প্রবাসীরা আনন্দে মেতে ওঠেন।
চমৎকার খাবার, দেশীয় সংস্কৃতির আবহ এবং সফল নেটওয়ার্কিংয়ের মধ্য দিয়ে এই ইভেন্টটি সম্পন্ন হয়।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

florida hurricane
যুক্তরাষ্ট্র

ফ্লোরিডা ও জর্জিয়ায় হারিকেন হেলেনের আঘাতে নিহত ৫

২৭ সেপ্টেম্বর ২০২৪
BRICS Urged to Strengthen Multilateral Cooperation
আন্তর্জাতিক

BRICS Urged to Strengthen Multilateral Cooperation

১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

UCB, Green Delta Join Hands on Digital Insurance

UCB, Green Delta Join Hands on Digital Insurance

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ নভেম্বর ২০২৬
0

0

প্রবাসে বাংলা সাহিত্য-সংস্কৃতির সেতুবন্ধন গড়ল ‘কবিতা সন্ধ্যা’

প্রবাসে বাংলা সাহিত্য-সংস্কৃতির সেতুবন্ধন গড়ল ‘কবিতা সন্ধ্যা’

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ নভেম্বর ২০২৬
0

0

বৈশাখী টিভির পডকাস্ট শো: ক্যারিয়ার ক্লাসরুমের

বৈশাখী টিভির পডকাস্ট শো: ক্যারিয়ার ক্লাসরুমের

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ নভেম্বর ২০২৬
0

0

নিউ ইয়র্কের জ্যামাইকায় ‘রবিবারের মেলা – হলিডে মার্কেট প্লেস’ সম্পন্ন: প্রবাসীদের উপচে পড়া ভিড়

নিউ ইয়র্কের জ্যামাইকায় ‘রবিবারের মেলা – হলিডে মার্কেট প্লেস’ সম্পন্ন: প্রবাসীদের উপচে পড়া ভিড়

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

UCB, Green Delta Join Hands on Digital Insurance

UCB, Green Delta Join Hands on Digital Insurance

১২ নভেম্বর ২০২৬
প্রবাসে বাংলা সাহিত্য-সংস্কৃতির সেতুবন্ধন গড়ল ‘কবিতা সন্ধ্যা’

প্রবাসে বাংলা সাহিত্য-সংস্কৃতির সেতুবন্ধন গড়ল ‘কবিতা সন্ধ্যা’

১২ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.