বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ খেলা

ভারতীয় এই ব্যাটার নাকি নিজেই নিজের ‘শত্রু’!

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৪
in খেলা, ভারত
Reading Time: 1 min read
A A
0
ভারতীয় এই ব্যাটার নাকি নিজেই নিজের ‘শত্রু’!

বলা হচ্ছিল– শচীন টেন্ডুলকারের যোগ্য উত্তরসূরি হতে যাচ্ছেন পৃথ্বী শ। দারুণ প্রতিভা নিয়ে মাত্র ১৮ বছর বয়সে জাতীয় দলে অভিষেকও হয় তার। ওই ম্যাচেই ডানহাতি এই ব্যাটার সেঞ্চুরি করেছিলেন। অথচ ২০২১ সালের পর থেকে জাতীয় দল থেকে অনেক দূরে চলে গেছেন পৃথ্বী। এরপর থেকে তার ফিটনেসে ঘাটতি ও উশৃঙ্খল আচরণের কথা শোনা গিয়েছিল নানামুখে। এবার স্বয়ং তার রাজ্য মুম্বাই ক্রিকেট এসোসিয়েশন (এমসিএ) থেকেই এলো সেই অভিযোগ।

নাম প্রকাশ না করে এমসিএ’র এক কর্মকর্তা পৃথ্বীকে নিয়ে কথা বলেছেন ভারতীয় সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) সঙ্গে। যেখানে তিনি ভারতীয় এই ব্যাটারকে ‘নিজেই নিজের শত্রু’ বলে মন্তব্য করেন। সম্প্রতি পৃথ্বী আলোচনায় আসেন মুম্বাইয়ের বিজয় হাজারে (ওয়ানডে টুর্নামেন্ট) ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়ে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। তার পরই এলো এমসিএ কর্তার বক্তব্য।

পৃথ্বীর ফিটনেস নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি পিটিআইকে বলেন, ‘সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা) আমরা ১০ জন ফিল্ডার নিয়ে খেলেছি। কারণ পৃথ্বী শ–এর আশপাশ দিয়ে বল গেলেও সে আটকাতে পারত না, ততটুকু পর্যন্ত পৌঁছাতেও তার কষ্ট হয়ে যেত।’ একইভাবে ব্যাটিংয়ের সময়ও তাকে সংগ্রাম করতে হতো বলে ভাষ্য এমসিএ কর্মকর্তার, ‘সে যখন ব্যাটিং করে, তখনও বল পর্যন্ত যেতে তার কষ্ট হয়। তার ফিটনেস, শৃঙ্খলা ও আচরণে অনেক ঘাটতি আছে। তার জন্য তো ভিন্ন নিয়ম থাকবে না, সব ক্রিকেটারই একই নীতি মেনে চলতে হবে।’

সম্পর্কিত

বর্ণাঢ্য আয়োজনের সমাপ্ত হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট

বিশ্ববিদ্যালয় ক্রীড়ায় নতুন সংযোজন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬

মুস্তাক আলি ট্রফিতে চ্যাম্পিয়ন মুম্বাই দলে খেলেছেন পৃথ্বী শ
পৃথ্বীর আচরণ নিয়ে নাকি দলের সিনিয়র ক্রিকেটাররাও অভিযোগ করছে ক্রিকেট এসোসিয়েশনের কাছে, ‘এমনকি দলের সিনিয়ররাও তার আচরণ নিয়ে অভিযোগ দিতে শুরু করেছে।’ ওই কর্মকর্তার দাবি– ‘মুস্তাক আলি ট্রফি চলাকালে পৃথ্বী অনুশীলনে ঠিক সময়ে আসত পারত না। কারণ রাতভর বাইরে থেকে সে টিম হোটেলেই আসত ভোর ৬টায়।’

এ ছাড়া পৃথ্বীর সামাজিক মাধ্যমের ইঙ্গিতপূর্ণ পোস্টেও কোনো চাপ আসবে না বলে জানান এই কর্মকর্তা। পৃথ্বী তার স্বেচ্ছাচারি ও অসংযত আচরণের জন্য নিজেই নিজের শত্রুতে পরিণত হয়েছেন বলেও ভাষ্য এমসিএ কর্মকর্তার, ‘তুমি যদি মনে করো মুম্বাইয়ের নির্বাচক এবং এমসিএ’র ওপর তোমার সোশাল মিডিয়ার পোস্টের জন্য কোনো চাপ তৈরি হবে, তাহলে সেটা একদমই ভুল। আমি একটা কথা বলতে পারি, পৃথ্বীর কোনো শত্রু নেই, কিন্তু সে নিজের শত্রু নিজেই।’

মুস্তাক আলি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই। দলটির অধিনায়ক শ্রেয়াস আইয়ারও পৃথ্বীকে নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন টুর্নামেন্ট শেষে। তিনি বলেন, ‘পৃথ্বী শ বাচ্চা নয় যে তাকে কোলে করে শিখিয়ে দিতে হবে সবকিছু। ওর ওয়ার্ক এথিক্স ঠিক করা উচিৎ। পৃথ্বীর যে প্রতিভা রয়েছে সেটা ব্যবহার করতে পারলে সে আকাশচুম্বি সাফল্য পাবে, কিন্তু যা করার পৃথ্বীকেই করতে হবে নিজের জন্য।’

প্রসঙ্গত, ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর পৃথ্বী ভারতের হয়ে ৫ টেস্ট, ৬ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ৪২ এবং ওয়ানডেতে ৩১ এর বেশি গড় নিয়ে রান করলেও, ঘরোয়ায় উশৃঙ্খল আচরণ করে তিনি বাদ পড়েন জাতীয় দল থেকেও। ২০২১ সালের পর আজ তিনি জাতীয় দলে ডাক পাননি। এ ছাড়া আসন্ন ২০২৫ আইপিএলেও কোনো দল আগ্রহ দেখায়নি পৃথ্বীকে নিয়ে।

ট্যাগ: পৃথ্বী শব্যাটারভারতীয়
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

‘ভালোবাসার মানুষ খুঁজছেন’ সানিয়া মির্জা
খেলা

‘ভালোবাসার মানুষ খুঁজছেন’ সানিয়া মির্জা

৪ জুন ২০২৪
জিমিদের হারিয়ে সবুজদের বিমানবাহিনী চ্যাম্পিয়ন
খেলা

জিমিদের হারিয়ে সবুজদের বিমানবাহিনী চ্যাম্পিয়ন

৩০ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

নিউ ইয়র্কে `ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ , ইন্ক’ এর ৫ম কনভেনশন

নিউ ইয়র্কে `ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ , ইন্ক’ এর ৫ম কনভেনশন

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ নভেম্বর ২০২৬
0

0

মনেঁর ‘আইরিস’ বিক্রি হলো ৫ কোটি ইউরোতে, ফ্রান্সে নিলামে নতুন রেকর্ড

মনেঁর ‘আইরিস’ বিক্রি হলো ৫ কোটি ইউরোতে, ফ্রান্সে নিলামে নতুন রেকর্ড

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ নভেম্বর ২০২৬
0

0

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ নভেম্বর ২০২৬
0

0

সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে

সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

নিউ ইয়র্কে `ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ , ইন্ক’ এর ৫ম কনভেনশন

নিউ ইয়র্কে `ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ , ইন্ক’ এর ৫ম কনভেনশন

৫ নভেম্বর ২০২৬
মনেঁর ‘আইরিস’ বিক্রি হলো ৫ কোটি ইউরোতে, ফ্রান্সে নিলামে নতুন রেকর্ড

মনেঁর ‘আইরিস’ বিক্রি হলো ৫ কোটি ইউরোতে, ফ্রান্সে নিলামে নতুন রেকর্ড

৪ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.