রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

মার্কিন সেনাবাহিনীকে ‘অযোগ্য’ বললেন ইলন মাস্ক

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৫
in আন্তর্জাতিক, যুক্তরাষ্ট্র
A A
0
মার্কিন সেনাবাহিনীকে ‘অযোগ্য’ বললেন ইলন মাস্ক

মার্কিন সামরিক বাহিনীকে ‘অদক্ষ ও অযোগ্য’ বলে কটাক্ষ করেছেন দেশটির ধনকুবের ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক। নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করে তিনি বলেছেন, পরবর্তী যুদ্ধে যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে।

ট্রাম্পের অধীনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) প্রধান পদে নিয়োগ পাওয়া মাস্ক শুক্রবার নিজের এক্স পেজে বিশ্বের সবচেয়ে বড় বাজেটের সেনাবাহিনীকে এভাবেই কটাক্ষ করেন।

শীর্ষ এই ধনকুবের বলেন, ‘আমেরিকান অস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে পুনঃনির্মাণ করা প্রয়োজন। বর্তমান কৌশল হলো যুদ্ধের জন্য উচ্চ মূল্যে অল্প সংখ্যক অস্ত্র তৈরি করা’।

এক্স বার্তায় মাস্ক লিখেছেন, ‘যদি আমাদের সামরিক বাহিনীকে তাৎক্ষণিক এবং নাটকীয় পরিবর্তন করা না হয়, তাহলে আমেরিকা পরবর্তী যুদ্ধে খুব খারাপভাবে হেরে যাবে’।

ইলন মাস্ক দীর্ঘদিন ধরে মার্কিন প্রতিরক্ষা খাতের অদক্ষতার তীব্র সমালোচক। তিনি যুক্তি দিয়ে আসছেন যে, অতিরিক্ত আমলাতন্ত্র এবং পুরনো সামরিক কৌশল জাতীয় নিরাপত্তাকে দুর্বল করে তুলেছে।

সম্পর্কিত

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

মার্কিন এই ব্যবসায়ী এর আগে গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পয়েন্টে ইউনাইটেড স্টেটস মিলিটারি অ্যাকাডেমিতে যুদ্ধের ভবিষ্যত নিয়ে আলোচনা করার সময় পরবর্তী যুদ্ধগুলোতে ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’র ভূমিকার ওপর জোর দেন।

ওই সময় তিনি বলেন, ‘ইউক্রেনের বর্তমান যুদ্ধটি এরইমধ্যে একটি ড্রোন যুদ্ধে পরিণত হয়েছে। তাই আমাদের উচিৎ ড্রোন ও এআই’র ব্যবহারের ওপর জোর দেওয়া’।

যুক্তরাষ্ট্র বহুকাল থেকেই তার সামরিক বাহিনীর জন্য বিশ্বের সবচেয়ে বড় বাজেট নির্ধারণ করে আসছে। বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর বার্ষিক বাজেটের পরিমাণ ৮৫০ বিলিয়ন ডলার। এই সামরিক বাজেটের একটা বড় অংশ ব্যয় হয় পশ্চিম এশিয়া অঞ্চলে পরিচালিত যুদ্ধ ও আগ্রাসন চালানোর কাজে।

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে তার পূর্ববর্তী শাসনামলে এক বক্তব্যে অভিযোগ করেছিলেন যে, আমেরিকা পশ্চিম এশিয়া অঞ্চলে সাত ট্রিলিয়ন ডলার খরচ করেছে। কিন্তু বিনিময়ে ‘কিছুই পায়নি’। সূত্র: আনাদোলু এজেন্সি ও ব্লুমবার্গ

ট্যাগ: ইলন মাস্কমার্কিনসেনাবাহিনী
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
আন্তর্জাতিক

ইতালিতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

৫ আগস্ট ২০২৬
অর্থনীতি

ভারত নাকি বাংলাদেশ—প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত হতে হবে বাংলাদেশের পক্ষে

২২ আগস্ট ২০২৬

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

১৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.