সাবরিনা মিস্টি
বিবাহিত বয়স্ক পুরুষের প্রতি নারী শুধুমাত্র টাকা পয়সা বা সামাজিক অবস্থানের জন্য আcকৃষ্ট হয়না! বিবাহিত পুরুষরা ইনিয়ে বিনিয়ে প্রেম নিবেদনে দক্ষ হয় ! দীর্ঘদিন সংসার জীবনের অভিজ্ঞতার ফলে রমনীর মন ভোলাতে তারা ওস্তাদ! বন্ধ কামরায় আদর সোহাগ মোহাব্বত দিতেও তাদের নি:সংকোচ পারদর্শিতা!
মেয়ে পটাতে তাদের মোক্ষম বাক্য,”তুমি ছাড়া আমার জীবনটা ধূ ধূ মরুভূমি! বিশ্বাস করো, স্ত্রীর সাথে বহুদিন আমার শারিরীক ও মানসিক কোনো সম্পর্ক নাই, শুধু সন্তানদের কারনে এক ছাদের নিচে আছি!”![]()
পুরুষেরা সব বয়সেই নারীর কাছ থেকে মানসিক ও শারিরীক প্রেম কামনা করে! বেশিরভাগ ক্ষেত্রে একটা বয়সের পর বউ এর মনে অত রসকষ থাকে না! পীরিতের আলাপের চেয়ে বাজারের ফর্দ, সন্তানের কোচিং ক্লাসের বেতন এসব নিয়ে কথা বলতে বেশি আগ্রহী তিনি ! মাজা ব্যথা, হাঁটুতে বাত এইসব কারনে দাম্পত্য শারিরীক মিলনও আগের মতো ঘনঘন হয়না!![]()
এদিকে চল্লিশের পর, প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধি পাবার কারনে পুরুষের মিলনের আকাংখা বাড়ে! যাদের টাকা আছে, সক্ষমতা আছে তারা পরনারীর প্রতি আসক্ত হয় আর যাদের সেই মুরোদ নেই তারা খামোখাই আস্ফালন না করে খামোশ থাকে !
অন্য নারীর প্রতি তাদের এই আকর্ষণ কিন্তু আদপে ভালোবাসা নয় ! সাময়িক মোহ ! জীবনের একঘেয়েমি কাটানোর একটা রোমান্টিক উপকরন মাত্র !
কাজেই , যখনই মেয়েটি সত্যিকার মায়ায় পড়ে তাকে বাঁধতে চায় তখনই সংসার আর সমাজ সেই পুরুষের কাছে বড় বাধা হয়ে দাঁড়ায়! কারন সে তো আগে থেকেই খুঁটিতে বাঁধা আর সেই খুঁটির জোর জবরদস্ত!
যতদিন একটি মেয়ের ভালোবাসা উপভোগ করা আর শরীর ভোগ করা গোপনে চালিয়ে যাওয়া যায় ততদিনই রোমাঞ্চকর! সামাজিক পরিচয় আর শুভ পরিণয় এইসব দাবী উঠলেই পুরুষটির আসল রূপ বেরিয়ে আসে!
এদিকে বউ এর কাছে হাতেনাতে ধরা পড়লে তিনি কিন্তু তার স্বামীর কোন দোষ খুঁজে পাবেন না! তার সাদাসিধে, ভোলাভালা, চরিত্রবান স্বামীকে বাইরের মেয়েটি যাদু টোনা করে ছলে বলে কৌশলে হাসিল করতে চায়!
আর সমাজ? তারা এক বাক্যে বলবে, মেয়েটি লোভে পরে আরেকজনের ঘর ভাংছে ! সমাজের সাথে লড়াই করা যায় কিন্তু অতি সাধের পুরুষটিই যখন খাদে ফেলে দেয় তখন
মেয়েটার লাইফের চৌদ্দটা বেজে যায়!
শখের পুরুষের জীবনের একটি নিষিদ্ধ অধ্যায় হয়ে থাকতে গিয়ে হতাশা আর বিষণ্ণতায় ভুগতে ভুগতে মেয়েটি একসময় মানসিক রোগী হয়ে যায় ! মুনিয়া থেকে মরিয়ম -.এটাই তো দেখছি! তিব্র বিষাদ কখনো কখনো আত্ম*হ*ত্যাতে গড়ায় !
তাই তো বলি, কারও জীবনের গোপন অধ্যায় হয়ে থাকার দরকার নেই, দুনিয়াতে অবিবাহিত বেডার আকাল পড়ে নি!!!![]()