বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

গ্রাহকদের আমানত ফেরত দিতে সংকটে থাকা ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। তিন মাস মেয়াদি এ ঋণের বিপরীতে শতভাগ নিশ্চয়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণের সুদের হার ১০ শতাংশ।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঋণের অর্থ লেনদেন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ব্যাংক নিশ্চয়তা দেওয়ায় সোনালী ব্যাংকের ঋণটি নিয়ে ঝুঁকি নেই। নির্ধারিত সময়ে ন্যাশনাল ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংক অর্থ ফেরত দেবে।

শওকত আলী খান আশা প্রকাশ করেন, এ অর্থ ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের আস্থা ফেরাতে সহায়তা করবে। তবে ঋণের অর্থ যথাযথ কাজে ব্যয় নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মেলিতা মেহজাবীন জানিয়েছেন, ১৫ অক্টোবর থেকে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম চালুর প্রস্তুতি চলছে। এর মাধ্যমে গ্রাহকরা তাঁদের আমানত তুলতে পারবেন। এরই মধ্যে আমানত উত্তোলনের আবেদন নেওয়া শুরু হয়েছে।

তিনি জানান, মঙ্গলবার পর্যন্ত প্রায় ৭ হাজার গ্রাহক টাকা তোলার আবেদন করেছেন। সব শাখায় পর্যাপ্ত অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সেবা দেওয়া যায়।

এর আগে গত সপ্তাহে ন্যাশনাল ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করে তারল্য সহায়তা চান। বৈঠকে গভর্নর বলেন, আমানতকারীদের সুরক্ষা দেওয়া নিয়ন্ত্রক সংস্থার প্রধান অগ্রাধিকার। গ্রাহকরা যাতে ব্যাংকের সব শাখা ও এটিএম বুথ থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারেন, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যাংকটিকে নির্দেশ দেওয়া হয়।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ১৫ অক্টোবর থেকে আমানতকারীরা তাঁদের টাকা ফেরত পাবেন। এ জন্য ন্যাশনাল ব্যাংককে প্রয়োজনীয় তারল্য সহায়তা দেওয়া হবে।

দীর্ঘদিন ধরে তহবিল সংকট ও উচ্চ খেলাপি ঋণের চাপে রয়েছে ন্যাশনাল ব্যাংক। ব্যাংকটির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত চার বছরে প্রায় ৯ হাজার কোটি টাকা লোকসান হয়েছে। ২০২৫ সালে ব্যাংকটির লোকসান দাঁড়ায় ২ হাজার ৪৩০ কোটি টাকা, যা আগের বছরের ১ হাজার ৭২২ কোটি টাকার তুলনায় ৪১ শতাংশ বেশি।

সম্পর্কিত

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে প্রয়োজন ৬০ হাজার কোটি টাকা: গভর্নর

বিশ্বব্যাংকের সঙ্গে ১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে আলোচনা, সিদ্ধান্তে লাগবে কয়েক মাস

২০২৫ সালের শেষ নাগাদ ব্যাংকটির মোট ঋণের ৫৯ দশমিক ৬৯ শতাংশ ছিল খেলাপি। সংকটের মধ্যে গত কয়েক বছর ধরে বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা নিয়ে আসছিল ব্যাংকটি।

গত মাসে চার আমানতকারী তাঁদের জমানো টাকা ফেরত পেতে হাইকোর্টে রিট আবেদন করেন। আমানত ফেরত দিতে নতুন করে তারল্য সহায়তার বিষয়টি ব্যাংকটির সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

বেসরকারি খাতের হাত ধরে বাংলাদেশ-মার্কিন দীর্ঘস্থায়ী সম্পর্কের নতুন উচ্চতা
অর্থনীতি

বেসরকারি খাতের হাত ধরে বাংলাদেশ-মার্কিন দীর্ঘস্থায়ী সম্পর্কের নতুন উচ্চতা

৬ জুলাই ২০২৬
ডাকসু সংগ্রহশালা বিতর্ক: রাজনৈতিক প্রচারমঞ্চ নয়, প্রয়োজন ইতিহাসের নিরপেক্ষ আর্কাইভ
জাতীয়

ডাকসু সংগ্রহশালা বিতর্ক: রাজনৈতিক প্রচারমঞ্চ নয়, প্রয়োজন ইতিহাসের নিরপেক্ষ আর্কাইভ

১৯ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে প্রয়োজন ৬০ হাজার কোটি টাকা: গভর্নর

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে প্রয়োজন ৬০ হাজার কোটি টাকা: গভর্নর

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬
0

0

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬
0

0

বিশ্বব্যাংকের সঙ্গে ১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে আলোচনা, সিদ্ধান্তে লাগবে কয়েক মাস

বিশ্বব্যাংকের সঙ্গে ১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে আলোচনা, সিদ্ধান্তে লাগবে কয়েক মাস

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬
0

0

হকার ও অবৈধ পার্কিংয়ে অচল হওয়ার পথে ১০০ ফুট সড়ক ঢাকার মাদানী অ্যাভিনিউ

হকার ও অবৈধ পার্কিংয়ে অচল হওয়ার পথে ১০০ ফুট সড়ক ঢাকার মাদানী অ্যাভিনিউ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে প্রয়োজন ৬০ হাজার কোটি টাকা: গভর্নর

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে প্রয়োজন ৬০ হাজার কোটি টাকা: গভর্নর

১৪ অক্টোবর ২০২৬
ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

১৪ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.