মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

ফ্রাঙ্কফুর্টে শর্ট পিচ ক্রিকেটের মহোৎসব, প্রথম আসরেই চ্যাম্পিয়ন ফায়ার বয়েজ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৫ আগস্ট ২০২৬
in আন্তর্জাতিক, খেলা, বাংলাদেশ, বিশ্ব, যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
A A
0
ফ্রাঙ্কফুর্টে শর্ট পিচ ক্রিকেটের মহোৎসব, প্রথম আসরেই চ্যাম্পিয়ন ফায়ার বয়েজ

ফাতেমা রহমান রুমা

প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো শর্ট পিচ ক্রিকেটের জমজমাট আসর FCF—Frankfurt Cricket Fest 2026, Season One। ২২ আগস্ট অনুষ্ঠিত এই প্রতিযোগিতা শুধু ক্রিকেটের লড়াইয়েই সীমাবদ্ধ থাকেনি; বরং ‘খেলা ও মেলা একসঙ্গে’ ভাবনায় এটি পরিণত হয়েছিল প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনমেলায়। দিনভর ক্রিকেটের উত্তেজনার পাশাপাশি খাবার, আড্ডা ও বিভিন্ন আয়োজন ঘিরে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আমেজ।

ফ্রাঙ্কফুর্ট বার্গ ইয়ুংস-এর আয়োজনে ২১ আগস্ট শুক্রবার ফ্রাঙ্কফুর্টের Saalbau Gallus-এ বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের পর কেক কাটা ও অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করা হয় এফসিএফের প্রথম আসর। অনুষ্ঠানে ফ্রাঙ্কফুর্টের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন গণ্যমান্য ও জ্যেষ্ঠ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সেলিম, বন্ধন সাংস্কৃতিক গোষ্ঠীর কালাম, কায়েম, জামান, পুলক ও মনোআরসহ আরও অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলগুলোর টিম ওনাররা নিজ নিজ দলের জার্সি উন্মোচন করেন। একই সঙ্গে আয়োজকদের পক্ষ থেকে সব টিম ওনারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় উৎসবমুখর উদ্বোধনী অনুষ্ঠান।

পরদিন ২২ আগস্ট সকাল থেকে Nordpark Bonames মাঠে শুরু হয় মূল ক্রিকেট লড়াই। এফসিএফের প্রথম আসরে অংশ নেয় মোট আটটি দল। গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলে। সেখান থেকে সেরা চার দল সেমিফাইনালে জায়গা করে নেয়। শেষ চারে ওঠে Frankfurter Fire Boys, Mahanur Warriors, Sundarban Royals ও Offenbach Strikes। দুই সেমিফাইনালের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ফাইনালে মুখোমুখি হয় Frankfurter Fire Boys ও Sundarban Royals।

শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে Frankfurter Fire Boys প্রতিপক্ষের সামনে ৯৪ রানের লক্ষ্য দেয়। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে Sundarban Royals। শেষ পর্যন্ত নির্ধারিত লক্ষ্য থেকে ২১ রান দূরে থাকতেই সব উইকেট হারায় তারা। এর মধ্য দিয়ে টিম ওনার সাইফুল সাগর, দলের অধিনায়ক ও খেলোয়াড়দের সম্মিলিত প্রচেষ্টায় প্রথম এফসিএফের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে Frankfurter Fire Boys।

শিরোপা জয়ের পর তৈরি হয় আবেগঘন এক মুহূর্ত। Frankfurter Fire Boys-এর অধিনায়ক চ্যাম্পিয়ন ট্রফিটি তাঁর মেয়েকে উৎসর্গ করেন। দলের ঐতিহাসিক এই অর্জনের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ার সেই মুহূর্তটি উপস্থিত দর্শকদেরও আবেগাপ্লুত করে। অন্যদিকে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় ফাইনালে ওঠা Sundarban Royals অর্জন করে রানার্সআপের মর্যাদা।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও ছিল নাটকীয়তা। Mahanur Warriors ও Offenbach Strikes-এর হাড্ডাহাড্ডি লড়াই নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। শেষ পর্যন্ত সুপার ওভারে জয় তুলে নিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে Offenbach Strikes।

দিনভর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়ার পাশাপাশি পুরো টুর্নামেন্টের পারফরম্যান্সের ভিত্তিতে ম্যান অব দ্য ফাইনাল, ম্যান অব দ্য টুর্নামেন্ট, সেরা বোলার, সেরা ব্যাটসম্যান ও সেরা ফিল্ডারসহ বিভিন্ন বিভাগে সম্মাননা প্রদান করা হয়।

আয়োজনে সহযোগিতার স্বীকৃতি হিসেবে স্পন্সর ও মিডিয়া পার্টনারদেরও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন স্পন্সর, কমিউনিটির জ্যেষ্ঠ ব্যক্তিত্ব ও বিশেষ অতিথিরা। তাঁদের মধ্যে ছিলেন Poppy Kiosk-এর স্বত্বাধিকারী সাইফুল ইসলাম লিওন, আমিরুল ইসলাম খসরু, সেলিম, কাইয়ুম চৌধুরী,কালাম চৌধুরী, জামান কবির, দেলোয়ার জাহিদ বিপ্লব, দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম খালেদ, মনি হায়দার এবং Deutsche Vermögensberatung-এর স্টেফান Görke-সহ কমিউনিটির বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি। এ সময় মিডিয়া পার্টনার জার্মান বাংলা চ্যানেল (GBC) এবং সকল স্পন্সরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সম্পর্কিত

দুই বছরে ঢাকা ওয়াসার এমডি সাতজন, আবারও নতুন এমডি

সিআইএর সতর্কতা উপেক্ষা করে নেতানিয়াহুর পরামর্শে ইরান যুদ্ধে ট্রাম্প

এফসিএফের আকর্ষণ অবশ্য ক্রিকেটেই সীমাবদ্ধ ছিল না। আয়োজকদের ‘খেলা ও মেলা একসঙ্গে’ ভাবনা মাঠে পায় পূর্ণাঙ্গ রূপ। বাংলাদেশি খাবারের স্টলে ছিল ফুচকা, চটপটি, ঝালমুড়িসহ নানা মুখরোচক খাবার। Poppy Kiosk-এর খাবারের আয়োজন দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা পায়। পাশাপাশি Blissful Beauty by Nadia ও Rickstum Germany by Tanim-এর স্টলসহ পোশাক, ফ্যাশন ও অন্যান্য আয়োজন মেলায় যোগ করে ভিন্নমাত্রা।

খেলোয়াড়দের পাশাপাশি পরিবার, শিশু-কিশোর, তরুণ-তরুণী এবং কমিউনিটির বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো Nordpark Bonames মাঠ যেন পরিণত হয়েছিল প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশে। ক্রিকেটের উত্তেজনার সঙ্গে খাবারের সুবাস, আড্ডা, হাসি-আনন্দ ও পরিচিতজনদের মিলন—সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে ফ্রাঙ্কফুর্টের বাংলাদেশি কমিউনিটির জন্য একটি স্মরণীয় উৎসব।

প্রথমবারের মতো আয়োজিত FCF—Frankfurt Cricket Fest 2026, Season One সফলভাবে শেষ হলেও এরই মধ্যে পরবর্তী আসর নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে প্রত্যাশা। আয়োজক, টিম ওনার, খেলোয়াড়, স্পন্সর, মিডিয়া পার্টনার, স্বেচ্ছাসেবক, বিশেষ অতিথি ও দর্শকদের সম্মিলিত অংশগ্রহণে সফল হওয়া এই আয়োজন প্রবাসের মাটিতে ক্রিকেটের প্রসারের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির বন্ধুত্ব, সম্প্রীতি ও ঐক্যের এক সুন্দর উদাহরণ হয়ে থাকল।

ফ্রাঙ্কফুর্টের মাটিতে এফসিএফের প্রথম অধ্যায় শেষ হলেও ক্রিকেটের এই উৎসবের গল্প যেন সবে শুরু। আর প্রথম আসরের চ্যাম্পিয়ন হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে নিল Frankfurter Fire Boys।

ফাতেমা রহমান রুমা
ফ্রাঙ্কফুর্ট, জার্মানি

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ভবিষ্যৎ কৌশল নিয়ে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের টাউন হল
অর্থনীতি

ভবিষ্যৎ কৌশল নিয়ে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের টাউন হল

৯ আগস্ট ২০২৬
নিউইয়র্কে দোকানে ছুরিকাঘাতে  বাংলাদেশি নিহত
যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে দোকানে ছুরিকাঘাতে  বাংলাদেশি নিহত

২৯ জুন ২০২৪

সর্বশেষ

দুই বছরে ঢাকা ওয়াসার এমডি সাতজন, আবারও নতুন এমডি

দুই বছরে ঢাকা ওয়াসার এমডি সাতজন, আবারও নতুন এমডি

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ আগস্ট ২০২৬
0

0

সিআইএর সতর্কতা উপেক্ষা করে নেতানিয়াহুর পরামর্শে ইরান যুদ্ধে ট্রাম্প

সিআইএর সতর্কতা উপেক্ষা করে নেতানিয়াহুর পরামর্শে ইরান যুদ্ধে ট্রাম্প

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ আগস্ট ২০২৬
0

0

বিদিশা সিদ্দিক গ্রেপ্তার

বিদিশা সিদ্দিক গ্রেপ্তার

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ আগস্ট ২০২৬
0

0

দিনেশ ত্রিবেদীর বক্তব্য ও  বাংলাদেশের অবস্থান

দিনেশ ত্রিবেদীর বক্তব্য ও বাংলাদেশের অবস্থান

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

দুই বছরে ঢাকা ওয়াসার এমডি সাতজন, আবারও নতুন এমডি

দুই বছরে ঢাকা ওয়াসার এমডি সাতজন, আবারও নতুন এমডি

২৫ আগস্ট ২০২৬
সিআইএর সতর্কতা উপেক্ষা করে নেতানিয়াহুর পরামর্শে ইরান যুদ্ধে ট্রাম্প

সিআইএর সতর্কতা উপেক্ষা করে নেতানিয়াহুর পরামর্শে ইরান যুদ্ধে ট্রাম্প

২৫ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.