সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী ইউরোপের বিভিন্ন দেশ: শামা ওবায়েদ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৭ জুলাই ২০২৬
in অর্থনীতি, আন্তর্জাতিক, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 2 mins read
A A
0
ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী ইউরোপের বিভিন্ন দেশ: শামা ওবায়েদ

ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী ইউরোপের বিভিন্ন দেশ: শামা ওবায়েদ

বাংলাদেশের সমুদ্রভিত্তিক অর্থনীতি বা ব্লু ইকোনমিতে বিনিয়োগে ইউরোপের বিভিন্ন দেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, এ খাতে বিনিয়োগের সম্ভাবনা বিবেচনায় ইতোমধ্যে অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

সম্পর্কিত

ঢাকাকে আঞ্চলিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা

সম্মিলিত ইসলামী ব্যাংকে ফিরছে আমানতকারীদের আস্থা

রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতির রোডম্যাপ নিয়ে আয়োজিত এক সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দেশে বৈদেশিক বিনিয়োগের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাজারে বিভিন্ন ধরনের প্রতিকূলতা রয়েছে। শুধু বিদেশি বিনিয়োগকারীরাই নন, প্রবাসী বাংলাদেশিরাও দেশে বিনিয়োগ করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।

তিনি বলেন, ‘বিএনপি সরকার একটি পঙ্গু অর্থনীতি পেয়েছে। গত ১৭ বছরে ব্যাংকিং খাত ও পুঁজিবাজার ধ্বংস করা হয়েছে। পুরো সিস্টেমকে ধ্বংস করা হয়েছে। সেই ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে অর্থনীতিকে আবার তুলে এনে একটি গতিশীল অর্থনীতিতে রূপান্তর করার জন্য যেসব নীতি ও পদক্ষেপ প্রয়োজন, সরকার এখন সেগুলোই গ্রহণ করছে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নতুন বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে সরকার জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী বস্ত্র ও তৈরি পোশাক শিল্প, কৃষি, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প এবং অন্যান্য সম্ভাবনাময় উৎপাদন খাতেও বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সৃজনশীল অর্থনীতির বিকাশে কুটির শিল্প, প্রান্তিক জনগোষ্ঠীর উদ্যোগ এবং শিল্প-সংস্কৃতিনির্ভর খাতগুলোতেও বিনিয়োগের সুযোগ তৈরি করা হচ্ছে। একই সঙ্গে ক্রীড়া খাতেও বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।

ব্লু ইকোনমি প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, এটি বাংলাদেশের অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত খাত। সমুদ্রসম্পদভিত্তিক অর্থনীতির বিকাশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার কাজ করছে। ইউরোপের বিভিন্ন দেশ ইতোমধ্যে এ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এবং এতে বড় ধরনের সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, ইউরোপের পাশাপাশি চীন, জাপান ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। এ বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। তার ভাষায়, বিনিয়োগ একটি ধারাবাহিক প্রক্রিয়া, যা কোনো নির্দিষ্ট সময় বা পরিস্থিতির ওপর নির্ভরশীল নয়।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা রেকর্ড করার নির্দেশ
বাংলাদেশ

শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা রেকর্ড করার নির্দেশ

১৩ আগস্ট ২০২৪
চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমাতে যৌথ বিনিয়োগ বাড়ানোর আহ্বান
অর্থনীতি

চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি কমাতে যৌথ বিনিয়োগ বাড়ানোর আহ্বান

১৭ আগস্ট ২০২৬

সর্বশেষ

ঢাকাকে আঞ্চলিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা

ঢাকাকে আঞ্চলিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

সম্মিলিত ইসলামী ব্যাংকে ফিরছে আমানতকারীদের আস্থা

সম্মিলিত ইসলামী ব্যাংকে ফিরছে আমানতকারীদের আস্থা

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

ইভি চলুক, রিকন্ডিশন গাড়ির বাজারও থাকুক: আবদুল হক

ইভি চলুক, রিকন্ডিশন গাড়ির বাজারও থাকুক: আবদুল হক

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

উল্কাসেমির হাত ধরে সেমিকন্ডাক্টরে বিলিয়ন ডলার রপ্তানী সম্ভাবনা : নেপথ্যে প্রকৌশলী মোহাম্মাদ এনায়েতুর রহমান

উল্কাসেমির হাত ধরে সেমিকন্ডাক্টরে বিলিয়ন ডলার রপ্তানী সম্ভাবনা : নেপথ্যে প্রকৌশলী মোহাম্মাদ এনায়েতুর রহমান

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঢাকাকে আঞ্চলিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা

ঢাকাকে আঞ্চলিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা

১৪ সেপ্টেম্বর ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকে ফিরছে আমানতকারীদের আস্থা

সম্মিলিত ইসলামী ব্যাংকে ফিরছে আমানতকারীদের আস্থা

১৪ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.