নেদারল্যান্ডসের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা নিয়ে আলোচনা
নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ
সম্প্রসারণ, পানিসম্পদ ব্যবস্থাপনা, কৃষি এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং এ বিষয়ে জ্ঞান ও কারিগরি সহায়তা দেওয়ার ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের আগ্রহকে স্বাগত জানায় বাংলাদেশ। আন্তসীমান্ত নদী ব্যবস্থাপনা ও ভূমি পুনরুদ্ধারেও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।![]()
এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক জোরদার, মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে দুই পক্ষ মতবিনিময় করে। বৈঠকে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পায়।
সাক্ষাতের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নেদারল্যান্ডস সফরের আমন্ত্রণ জানান দেশটির মন্ত্রী শুর্দ শুর্দসমার।![]()