সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

বৈদেশিক মুদ্রা লেনদেনে ওবিইউর পরিধি বাড়াল বাংলাদেশ ব্যাংক

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
প্রতিনিধি পরিচালক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন বাধ্যতামূলক

দেশীয় ব্যাংকের সঙ্গে সরাসরি বৈদেশিক মুদ্রা লেনদেনের সুযোগ পেল অফশোর ব্যাংকিং ইউনিটগুলো (ওবিইউ)। এখন থেকে ওবিইউগুলো দেশের তফসিলি ব্যাংকের সঙ্গে বৈদেশিক মুদ্রা কেনাবেচার পাশাপাশি ক্রস-কারেন্সি সোয়াপ লেনদেনও করতে পারবে। বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাণিজ্যের অর্থায়ন এবং মুদ্রা ঝুঁকি মোকাবেলায় ওবিইউগুলোর সক্ষমতা বাড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ গতকাল এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।

নতুন নির্দেশনার ফলে ওবিইউগুলো নিজস্ব দেশীয় ব্যাংকিং ইউনিট (ডিবিইউ), অন্যান্য তফসিলি ব্যাংক এবং দেশে বৈধভাবে কার্যরত অন্যান্য ব্যাংকের সঙ্গে বৈদেশিক মুদ্রা লেনদেন করতে পারবে। পাশাপাশি একটি ওবিইউ অন্য ওবিইউর সঙ্গেও বৈদেশিক মুদ্রা কেনাবেচা এবং ক্রস-কারেন্সি সোয়াপ চুক্তিতে যেতে পারবে।

এর আগে ২০২৫ সালের ৩০ জানুয়ারির নির্দেশনায় ওবিইউগুলোর কার্যক্রম নির্দিষ্ট কিছু অনুমোদিত ব্যাংকিং সেবার মধ্যে সীমাবদ্ধ ছিল। বিশেষায়িত ও অবিশেষায়িত অঞ্চলের ব্যবসায় অর্থায়ন, আমানত গ্রহণ এবং বহিঃউৎস থেকে ঋণ গ্রহণের মতো কার্যক্রমের বাইরে তাদের লেনদেনের সুযোগ ছিল সীমিত। নতুন নির্দেশনার মাধ্যমে সেই কাঠামো কিছুটা শিথিল করা হলো।

কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের মূল তাৎপর্য বৈদেশিক মুদ্রার অভ্যন্তরীণ বাজারে ওবিইউগুলোর অংশগ্রহণ বাড়ানো। ব্যাংকিং খাতে বৈদেশিক মুদ্রার তারল্য ব্যবস্থাপনায় দেশীয় ইউনিট ও ওবিইউগুলোর মধ্যে সরাসরি লেনদেনের সুযোগ তৈরি হলে ব্যাংকগুলোর হাতে থাকা বৈদেশিক মুদ্রার উৎস ও ব্যবহারের পরিধি বাড়তে পারে। একই সঙ্গে আমদানি-রফতানি ও অন্যান্য বৈধ আন্তর্জাতিক লেনদেনের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা তুলনামূলকভাবে নমনীয় হওয়ার সুযোগ তৈরি হবে।

সম্পর্কিত

বাংলাদেশে এলএনজি খাতে যুক্তরাষ্ট্র-চীনের পর রাশিয়ার আগ্রহ

প্রাইমারি টেক্সটাইল শিল্পে জরুরি নীতি সহায়তা চান মিল মালিকরা

তবে এ সুবিধাকে মুদ্রাবাজারে নিছক মুনাফাভিত্তিক লেনদেনের হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ রাখেনি বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে স্পষ্ট করে বলা হয়েছে, এ ধরনের লেনদেন কেবল গ্রাহকদের বৈধ বাণিজ্যিক লেনদেন, তহবিলের সংস্থান, দায় পরিশোধ, তারল্য ব্যবস্থাপনা, সম্পদ-দায় ব্যবস্থাপনা এবং বৈদেশিক মুদ্রার ঝুঁকি ব্যবস্থাপনার সরাসরি প্রয়োজনেই করা যাবে।

ব্যাংকগুলোকে আগ্রাসী বা স্পেকুলেটিভ বৈদেশিক মুদ্রা লেনদেন থেকেও বিরত থাকতে বলা হয়েছে। অর্থাৎ নতুন সুযোগের মাধ্যমে বৈদেশিক মুদ্রার বাজারে কার্যক্রম বাড়লেও তা যেন অতিরিক্ত ঝুঁকি বা কৃত্রিম চাহিদা তৈরির কারণ না হয়, সে বিষয়টি নিয়ন্ত্রণ কাঠামোর মধ্যেই রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরো জানিয়েছে, সব লেনদেন আন্তর্জাতিক ট্রেজারি ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা নীতি এবং নির্ধারিত সীমার মধ্যে পরিচালনা করতে হবে। বিশেষ করে ওবিইউগুলোকে তুলনামূলক কম ব্যয়ে বৈদেশিক মুদ্রার তহবিল সংগ্রহ এবং আন্তর্জাতিক বাণিজ্যের সেটেলমেন্ট ব্যয় কমানোর লক্ষ্যে কার্যকর ক্রস-কারেন্সি সোয়াপ ও ফরেন এক্সচেঞ্জ লেনদেন কৌশল ব্যবহারের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

বৈদেশিক মুদ্রার তহবিল সংগ্রহের ব্যয় ও ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা—দুই দিক থেকেই এ পরিবর্তন গুরুত্বপূর্ণ। তবে এর সুফল কতটা বাস্তবে প্রতিফলিত হবে, তা নির্ভর করবে ব্যাংকগুলো নতুন লেনদেনের সুযোগ কতটা কার্যকরভাবে ব্যবহার করতে পারে এবং বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ঝুঁকি ও ব্যবহারবিধি কতটা কঠোরভাবে অনুসরণ করা হয় তার ওপর।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

বাংলাদেশকে শুধু বাজার নয়, নির্ভরযোগ্য ও প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: সৈয়দ মোহাম্মদ কামাল
অর্থনীতি

বাংলাদেশকে শুধু বাজার নয়, নির্ভরযোগ্য ও প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: সৈয়দ মোহাম্মদ কামাল

১৬ জুন ২০২৬
বুধবার চিন্ময় কৃষ্ণের জামিন না হলে কারাগার অভিমুখে লংমার্চ
অপরাধ

বুধবার চিন্ময় কৃষ্ণের জামিন না হলে কারাগার অভিমুখে লংমার্চ

২৬ নভেম্বর ২০২৪

সর্বশেষ

বাংলাদেশে এলএনজি খাতে যুক্তরাষ্ট্র-চীনের পর রাশিয়ার আগ্রহ

বাংলাদেশে এলএনজি খাতে যুক্তরাষ্ট্র-চীনের পর রাশিয়ার আগ্রহ

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

প্রাইমারি টেক্সটাইল শিল্পে জরুরি নীতি সহায়তা চান মিল মালিকরা

প্রাইমারি টেক্সটাইল শিল্পে জরুরি নীতি সহায়তা চান মিল মালিকরা

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

সাংবাদিকদের প্রেস পাস বাতিল, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করবে তিন গণমাধ্যম

সাংবাদিকদের প্রেস পাস বাতিল, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করবে তিন গণমাধ্যম

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

বিমানের টয়লেটে লুকানো ৫০ স্বর্ণবার উদ্ধার, বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা

বিমানের টয়লেটে লুকানো ৫০ স্বর্ণবার উদ্ধার, বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

বাংলাদেশে এলএনজি খাতে যুক্তরাষ্ট্র-চীনের পর রাশিয়ার আগ্রহ

বাংলাদেশে এলএনজি খাতে যুক্তরাষ্ট্র-চীনের পর রাশিয়ার আগ্রহ

২১ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারি টেক্সটাইল শিল্পে জরুরি নীতি সহায়তা চান মিল মালিকরা

প্রাইমারি টেক্সটাইল শিল্পে জরুরি নীতি সহায়তা চান মিল মালিকরা

২১ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.