শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

পাঁচ হাজারের বেশি তরুণের প্রাণবন্ত অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘রাইজ অ্যাবাভ অল ১০এক্স’

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬
in বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
পাঁচ হাজারের বেশি তরুণের প্রাণবন্ত অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘রাইজ অ্যাবাভ অল ১০এক্স’

পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও উদীয়মান উদ্যোক্তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে গেল ‘মাস্টারকার্ড প্রেজেন্টস রাইজ অ্যাবাভ অল ১০এক্স পাওয়ার্ড বাই এমটিবি’। শুক্রবার (২৭ নভেম্বর) আয়োজিত এই দশম আসরটি নেতৃত্ব বিকাশ, ব্যক্তিগত উন্নয়ন এবং তরুণদের ক্ষমতায়নে দেশের বৃহত্তম প্ল্যাটফর্ম হিসেবে নিজের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডন সামদানী ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সির আয়োজনে দিনব্যাপী ১২ ঘণ্টার এই অনুষ্ঠানে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা, কনটেন্ট ক্রিয়েটর ও বিনোদন জগতের তারকারা উপস্থিত ছিলেন। তাঁরা তরুণদের সামনে নিজেদের সাফল্য, ঘুরে দাঁড়ানো এবং জীবনের লক্ষ্য অর্জনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ডন সামদানী ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সির চিফ ইন্সপিরেশনাল অফিসার (সিআইও) গোলাম সামদানী ডন। তিনি বলেন, “১০ বছর আগে খুব সাধারণ একটি বিশ্বাস নিয়ে আমরা ‘রাইজ অ্যাবাভ অল’ শুরু করেছিলাম—সঠিক সময়ে সঠিক আলোচনা একজন তরুণের জীবন বদলে দিতে পারে।”

আয়োজনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, ইউনাইটেড আইগ্যাস এলপিজি, বাটা বাংলাদেশ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, একমি, বিএসআরএম গ্রুপ, ওয়ান ব্যাংক, সিসিআই বাংলাদেশ এবং ফিলিপ মরিস বাংলাদেশসহ দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীরা।

অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “তরুণ মেধায় বিনিয়োগ করা মানেই বাংলাদেশের ভবিষ্যতে বিনিয়োগ করা।” অন্যদিকে মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, “এই প্ল্যাটফর্মটি তরুণদের বড় স্বপ্ন দেখতে এবং সব চ্যালেঞ্জ জয় করে এগিয়ে যেতে সক্ষম করে তুলছে।”

দিনব্যাপী আয়োজনের উল্লেখযোগ্য পর্বগুলোর মধ্যে ছিল ‘লিডারশিপ আড্ডা’, তুরস্ক ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে ‘টার্কিশ আড্ডা’ এবং ‘ইনফ্লুয়েন্সার আড্ডা’। এ ছাড়া ইউনাইটেড হেলথকেয়ারের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সেশন এবং অপো, স্বপ্ন, এমটিবি ও মাস্টারকার্ডের পার্টনার সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে দর্শকদের মাতিয়ে রাখেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ও অভিনেতা তৌসিফ মাহবুব। আর বাটার সৌজন্যে জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর জাঁকজমকপূর্ণ পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামে এবারের আসরের।

সম্পর্কিত

৫৯০ শহীদের স্মৃতিস্মারক নিয়ে ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার’ প্রদর্শনী শুরু

কৃষিতে নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়াতে হবে: ডা. জুবাইদা রহমান

আয়োজকেরা জানান, মূল অনুষ্ঠানের আগে দেশের ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ৫২টির অধিক ক্লাবে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত এই প্ল্যাটফর্মটি দেশের ৪০ লাখেরও বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে।

ফিট এলিগেন্সের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে এনার্জি পার্টনার হিসেবে ছিল ইউনাইটেড আইগ্যাস, স্ট্র্যাটেজিক পার্টনার স্বপ্ন এবং মিউজিক্যাল পার্টনার বাটা। কো-স্পনসর হিসেবে যুক্ত ছিল ইউনাইটেড হেলথকেয়ার, পোলার আইসক্রিম, কুল, অপো, এসএমসি প্লাস, অ্যাকোয়া পেইন্টস ও শেলটেক। এ ছাড়া এয়ারলাইন পার্টনার টার্কিশ এয়ারলাইনস, বেভারেজ পার্টনার কোকা-কোলা, ফুড পার্টনার কেএফসি এবং হসপিটালিটি পার্টনার ছিল ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট। আয়োজনটির কমিউনিকেশন পার্টনার হিসেবে প্রথম আলো ডটকম ও দ্য ডেইলি স্টার, ডিজিটাল মিডিয়া পার্টনার চ্যানেল আই এবং মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল আইস টুডে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

Aarong’s Bag Initiative Plants Over 1Lakh Trees Across 42 Districts
English News

Aarong’s Bag Initiative Plants Over 1Lakh Trees Across 42 Districts

৭ নভেম্বর ২০২৬
বিমানবন্দরে প্রবাসীরা ভিআইপি সুবিধা পাবেন
বাংলাদেশ

বিমানবন্দরে প্রবাসীরা ভিআইপি সুবিধা পাবেন

২৫ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

সব রেকর্ড ভেঙে স্বর্ণের ভরি পৌঁছাতে পারে পৌনে ৫ লাখ টাকায়! বাজার বিশ্লেষকের চমকপ্রদ পূর্বাভাস

সব রেকর্ড ভেঙে স্বর্ণের ভরি পৌঁছাতে পারে পৌনে ৫ লাখ টাকায়! বাজার বিশ্লেষকের চমকপ্রদ পূর্বাভাস

- ইউএসএ বাংলা ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬
0

0

৫৯০ শহীদের স্মৃতিস্মারক নিয়ে ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার’ প্রদর্শনী শুরু

৫৯০ শহীদের স্মৃতিস্মারক নিয়ে ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার’ প্রদর্শনী শুরু

- ইউএসএ বাংলা ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬
0

0

পাঁচ হাজারের বেশি তরুণের প্রাণবন্ত অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘রাইজ অ্যাবাভ অল ১০এক্স’

পাঁচ হাজারের বেশি তরুণের প্রাণবন্ত অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘রাইজ অ্যাবাভ অল ১০এক্স’

- ইউএসএ বাংলা ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬
0

0

কৃষিতে নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়াতে হবে: ডা. জুবাইদা রহমান

কৃষিতে নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়াতে হবে: ডা. জুবাইদা রহমান

- ইউএসএ বাংলা ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

সব রেকর্ড ভেঙে স্বর্ণের ভরি পৌঁছাতে পারে পৌনে ৫ লাখ টাকায়! বাজার বিশ্লেষকের চমকপ্রদ পূর্বাভাস

সব রেকর্ড ভেঙে স্বর্ণের ভরি পৌঁছাতে পারে পৌনে ৫ লাখ টাকায়! বাজার বিশ্লেষকের চমকপ্রদ পূর্বাভাস

২৮ নভেম্বর ২০২৬
৫৯০ শহীদের স্মৃতিস্মারক নিয়ে ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার’ প্রদর্শনী শুরু

৫৯০ শহীদের স্মৃতিস্মারক নিয়ে ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার’ প্রদর্শনী শুরু

২৮ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.