সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শরীয়তপুরে মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে র‍্যালি

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শরীয়তপুরে মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিকেলে শহরের নির্ধারিত স্থান থেকে র‍্যালিটি শুরু হয়ে শরীয়তপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন স্লোগানে শহর মুখরিত করে তোলেন। র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের উপস্থিতিতে শহরে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

সম্পর্কিত

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

মাহবুব মোর্শেদ টিপু দীর্ঘদিন ধরে শরীয়তপুরের বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তুলাসার ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান। এছাড়া তিনি সদর উপজেলা পরিষদের বিএনপির মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং কারা নির্যাতনের অভিজ্ঞতার কারণে স্থানীয় নেতাকর্মীদের কাছে তিনি একজন পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাহবুব মোর্শেদ টিপু বলেন, বিএনপির ৪৮ বছরের পথচলা গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের ইতিহাস। তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ব্যক্তিগত বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে তৃণমূলকে আরও সুসংগঠিত করার পাশাপাশি উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকারও আহ্বান জানান তিনি।

পরে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসূচিতে অংশ নেন। পুরো আয়োজন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
জাতীয়

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

১৭ সেপ্টেম্বর ২০২৬
বন্যায় ১৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৪৫ লাখ মানুষ
বাংলাদেশ

বন্যায় ১৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৪৫ লাখ মানুষ

২৩ আগস্ট ২০২৪

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

২১ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

২১ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.