শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

নেতানিয়াহুর ভাষণ ঘিরে ওয়াকআউট-বিক্ষোভ, বাড়ছে কূটনৈতিক চাপ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৬
in আন্তর্জাতিক, বিশ্ব, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
নেতানিয়াহুর ভাষণ ঘিরে ওয়াকআউট-বিক্ষোভ, বাড়ছে কূটনৈতিক চাপ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিদের একটি অংশ অধিবেশনকক্ষ থেকে বেরিয়ে যান। একই সময়ে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে তাঁর বক্তব্যের প্রতিবাদে কয়েক শ মানুষ বিক্ষোভ করেন।

২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহু মঞ্চের দিকে এগিয়ে গেলে কক্ষের একাংশ থেকে দুয়ো দেওয়া শুরু হয়। পরে বিভিন্ন দেশের প্রতিনিধিদের ওয়াকআউট করতে দেখা যায়। তবে ইসরায়েলি প্রতিনিধিদল দাঁড়িয়ে তালি দিয়ে নেতানিয়াহুকে স্বাগত জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অধিবেশনের সভাপতি বারবার সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

ভাষণের একপর্যায়ে নেতানিয়াহু বলেন, ‘নৈতিকভাবে কাপুরুষ যেসব ব্যক্তি এখনো এই কক্ষ থেকে বের হয়ে যাননি, তাঁরাও দয়া করে বের হয়ে যান।’

এএফপির হাতে আসা একটি আনুষ্ঠানিক স্মারক অনুযায়ী, ফিলিস্তিনের পক্ষ থেকে বিভিন্ন দেশকে নেতানিয়াহুর ভাষণ যৌথভাবে বর্জন ও ওয়াকআউট করার অনুরোধ জানানো হয়েছিল।

নেতানিয়াহুর ভাষণ চলার সময় জাতিসংঘের সদর দপ্তরের কাছে ফার্স্ট অ্যাভিনিউতে কয়েক শ বিক্ষোভকারী জড়ো হন। তাঁদের অনেকে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। বিক্ষোভকারীরা ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন, গাজাকে বাঁচতে দিন’ এবং ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন, ইরানকে বাঁচতে দিন’—এ ধরনের স্লোগান দেন। পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।

জাতিসংঘে ভাষণ দিতে যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত সফরে যান নেতানিয়াহু। তবে সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর কোনো বৈঠকের কর্মসূচি ছিল না। ভাষণে অবশ্য ট্রাম্পের প্রশংসা করেন তিনি।

সম্পর্কিত

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক পূর্ণাঙ্গ ভাষণ

​রামপুরা খালে আফতাবনগর-বনশ্রী ব্রিজের উদ্বোধন করেছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন

নেতানিয়াহু বলেন, ‘আমরা আমাদের দেশকে রক্ষা করে যাব। আমরা জয়ী হতে থাকব; কারণ, আমাদের আর কোনো পথ নেই। বর্বরদের বিরুদ্ধে এই লড়াইয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বড় কোনো বন্ধু আমরা পাইনি। আমি তাঁকে ধন্যবাদ জানাই। তাঁর সাহসী নেতৃত্বের জন্য তাঁকে ধন্যবাদ।’

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের আন্তর্জাতিক কূটনৈতিক চাপও বেড়েছে। ২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু, তাঁর তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী এবং হামাসের তৎকালীন সামরিক কমান্ডারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর ফলে নেতানিয়াহুর আন্তর্জাতিক সফরের ক্ষেত্রেও সীমাবদ্ধতা তৈরি হয়েছে।

চলতি মাসের শুরুতে ইসরায়েলের ঐতিহাসিক মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দেয়। এসব পদক্ষেপের সমালোচনা করে নেতানিয়াহু বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর নেতারা ‘ইহুদিবিদ্বেষী জনতার কাছে নতিস্বীকার’ করছেন এবং ‘দুর্বলতা’ ও ‘তোষণের’ পথ বেছে নিয়েছেন।

ব্রিটেন ও ফ্রান্সের সমালোচনাও করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তাঁর ভাষণের আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জাতিসংঘে দেওয়া ভাষণে বলেন, পশ্চিম তীরে হামাস সক্রিয় নয়। হামাসের ঐতিহাসিক শক্ত ঘাঁটি গাজা। এ মন্তব্যেরও সমালোচনা করেছে ইসরায়েল।

ইরান নিয়েও কঠোর বক্তব্য দেন নেতানিয়াহু। দেশটির সরকারকে ‘খুনে স্বৈরশাসন’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকার করেছিলেন তিনি। তাঁর দাবি, ইরানের নেতৃত্বের পতন ‘দূরে নয়’।

ইরানের নিহত কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলেইমানির ছবি জাতিসংঘে ইরানের প্রতিনিধির খালি ডেস্কে রাখার বিষয়টিও ভাষণে উল্লেখ করেন নেতানিয়াহু। অন্যদিকে, ইরান সরকার এখনো ক্ষমতায় রয়েছে এবং হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরুদ্ধে তাদের প্রতিরোধ অব্যাহত রেখেছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

রাইসি-আমির আব্দুল্লাহিয়ান মারা গেছেন
বিশ্ব

রাইসি-আমির আব্দুল্লাহিয়ান মারা গেছেন

২০ মে ২০২৪
দিল্লিতে দোকানে দেখা মিললো সাবেক এসবিপ্রধান মনিরুলের
বিশ্ব

দিল্লিতে দোকানে দেখা মিললো সাবেক এসবিপ্রধান মনিরুলের

৬ অক্টোবর ২০২৪

সর্বশেষ

নেতানিয়াহুর ভাষণ ঘিরে ওয়াকআউট-বিক্ষোভ, বাড়ছে কূটনৈতিক চাপ

নেতানিয়াহুর ভাষণ ঘিরে ওয়াকআউট-বিক্ষোভ, বাড়ছে কূটনৈতিক চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৬
0

0

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক পূর্ণাঙ্গ ভাষণ

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক পূর্ণাঙ্গ ভাষণ

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৬
0

0

​রামপুরা খালে আফতাবনগর-বনশ্রী ব্রিজের উদ্বোধন করেছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন

​রামপুরা খালে আফতাবনগর-বনশ্রী ব্রিজের উদ্বোধন করেছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৬
0

0

নির্বাচনে বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না: মীর শাহে আলম

নির্বাচনে বিএনপির সঙ্গে বেঈমানি করা নেতাদের দলে ঠাঁই হবে না: মীর শাহে আলম

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

নেতানিয়াহুর ভাষণ ঘিরে ওয়াকআউট-বিক্ষোভ, বাড়ছে কূটনৈতিক চাপ

নেতানিয়াহুর ভাষণ ঘিরে ওয়াকআউট-বিক্ষোভ, বাড়ছে কূটনৈতিক চাপ

২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক পূর্ণাঙ্গ ভাষণ

জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক পূর্ণাঙ্গ ভাষণ

২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.