বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

বিশ্বব্যাংকের সঙ্গে ১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে আলোচনা, সিদ্ধান্তে লাগবে কয়েক মাস

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
বিশ্বব্যাংকের সঙ্গে ১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে আলোচনা, সিদ্ধান্তে লাগবে কয়েক মাস

বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণসহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা করছে বাংলাদেশ। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা ও পরবর্তী কার্যক্রম শেষ করতে আরও কয়েক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্পর্কিত

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে প্রয়োজন ৬০ হাজার কোটি টাকা: গভর্নর

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

অর্থমন্ত্রী বলেন, অতিরিক্ত ঋণসহায়তার বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত হচ্ছে না। এটি একটি চলমান আলোচনা। এ আলোচনার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে এবং পুরো প্রক্রিয়া আগামী কয়েক মাস চলতে পারে।

তিনি জানান, আলোচনার মাধ্যমে দুই পক্ষের ভবিষ্যৎ করণীয় ও সম্ভাব্য সিদ্ধান্তের ভিত্তি তৈরি হচ্ছে। এ বিষয়ে ঢাকাতেও আলোচনা অব্যাহত থাকবে।

বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে আমির খসরু বলেন, বাংলাদেশের অর্থনৈতিক নীতি, কর্মসূচি এবং মধ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সংস্থাটির সমঝোতা রয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের নেওয়া নীতির সঙ্গেও বিশ্বব্যাংক একমত।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি সংকটের মধ্যে ছিল। আগের সময়ের বিভিন্ন দায়দায়িত্বের পাশাপাশি বিশ্বজুড়ে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয়ও মোকাবিলা করতে হচ্ছে। এসব বিষয় বিশ্বব্যাংক অনুধাবন করছে।

বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্বের কাঠামো নিয়েও আলোচনা চলছে বলে জানান তিনি। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটি লিখিত প্রস্তাব জমা দেওয়া হয়েছে। বিশ্বব্যাংক কিছু সুপারিশ ও পরামর্শ দিয়েছে। বাংলাদেশও নিজেদের প্রস্তাব তুলে ধরেছে।

মূল্যস্ফীতি ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পূর্বাভাস সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, সরকার অন্য কোনো সংস্থার প্রক্ষেপণ নিয়ে বিতর্কে যেতে চায় না। সংস্থাগুলো নিজস্ব হিসাব ও বিশ্লেষণের ভিত্তিতে এসব পূর্বাভাস দিয়েছে।

তিনি বলেন, সরকার বাজেটে নির্ধারিত অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে। এসব লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে বলে সরকার আশা করছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

বাংলাদেশ

শিক্ষার আধুনিকায়নে তারুণ্যের প্রতীক তানভীর চৌধুরী

২১ ডিসেম্বর ২০২৫
গত ১৫ বছরে গণমাধ্যম ছিল হাসিনা সরকারের নিয়ন্ত্রণাধীন
বাংলাদেশ

গত ১৫ বছরে গণমাধ্যম ছিল হাসিনা সরকারের নিয়ন্ত্রণাধীন

১৩ আগস্ট ২০২৫

সর্বশেষ

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে প্রয়োজন ৬০ হাজার কোটি টাকা: গভর্নর

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে প্রয়োজন ৬০ হাজার কোটি টাকা: গভর্নর

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬
0

0

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬
0

0

বিশ্বব্যাংকের সঙ্গে ১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে আলোচনা, সিদ্ধান্তে লাগবে কয়েক মাস

বিশ্বব্যাংকের সঙ্গে ১০ বিলিয়ন ডলার ঋণ নিয়ে আলোচনা, সিদ্ধান্তে লাগবে কয়েক মাস

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬
0

0

হকার ও অবৈধ পার্কিংয়ে অচল হওয়ার পথে ১০০ ফুট সড়ক ঢাকার মাদানী অ্যাভিনিউ

হকার ও অবৈধ পার্কিংয়ে অচল হওয়ার পথে ১০০ ফুট সড়ক ঢাকার মাদানী অ্যাভিনিউ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে প্রয়োজন ৬০ হাজার কোটি টাকা: গভর্নর

ব্যাংক খাত পুনর্গঠনে বছরে প্রয়োজন ৬০ হাজার কোটি টাকা: গভর্নর

১৪ অক্টোবর ২০২৬
ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

১৪ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.