ড.আরিফুর রহমান
নাজু নেই। আমার ফুপাতো বোন সেলিনা নাহার নাজু টরন্টোর একটি হাসপাতালে ২৮শে আগস্ট ২০২৬ তারিখ রাত ১০:১৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর জানাজা কানাডার ২৯শে আগস্ট ২০২৬ তারিখ দুপুর ১:৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন অফ টরন্টো (৪৪১ নাগেট অ্যাভিনিউ, টরন্টো, অন্টারিও M1S 5E1, কানাডা)-তে অনুষ্ঠিত হবে। এরপর যোহরের নামাজের পরপরই তাঁকে ডাফারিন মেডোস কবরস্থানের (২৫০৫ ব্রক রোড নর্থ, পিকারিং, অন্টারিও L1X 0K3) মুসলিম বিভাগে দাফন করা হবে।
নাজু শিক্ষকতা করতেন। তিনি বাংলাদেশের স্বনামধন্য অডিটর Nka Mobin Fcs Fca এর স্ত্রী ছিলেন।
নাজুর পিতা মাতা আমার ফুপা ফুপু এবং ফুপাতো ভাই নান্টু ও কর্নেল নজরুল (20 light artillery) সবাই ইন্তেকাল করেছেন অনেকটা কম বয়সে আল্লাহরই ইচ্ছায়। নাজুও চলে গেলো অকালে। দুটো ফুসফুস ট্রান্সপ্লান্ট করার দরকার ছিলো লাংস ফাইব্রোসিস এর কারণে। আল্লাহ সুযোগ দিয়েছিলেন কানাডার উন্নত চিকিৎসার কিন্তু সময় দিলেন না। পরীর মতো দেখতে আমার স্নেহের বোনটি মুত্তাকী আর মুমিনা ছিলেন। আল্লাহ তাঁকে ক্ষমা করুন, রহম করুন।
দয়া করে তাঁকে আপনাদের দোয়ায় রাখবেন যাতে আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্থান দান করেন।
ছবি: পিকেরিং এর ডাফারিন মেডোস মুসলিম কবরস্থান, এই মাটিতে নাজুর দাফন হবে।![]()