বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ মতামত

বিচারের জন্য বিশেষ আদালত তৈরি করতে হবে

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১২ আগস্ট ২০২৪
in মতামত
Reading Time: 1 min read
A A
0
farooki

মোস্তফা সরয়ার ফারুকী

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক আইডিতে লেখেন, একবার ভাবেন মাসের পর মাস একটা মানুষকে বন্দী করে রাখা হয়েছে। কেউ জানে না সেটা। একদিন সকালে উঠে দানবদের সর্দারের মনে হইলো, মেজাজটা ভালো না। যাই বন্দীদের মধ্যে একটাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলি। তারপর মেরে শীতলক্ষ্যায় লাশটা ফেলে দিলো। ঘরে ফিরে যে যুবকের সন্তানকে ভাত মেখে খাওয়ানোর কথা, সে হয়ে গেলো মাছেদের খাবার। শীতলক্ষ্যার শান্ত জলে কান পাতলে আজীবন শোনা যাবে সেই হতভাগ্য পিতার কান্না। এটা আমার বাল্যবন্ধু সাজেদুল ইসলাম সুমনের গল্প। এরকম অজস্র সুমনের গল্পই এক। আমরা সবাই ছিলাম একেকজন সুমন।

শেখ হাসিনা, আপনি আপনার হাত থেকে এই নিষ্ঠুরতার দাগ মুছতে পারবেন না।

সম্পর্কিত

আশা ভোঁসলের জন্য সামান্য নিবেদন

কাইজার চৌধুরীর নেতৃত্বে এবি ব্যাংক: সংকট উত্তরণের নতুন পথে

অমানুষ জিয়াউল, তোমার হাত থেকে এই দাগ মুছবে কিভাবে? এরকম শত শত মানুষের গল্প আছে, একই রকম বেদনার। দিনের পর দিন এই রকম ঠাণ্ডা মাথায় খুন, অত্যাচার কোনো সুস্থ লোকের পক্ষে সম্ভব না। দিজ আর সাইকোপ্যাথস!

সুতরাং, অনেক কিছুর ভিড়ে আমরা যেন ভুলে না যাই আলাপের আসল প্রসঙ্গটা! অ্যাটেনশন ঘুরিয়ে দেয়া, যখন যে কনভারসেশন হওয়ার কথা সেটা না হয়ে অন্য কনভারসেশন চালু করে দেয়া- এটা আধুনিক কালে ফ্যাসিস্টদের অনেক টেকনিকের একটা।

আসল প্রসঙ্গটা হলো, একটা গণঅভ্যুত্থান হয়েছে। কেন হয়েছে? একটা ফ্যাসিস্ট শক্তি ১৫ বছর মানুষ মেরেছে, গুম করেছে, যাকে গুম করেছে তার বাসায় গিয়ে তার মেয়েকে জড়িয়ে মায়াকান্না করেছে, মানুষজনকে উঠতে বসতে তাচ্ছিল্য করেছে, আয়না ঘর বানিয়েছে, কথা বললেই পিটিয়েছে, ভোটের নামে মশকরা করেছে, ব্যাংক লুটপাট করতে দিয়েছে, শেষ ৭ দিনে ৪০০ মানুষ খুন করেছে, আরো খুন করার জন্য সেনা-পুলিশদের চাপ দিয়েছে, শেষে সারা দেশের মানুষের ঘৃণা সাথে নিয়ে দেশ ছেড়ে গেছে। গণহত্যা এবং সকল প্রকার মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য একটা বিশেষ আদালত তৈরি করতে হবে এবং নিশ্চিত করতে হবে এটা যেন প্রভাবমুক্ত ন্যায় বিচার হয়। তাতে যার যা অপরাধ সে ঐ পরিমাণ সাজা পাবে। আর যে অপরাধী না, সে খালাস পাবে। এরমধ্য দিয়েই বাংলাদেশ পাপমুক্ত হবে। ৭১-য়ের যুদ্ধাপরাধীদের বিচার আমরা করেছি। আর নাকের ডগায় ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের বিচার হবে না? এই বিচার করতে হবে যাতে আর কেউ ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট হয়ে ওঠার সাহস না করে, সে যে দলেরই হোক।

রিফর্মের শুরু হবে এখান থেকেই।

ট্যাগ: চলচ্চিত্রমোস্তফা সরয়ার ফারুকীলিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসাবে এক বছর
মতামত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসাবে এক বছর

১৪ আগস্ট ২০২৫
কাইজার চৌধুরীর নেতৃত্বে এবি ব্যাংক: সংকট উত্তরণের নতুন পথে
মতামত

কাইজার চৌধুরীর নেতৃত্বে এবি ব্যাংক: সংকট উত্তরণের নতুন পথে

১৫ আগস্ট ২০২৫

সর্বশেষ

আশা ভোঁসলের জন্য সামান্য নিবেদন

আশা ভোঁসলের জন্য সামান্য নিবেদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২২ এপ্রিল ২০২৬
0

0

বিলেতে হেনা চৌধুরীর ইতিহাসগড়া অভিষেক

বিলেতে হেনা চৌধুরীর ইতিহাসগড়া অভিষেক

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ এপ্রিল ২০২৬
0

0

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ মার্চ ২০২৬
0

0

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল

- ইউএসএ বাংলা ডেস্ক
১২ মার্চ ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • সাফল্য
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

আশা ভোঁসলের জন্য সামান্য নিবেদন

আশা ভোঁসলের জন্য সামান্য নিবেদন

২২ এপ্রিল ২০২৬
বিলেতে হেনা চৌধুরীর ইতিহাসগড়া অভিষেক

বিলেতে হেনা চৌধুরীর ইতিহাসগড়া অভিষেক

২১ এপ্রিল ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.