বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

বাণিজ্য সম্প্রসারণে ঢাকায় এইচবিএল চেয়ারম্যান-সিইও

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৬
in অর্থনীতি, আন্তর্জাতিক, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ, বিশ্ব
Reading Time: 1 min read
A A
0
বাণিজ্য সম্প্রসারণে ঢাকায় এইচবিএল চেয়ারম্যান-সিইও

অর্থনৈতিক সংযোগ জোরদার ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখতে তিনদিনের সফরে ঢাকায় এসেছেন হাবিব ব্যাংক লিমিটেডের (এইচবিএল) চেয়ারম্যান সুলতান আলী আল্লানা এবং প্রেসিডেন্ট ও সিইও মুহাম্মদ নাসির সেলিম। সফরকালে তারা নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, ব্যবসায়ী নেতা এবং সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি বাংলাদেশে এইচবিএলের কার্যক্রমের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নেবেন তারা।

এইচবিএল বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

ব্যাংকটির ভাষ্য অনুযায়ী, গত পাঁচ দশকে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি দেশে শক্তিশালী অবস্থান তৈরি করেছে এইচবিএল। বর্তমানে বিদেশী বিনিয়োগ আকর্ষণ ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনীতির অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে চীন, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়াকে ঘিরে বাণিজ্যিক যোগাযোগ বাড়ার সম্ভাবনা তৈরি হওয়ায় এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে ব্যাংকটি।

এইচবিএল বাংলাদেশের গ্রাহকদের আরএমবি বা সিএনওয়াই মুদ্রায় হিসাবসেবা দিচ্ছে। ব্যাংকটির দাবি, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকা অঞ্চলের তিনটি ব্যাংকের অন্যতম হিসেবে চীনে পূর্ণাঙ্গ আরএমবি মধ্যস্থতা সেবা দেয়ার সক্ষমতা রয়েছে তাদের। এর মাধ্যমে বৈদেশিক বাণিজ্য ও আর্থিক লেনদেন সহজ করার পাশাপাশি চীনের বড় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সরাসরি সম্পৃক্ততার সুযোগ তৈরি হয়েছে।

সম্পর্কিত

পাকিস্তানের সন্ত্রাসবাদ সংকট: রাজনৈতিক সমাধানের পথ কোথায়?

আওয়ামী সরকারের ঋণ: পাঁচ মাসে ২০৪ কোটি ডলার পরিশোধ করলো বর্তমান সরকার

সফরকালে এইচবিএল চেয়ারম্যান ও সিইও বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, বিনিয়োগ পরিবেশ এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করবেন। বিশেষ করে আঞ্চলিক বাণিজ্য করিডোরে বাংলাদেশের অবস্থান এবং আন্তঃদেশীয় বাণিজ্য ও বিনিয়োগে ব্যাংকটির ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে।

সুলতান আলী আল্লানা ২০০৪ সালের ফেব্রুয়ারি থেকে এইচবিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। মুহাম্মদ নাসির সেলিম ২০২৪ সালের মার্চে ব্যাংকটির প্রেসিডেন্ট ও সিইও হিসেবে দায়িত্ব নেন।

পাকিস্তানভিত্তিক বহুজাতিক বাণিজ্যিক ব্যাংক এইচবিএলের ৫৬ দশমিক ৫৮ শতাংশ শেয়ার রয়েছে আগা খান ফান্ড ফর ইকোনমিক ডেভেলপমেন্টের হাতে। ব্যাংকটির ব্যবস্থাপনা নিয়ন্ত্রণও প্রতিষ্ঠানটির হাতে রয়েছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ভারতে ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে ১০৭ জনের মৃত্যু
বিশ্ব

ভারতে ধর্মীয় সমাবেশে পদদলিত হয়ে ১০৭ জনের মৃত্যু

২ জুলাই ২০২৪
গত ২ মাসে লেবাননে নিহত হয়েছে ২ শতাধিক শিশু : ইউনিসেফ
আন্তর্জাতিক

গত ২ মাসে লেবাননে নিহত হয়েছে ২ শতাধিক শিশু : ইউনিসেফ

১৯ নভেম্বর ২০২৪

সর্বশেষ

পাকিস্তানের সন্ত্রাসবাদ সংকট: রাজনৈতিক সমাধানের পথ কোথায়?

পাকিস্তানের সন্ত্রাসবাদ সংকট: রাজনৈতিক সমাধানের পথ কোথায়?

- ইউএসএ বাংলা ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

আওয়ামী সরকারের ঋণ: পাঁচ মাসে ২০৪ কোটি ডলার পরিশোধ করলো বর্তমান সরকার

আওয়ামী সরকারের ঋণ: পাঁচ মাসে ২০৪ কোটি ডলার পরিশোধ করলো বর্তমান সরকার

- ইউএসএ বাংলা ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, এনবিআরের নতুন শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, এনবিআরের নতুন শর্ত

- ইউএসএ বাংলা ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি ও ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী

ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি ও ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী

- ইউএসএ বাংলা ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

পাকিস্তানের সন্ত্রাসবাদ সংকট: রাজনৈতিক সমাধানের পথ কোথায়?

পাকিস্তানের সন্ত্রাসবাদ সংকট: রাজনৈতিক সমাধানের পথ কোথায়?

৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী সরকারের ঋণ: পাঁচ মাসে ২০৪ কোটি ডলার পরিশোধ করলো বর্তমান সরকার

আওয়ামী সরকারের ঋণ: পাঁচ মাসে ২০৪ কোটি ডলার পরিশোধ করলো বর্তমান সরকার

৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.