বুধবার, আগস্ট ১২, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

‘বাংলাদেশে সবাই বাংলাদেশী, কোনো আদিবাসী পরিচয় নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১১ আগস্ট ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
‘বাংলাদেশে সবাই বাংলাদেশী, কোনো আদিবাসী পরিচয় নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় দেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিকের অভিন্ন জাতীয় পরিচয় ‘বাংলাদেশী’। এখানে আলাদা কোনো ‘আদিবাসী’ পরিচয়ের প্রয়োজন নেই। রাষ্ট্রের সব নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা সংবিধান অনুযায়ী সমানভাবে সুরক্ষিত।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে চিটাগাং হিল ট্র্যাকটস রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচটিআরএফ) আয়োজনে ‘বাংলাদেশের জন্য ‘আদিবাসী’ পরিচয় অপ্রাসঙ্গিক’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সবাই বাংলাদেশের অধিবাসী। আমাদের জাতীয় পরিচয় বাংলাদেশী। বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সব নাগরিক সমান অধিকার ভোগ করেন।’

তিনি বলেন, রাজনৈতিক সমঝোতার দলিল ‘জুলাই জাতীয় সনদ’-এ দেশের রাজনৈতিক দল ও অংশীজনেরা সর্বসম্মতিক্রমে সম্মত হয়েছেন যে বাংলাদেশের ভূখণ্ডের সর্বস্তরের মানুষের পরিচয় হবে ‘বাংলাদেশী’। এই জাতীয় ঐক্য ও রাজনৈতিক অঙ্গীকার দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার অন্যতম ভিত্তি বলেও মন্তব্য করেন তিনি।

দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বিভিন্ন সম্প্রদায়ের অধিকার এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, উপজাতি ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা, বিকাশ ও সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী ও শিশুদের উন্নয়ন এবং জাতীয় মূলধারার সঙ্গে সমতা প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র বিভিন্ন বিশেষ সুবিধা ও কোটা ব্যবস্থা রেখেছে। এসব ব্যবস্থা সংবিধানেও স্বীকৃত।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মতো পার্শ্ববর্তী বিভিন্ন বহুভাষী ও বহুজাতিক রাষ্ট্রেও বহু ভাষা ও জনগোষ্ঠীর বসবাস রয়েছে। কিন্তু সেখানে পৃথক ‘আদিবাসী’ সত্তাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না দিয়ে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার মাধ্যমে মূলধারার সঙ্গে যুক্ত করার নীতি অনুসরণ করা হয়েছে।

জাতিসংঘের আদিবাসী জনগোষ্ঠীর অধিকারবিষয়ক ঘোষণার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত ‘ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অব ইনডিজিনাস পিপলস’ বা ইউএনডিআরআইপি গ্রহণের ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থান স্পষ্ট ছিল। ওই ভোটাভুটিতে বাংলাদেশ ভোটদানে বিরত ছিল বলে উল্লেখ করেন তিনি।

সম্পর্কিত

একমি ল্যাবরেটরিজের নতুন ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা

Paromita Fairuz Quarishi Joins Bayer CropScience Bangladesh as Marketing Partner

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ওই ঘোষণা বা আন্তর্জাতিক শ্রম সংস্থার ১৬৯ নম্বর কনভেনশন বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং বাংলাদেশ এই কনভেনশনের অংশীদারও নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএইচটিআরএফের চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্স, প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান এবং মানারাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রবসহ অনেকে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য কাজ করছে সরকার
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য কাজ করছে সরকার

১০ ফেব্রুয়ারি ২০২৫
নিউইয়র্ক থেকে ফিরিয়ে আনা হচ্ছে রাষ্ট্রদূতকে
বাংলাদেশ

নিউইয়র্ক থেকে ফিরিয়ে আনা হচ্ছে রাষ্ট্রদূতকে

২ অক্টোবর ২০২৪

সর্বশেষ

ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে ওজন পার্ক পথমেলায় বিপুল সংখ্যক বাঙালির উপচে পড়া উন্মাদনা

ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে ওজন পার্ক পথমেলায় বিপুল সংখ্যক বাঙালির উপচে পড়া উন্মাদনা

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ আগস্ট ২০২৬
0

0

একমি ল্যাবরেটরিজের নতুন ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা

একমি ল্যাবরেটরিজের নতুন ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ আগস্ট ২০২৬
0

0

Paromita Fairuz Quarishi Joins Bayer CropScience Bangladesh as Marketing Partner

Paromita Fairuz Quarishi Joins Bayer CropScience Bangladesh as Marketing Partner

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ আগস্ট ২০২৬
0

0

শিল্পীদের কাজের পরিধি বাড়ানো ও মর্যাদা রক্ষায় গুরুত্ব: শিল্পী সমিতি পরিদর্শনে তথ্য ও সাংস্কৃতিক উপদেষ্টা

শিল্পীদের কাজের পরিধি বাড়ানো ও মর্যাদা রক্ষায় গুরুত্ব: শিল্পী সমিতি পরিদর্শনে তথ্য ও সাংস্কৃতিক উপদেষ্টা

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে ওজন পার্ক পথমেলায় বিপুল সংখ্যক বাঙালির উপচে পড়া উন্মাদনা

ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে ওজন পার্ক পথমেলায় বিপুল সংখ্যক বাঙালির উপচে পড়া উন্মাদনা

১২ আগস্ট ২০২৬
একমি ল্যাবরেটরিজের নতুন ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা

একমি ল্যাবরেটরিজের নতুন ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা

১২ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.