রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

ফ্রান্সজুড়ে বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১২০০; আহত দেড়শ পুলিশ কর্মকর্তা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৮ অক্টোবর ২০২৬
in আন্তর্জাতিক, বাণিজ্য
Reading Time: 1 min read
A A
0
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১২০০; আহত দেড়শ পুলিশ কর্মকর্তা
ফ্রান্সজুড়ে বিক্ষোভকে কেন্দ্র করে সহিংস সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ১ হাজার ২০০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে দেশটির সরকার। এসব ঘটনায় প্রায় ১৫০ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু।

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মীর সংকট, জরাজীর্ণ অবকাঠামো এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শনিবার দেশজুড়ে বিক্ষোভ করেন প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ। প্যারিসসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ।

প্যারিসের পাশাপাশি লিমোজ, লিয়ঁ, মার্সেই, লিল ও গ্রেনোবলসহ বিভিন্ন শহরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। লিমোজের সিটি হলে আগুনে ভবনটির ছাদের একাংশ ধসে পড়ে। লিয়ঁ শহরের পর্যটন দপ্তরের ভবনেও আগুন দেওয়া হয়। প্যারিসে পোশাক ও খাবারের দোকানে লুটপাটের পাশাপাশি লিল শহরে অ্যাপলের একটি দোকান ভাঙচুর করে মালামাল নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

সম্পর্কিত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৯ বিলিয়ন ডলার

সমন্বিত অনলাইন পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সহিংসতার নিন্দা জানিয়ে বলেছেন, সরকারি ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং লুটপাটে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে। প্রধানমন্ত্রী লেকর্নুও বলেছেন, সহিংসতার মাধ্যমে কাউকে রাজনৈতিক কর্মসূচি চাপিয়ে দিতে দেওয়া হবে না।

বিক্ষোভে শিক্ষার্থী, ট্রেড ইউনিয়নের সদস্য এবং ২০১৮ সালে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গড়ে ওঠা ‘হলুদ জ্যাকেট’ আন্দোলনের সমর্থকেরা অংশ নেন। শিক্ষকসংকট ও বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যার সমাধানের দাবিতে শুরু হওয়া আন্দোলন পরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদেও বিস্তৃত হয়।

বিক্ষোভ ঘিরে ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনা তৈরি হয়েছে। বামপন্থী নেতা জঁ-লুক মেলঁশোঁ পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন। অন্যদিকে ডানপন্থী নেতা মারিন লে পেন সহিংসতার জন্য বামপন্থীদের দায়ী করেছেন। সরকার এর আগে অতিরিক্ত তিন হাজার অস্থায়ী শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি দিলেও বিক্ষোভ অব্যাহত রয়েছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

অর্থনীতি

বিয়ের আড়ালে পাচার, চীনে যাওয়া বাংলাদেশি নারীদের নিয়ে বাড়ছে উদ্বেগ

২৪ আগস্ট ২০২৬
বর্জ্য থেকে সম্পদ; পরিবেশবান্ধব শিল্পায়নে মেঘনা গ্রুপের বিনিয়োগ অব্যাহত: মোস্তফা কামাল
অর্থনীতি

বর্জ্য থেকে সম্পদ; পরিবেশবান্ধব শিল্পায়নে মেঘনা গ্রুপের বিনিয়োগ অব্যাহত: মোস্তফা কামাল

১৭ অক্টোবর ২০২৬

সর্বশেষ

জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদা বজায় রেখে সব দেশের সঙ্গে বন্ধুত্ব চায় বাংলাদেশ: তারেক রহমান

জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদা বজায় রেখে সব দেশের সঙ্গে বন্ধুত্ব চায় বাংলাদেশ: তারেক রহমান

- ইউএসএ বাংলা ডেস্ক
১৮ অক্টোবর ২০২৬
0

0

ফ্রান্সজুড়ে বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১২০০; আহত দেড়শ পুলিশ কর্মকর্তা

ফ্রান্সজুড়ে বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১২০০; আহত দেড়শ পুলিশ কর্মকর্তা

- ইউএসএ বাংলা ডেস্ক
১৮ অক্টোবর ২০২৬
0

0

সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৮ অক্টোবর ২০২৬
0

0

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৯ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩৯ বিলিয়ন ডলার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৮ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদা বজায় রেখে সব দেশের সঙ্গে বন্ধুত্ব চায় বাংলাদেশ: তারেক রহমান

জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদা বজায় রেখে সব দেশের সঙ্গে বন্ধুত্ব চায় বাংলাদেশ: তারেক রহমান

১৮ অক্টোবর ২০২৬
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১২০০; আহত দেড়শ পুলিশ কর্মকর্তা

ফ্রান্সজুড়ে বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১২০০; আহত দেড়শ পুলিশ কর্মকর্তা

১৮ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.