বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ রাজনীতি

রাজনীতির শিশু শ্রমিক, নিষিদ্ধ ছাত্র রাজনীতি ও ছাত্র শিবির

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৯ আগস্ট ২০২৫
in রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
রাজনীতির শিশু শ্রমিক, নিষিদ্ধ ছাত্র রাজনীতি ও ছাত্র শিবির

নিষিদ্ধ শব্দটার ভেতর একটা আলাদা আকর্ষণ আছে। নিষিদ্ধ হলে বই এর কাটতি বাড়ে. যে সিনেমাকে নিষিদ্ধ করা হয় সেটি দেখার জন্য নাকি মানুষ মুখিয়ে থাকে। জহির রায়হানের পরিচালনায় ‘জীবন থেকে নেয়া’ নিষিদ্ধ করা হলে সেটা দেখার জন্য মানুষ রাস্তায় নেমেছিল। কিছুদিন পর পর ছাত্র রাজনীতি নিয়েও এই সিদ্ধ নিষিদ্ধের ব্যাপারটা চলে আসে।
স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী ছাত্র সন্ত্রাসের কারণে একটা সির্দিষ্ট সময় পর্যন্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলে সমালোচিত হয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে স্বাধীনতার আগে ঢাকা কলেজ বা তিতুমীর কলেজের মতো কলেজগুলোতে ছাত্র সংগঠনের ব্যানারে নির্বাচন করা যেত না। ফুল,পাখি বা নদীর ব্যানারে তখন প্যানেল ঘোষণা হতো এবং ছাত্ররা বুঝতো কোনটা কোন দলের সংগঠন বা লেজ। স্বাধীনতার পর এই পরিস্থিতি বদলে যায়।

এরশাদ আমলে এটা নিয়ে সবচেয়ে বেশি ঘোলা হয়েছে জল। এরশাদ প্রথম ক্ষমতায় এসে ‘স্টুডেন্ট ব্রিগেড’ করেছিলেন, ছাত্রদের শীতের কম্বল, টাকা, পয়সা, অস্ত্র সবই দেয়া শুরু করেছিলেন। লাভ হয় নি ‘জাতীয় ছাত্র সমাজ’ প্রতিষ্ঠা করেও। ছাত্ররাই তার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলেছিল। ত্যক্ত বিরক্ত হয়ে এরশাদ সাহেব ‘জাতীয় ছাত্র সমাজ’ এর কার্যক্রম নিষিদ্ধ করেন, বিরোধী ছাত্র সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার প্রস্তাবও তুলেছিলেন। উদ্দেশ্যমূলক কোনো কিছু করলে শেষমেষ লাভ হয় না,নিজেদেরও বিদায় নিতে হয়। এরশাদের নিয়তিও তেমন ছিল।

কিন্তু এ কথা সত্য যে ১৯৮২ থেকে ২০০৬ সাল পর্যন্ত পরস্পর বিরোধী জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে ছাত্রলীগের সংঘর্ষে যত জন নিহত হয়েছেন,ছাত্রদল বা ছাত্রলীগের নিজেদের মধ্যে মারামারিতেও প্রায় সমান সংখ্যক ছাত্র নিহত হয়েছিলেন। খালেদা জিয়ার প্রথম আমলে ছাত্র শিবিরের সাথে ছাত্রদলের একবার মারামারি হলে সে সময়কার মন্ত্রী মতিন সাহেব বলেছিলেন-‘শিবিরের সাথে কেন মারামারি হবে? ওরা তো ভদ্র!’ আসলে রাজনীতির শিশু শ্রমিকদের (এই শব্দটা ব্যবহার করতেন শ্রদ্ধেয় আহমদ ছফা) কেউ কেউ ক্ষমতার ছায়া পেলে আর ভদ্র থাকে না। শিবিরের রেকর্ড আরো খারাপ।

ইসলামী ছাত্র সংঘ যেটা ১৯৭১ এ আলবদর,আল শামস বা রাজাকার বাহিনীতে সংযুক্ত হয়েছিল, এসর নেতাদের হাতেই স্বাধীন দেশে ১৯৭৭ এর পর শিবিরের গোড়াপত্তন।১৯৮০-৮১ সাল থেকে ৮৭ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক খুন ও রগকাটার সাথে এরা জড়িত। ছাত্র নেতা হামিদের হাতকেটে দেয়ার ছবি পত্রিকায় এসেছিল। এরপর শিবিরের হাতে সবচেয়ে বেশি খুন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এই পরিসংখ্যান তুলে থরলে একালের অনেক কথিত ভদ্র ছেলেদের বিশ্বাস নষ্ট হয়ে যাবে। খুলনা বিএল কলেজে বড় হত্যাকান্ড শুরুও শিবিরের হাতে। তারা ছাত্রদল নেতা আবুল কালাম আজাদকে নিমর্মম ভাবে খুন করেছিল। আবার শিবিরের অনেক নেতাও খুন হয়েছে প্রতিদ্বদ্বী সংগঠনের হাতে।

সম্পর্কিত

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফিরলেই গ্রেপ্তারের কথা জানালেন মন্ত্রী

ডিসেম্বরে ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু

স্বাথীনতার পর সবচেয়ে আলোচিত হত্যাকান্ড সেভেন মার্ডার যা মহসীন হলে হয়েছিল। মূলত ছাত্র সন্ত্রাস, টেন্ডারবাজি ও চাঁদাবাজিন কারণে মাঝে মাঝেই ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা ওঠে। ২০১৯ এ আবরার ফাহাদের নির্মম হত্যান্ডের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়। সবশেষে ২০২৫ এর আগস্টে এসে ঢাকা বিশ্বরিদ্যালয়ের হলে ছাত্র রাজনীতি না করার কথা বলা হয়। সেটা নিয়েও শুরু হয় নতুন বিতর্ক।

সম্ভবত কোনো ‘গুপ্ত ধারণা’র বাস্তব প্রকাশের আকাঙ্ক্ষা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা করা হয়েছে। জুলাই জাগরণের আগে থেকেই এই ‘গুপ্ত ধারণা’ প্রচলিত ছিল। ছাত্রলীগের অনেক নেতাকর্মী ছিলেন সরাসরি শিবির থেকে আসা। জুলাই জাগরণের পর অনেকেই গুপ্ত পরিচয় থেকে বাস্তব পরিচয়ে এসেছেন।

গুপ্তধারনা থেকে করেছেন এ কারণে যে সামনে ডাকসু নির্বাচন হতে পারে। এখানে ইসলামী ছাত্রশিবির বা এমসিপি অথবা এদের মিলিত সংগঠনের জেতার কোনো সম্ভাবনা নেই। এদের ভেতর এখনো যারা গুপ্ত আছেন তারা এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণার ভেতর দিয়ে নিজেদেরকে আরেক দফা প্রকাশ করতে পারেন..

নিয়ত খারাপ হলে কোন গুপ্ত সিদ্ধান্ত কখনো বাস্তবায়িত হয় না। এরশাদ সাহেব যা পারেন নি, একালের এরশাদরাও তা পারবেন না…
জাতির প্রয়োজন এমন যে কোনো ক্রান্তিলগ্নে ছাত্ররা বারবার রাস্তায় নেমে আসতেন, গত জুলাইতে এসেছিলেন ভবিষ্যতেও আসবেন..
রাজনীতির লেজুড়বৃত্তি বাদ দিয়ে শুদ্ধ রাজনীতি ও ক্যাম্পাস ভিত্তিক শিক্ষাচর্চা করলে ছাত্র সন্ত্রাস বন্ধ হতে পারে….

আহসান কবির

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদলের রাজনৈতিক ভুল
জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদলের রাজনৈতিক ভুল

৯ আগস্ট ২০২৬
দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
অপরাধ

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

২৭ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

ইতালিতে তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন

ইতালিতে তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬
0

0

রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে তিন মেজর জেনারেলকে প্রত্যাহার, চাকরি ফিরল সশস্ত্র বাহিনী বিভাগে

রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে তিন মেজর জেনারেলকে প্রত্যাহার, চাকরি ফিরল সশস্ত্র বাহিনী বিভাগে

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬
0

0

ঘরের মাটিতে ইতিহাস গড়ে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ হলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো

ঘরের মাটিতে ইতিহাস গড়ে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ হলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬
0

0

আইনশৃঙ্খলা রক্ষায় দেশের ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে আধুনিক প্রযুক্তি

আইনশৃঙ্খলা রক্ষায় দেশের ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে আধুনিক প্রযুক্তি

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ইতালিতে তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন

ইতালিতে তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন

২৫ নভেম্বর ২০২৬
রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে তিন মেজর জেনারেলকে প্রত্যাহার, চাকরি ফিরল সশস্ত্র বাহিনী বিভাগে

রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে তিন মেজর জেনারেলকে প্রত্যাহার, চাকরি ফিরল সশস্ত্র বাহিনী বিভাগে

২৫ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.