বুধবার, নভেম্বর ৪, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ নিউইয়র্ক

বাংলাদেশি পুলিশ অফিসারের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া, কান্না থামছে না সন্তানদের

ম্যানহাটানে হামলা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৯ জুলাই ২০২৫
in নিউইয়র্ক
Reading Time: 1 min read
A A
0
Manhattan Shooting

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউয়ের করপোরেট ভবনে এক বন্দুকধারীর গুলিতে হামলাকারীসহ পাঁচজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা দিদারুল ইসলাম। তার বয়স ৩৬ বছর। এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোক ছড়িয়ে পড়েছে।

দিদারুল ইসলামের দুই সন্তান রয়েছে। বাবার এমমন র্মানিতক মৃত্যুতে কান্না থামছে না সন্তানদের।

এদিকে মুসলিম আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং কমিউনিটির নেতারা দিদারুলকে শ্রদ্ধা জানান।

বাংলাদেশি কমিউনিটি ছাড়াও নিউইয়র্ক পুলিশেও শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ সম্মেলনে মেয়র এরিক অ্যাডামস তাকে অফিসার ইসলাম বলে উল্লেখ করেন। তিনি বলেন, অফিসার ইসলাম জীবন রক্ষা করছিলেন। তিনি নিউইয়র্কবাসীদের রক্ষা করছিলেন। ম্যানহাটন হাসপাতালে যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়েছিল।

ম্যানহাটানে বন্দুকধারীর হামলা

নিহত দিদারুলের ঘনিষ্ঠ বন্ধু মারজানুল করিম বলেন, আমি এটা বিশ্বাস করতে পারছি না। আজ সকালে আমি তাকে দেখেছি এবং ১২ ঘন্টা পরে তিনি মারা গেছেন।

করিম আরও বলেন, নিহত অফিসার একজন অভিবাসী হিসেবে এসেছিলেন। একটি স্কুলে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ শুরু করেছিলেন। তিনি তার পরিবারকে সাহায্য করতে এবং আরও ভালো অবস্থানে থাকতে চেয়েছিলেন।

নিহতের শ্যালক ২১ বছর বয়সী সালমান আহমেদ বলেন, দিদারুল সবসময় তার কাজের ব্যাপারে শান্ত থাকতেন, এবং তিনি তার কাজ পছন্দ করতেন। কিন্তু আমরা কখনও ভাবিনি যে এমনটি ঘটতে পারে।

এর আগে নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শেন তামুরা নামের ২৭ বছরের এক যুবক এ হামলা চালান।

সম্পর্কিত

নিউ ইয়র্কে কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ ও স্বাগত অনুষ্ঠান সম্পন্ন

নিউ ইয়র্কে ‘সেলিম-আলী’ পরিষদের পক্ষে বাংলাদেশ অ্যাসেম্বলি অফ ইউএসএ-এর বিশাল গণসমর্থন ও মতবিনিময় সভা

এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিশ গণমাধ্যমকে জানান, ঘটনা ঘটানোর এক ঘণ্টা আগে শেন তামুরা লাস ভেগাস থেকে নিউইয়র্কে আসেন। তামুরা বহুতল করপোরেট ভবনের ভেতরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালান এবং পরে নিজেই গুলি করে আত্মহত্যা করেন। প্রাথমিক তদন্তে তিনি মানসিকভাবে অসুস্থ বলে প্রমাণ পাওয়া গেছে। দিদারুল ইসলাম সাহসিকতার সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করেন।

এনওয়াইপিডির ইন্সপেক্টর খন্দকার আবদুল্লাহ বলেন, দিদারুল ইসলাম প্রায় চার বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করছিলেন। তার পরিবারে মা–বাবা, স্ত্রী ও দুই সন্তান আছেন। তার স্ত্রী এখন অন্তঃসত্ত্বা। ব্রঙ্কস বরোর পার্চেস্টার এলাকায় তিনি বসবাস করতেন। আর তার কর্মস্থল ছিল ব্রঙ্কসের ৪৭ প্রিসিন্ক্ট। সোমবার মধ্যরাতে তার মরদেহ হাসপাতাল থেকে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার তার জানাজা হতে পারে।

দিদারুলের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বলে জানান তিনি।

খন্দকার আবদুল্লাহ আরও বলেন, হামলায় দিদারুল ইসলামের নিহত হওয়ার খবর শুনে তার বাবা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, সন্দেহভাজন হামলাকারী নিজেই নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ।

ট্যাগ: নিউইয়র্ক পুলিশম্যানহাটানে হামলালিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

যুক্তরাষ্ট্রে আইসের হাতে আটক বাংলাদেশি, বিপদে স্ত্রী-সন্তান
নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রে আইসের হাতে আটক বাংলাদেশি, বিপদে স্ত্রী-সন্তান

৪ নভেম্বর ২০২৫
নিউইয়র্কে ‘বাংলাদেশী আমেরিকান পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশন ইউ এস ইনক’এর বনভোজনে প্রবাসীদের মিলনমেলা
নিউইয়র্ক

নিউইয়র্কে ‘বাংলাদেশী আমেরিকান পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশন ইউ এস ইনক’এর বনভোজনে প্রবাসীদের মিলনমেলা

২১ জুলাই ২০২৬

সর্বশেষ

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ নভেম্বর ২০২৬
0

0

সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে

সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ নভেম্বর ২০২৬
0

0

মার্কিন সিনেটে প্রথম মুসলিম-আমেরিকান আবদুল এল-সায়েদ

মার্কিন সিনেটে প্রথম মুসলিম-আমেরিকান আবদুল এল-সায়েদ

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ নভেম্বর ২০২৬
0

0

মধ্যবর্তী নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত ট্রাম্প

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

৪ নভেম্বর ২০২৬
সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে

সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে

৪ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.