বুধবার, আগস্ট ৫, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বিশ্ব

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে স্পেনে উচ্চপর্যায়ের বৈঠক

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৪
in বিশ্ব
Reading Time: 1 min read
A A
0
spain-palistine

গাজা যুদ্ধের অবসান ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র সমাধান এগিয়ে নেওয়ার লক্ষ্যে ইউরোপের দেশ স্পেনে একটি বৈঠক হয়েছে। দুই ইউরোপীয় দেশের পাশাপাশি কয়েকটি মুসলিম দেশের নেতারা শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মাদ্রিদে অনুষ্ঠিত ওই বৈঠকে অংশ নেন।

সম্প্রতি নরওয়ে ও আয়ারল্যান্ডের পাশাপাশি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় স্পেন। এরই ধারাবাহিকতায় দ্বিরাষ্ট্র সমাধানের লক্ষ্যে শুক্রবার বৈঠকের আয়োজন করলো দেশটির সরকার। নরওয়ে ও স্লোভেনিয়ার দুই পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল বৈঠকে অংশ নেন।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফার পাশাপাশি অংশ নেন মিশর, সৌদি আরব, কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া ও তুরস্কের সমন্বয়ে গঠিত আরব-ইসলামিক কনট্যাক্ট গ্রুপ ফর গাজার সদস্যরা। তবে এখানে ইসরাইলের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।বৈঠকের আয়োজক দেশ হিসেবে স্পেন ইসরায়েল-ফিলিস্তিন রক্তক্ষয়ী সংঘাতের অবসানে দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের ওপর জোর দিয়েছে ও সেই লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্পষ্ট সময়সূচী নির্ধারণের আহ্বান জানিয়েছে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস সাংবাদিকদের বলেন, আমরা গাজা যুদ্ধের সমাপ্তি এগিয়ে নিতে এখানে মিলিত হয়েছি। ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে সহিংসতা বন্ধের কার্যকরী উপায় বের করতেই আমরা আজ এখানে। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের একটিই পথ, আর সেটা হলো দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন।

সম্পর্কিত

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

ধর্ষণ ও শিশু পাচারের অভিযোগে অভিযুক্ত রুখসার আহমেদ ফের পাকিস্তানের রাজনীতিতে

‘বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে কথাকে কাজে রূপান্তর ও একটি দ্বিরাষ্ট্র সমাধানের কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে একটি সুস্পষ্ট সময়সূচীর দিকে অগ্রসর হওয়ার একটা পরিষ্কার ইচ্ছা দেখা গেছে।’

আলবারেস আরও বলেন, ইসরায়েলকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। কারণ তারা আরব-ইসলামিক কনট্যাক্ট গ্রুপের অংশ নয়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যে কোনো আলোচনায় যেখানে শান্তি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধান নিয়ে আলোচনা হয় সেখানে ইসরায়েলকে পাশে পেলে আমরা আনন্দিত হবো।

ট্যাগ: গাজাজোসে ম্যানুয়েল আলবারেসফিলিস্তিনলিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

Experts Discuss Bangladesh RMG Sector’s Global Sustainability Leadership
জাতীয়

Experts Discuss Bangladesh RMG Sector’s Global Sustainability Leadership

১৯ জুলাই ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারির দ্বিপাক্ষিক বৈঠক
অন্যান্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারির দ্বিপাক্ষিক বৈঠক

১০ জুলাই ২০২৬

সর্বশেষ

শেখ হাসিনা ফিরতে পারেন, তবে ক্ষমতায় নয়—জেলে যাবেন: সোহেল তাজ

শেখ হাসিনা ফিরতে পারেন, তবে ক্ষমতায় নয়—জেলে যাবেন: সোহেল তাজ

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

ধর্ষণ ও শিশু পাচারের অভিযোগে অভিযুক্ত রুখসার আহমেদ ফের পাকিস্তানের রাজনীতিতে

ধর্ষণ ও শিশু পাচারের অভিযোগে অভিযুক্ত রুখসার আহমেদ ফের পাকিস্তানের রাজনীতিতে

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

জিডিজেএফ-এর নতুন কমিটির দাযিত্ব গ্রহণ

জিডিজেএফ-এর নতুন কমিটির দাযিত্ব গ্রহণ

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

শেখ হাসিনা ফিরতে পারেন, তবে ক্ষমতায় নয়—জেলে যাবেন: সোহেল তাজ

শেখ হাসিনা ফিরতে পারেন, তবে ক্ষমতায় নয়—জেলে যাবেন: সোহেল তাজ

৫ আগস্ট ২০২৬
ইতালিতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

৫ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.