শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ নিউইয়র্ক

যথাযোগ্য মর্যাদায় নিউইয়র্কে স্বাধীনতা দিবস উদযাপন

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৭ মার্চ ২০২৪
in নিউইয়র্ক
Reading Time: 1 min read
A A
0
যথাযোগ্য মর্যাদায় নিউইয়র্কে স্বাধীনতা দিবস উদযাপন

জলি আহমেদ

যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্রে উদযাপন হয়েছে বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মঙ্গলবার (২৬ মার্চ) নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

একই সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সব শহীদ সদস্য, শহীদ বীর মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবী ও জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নিউয়ার্ক স্বাধীনতা দিবস

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় কনসাল জেনারেল মো. নাজমুল হুদা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের সব শহীদদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। একই সঙ্গে ঐতিহাসিক দিনটির প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন।

একই সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক বন্ধু, বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সোভিয়েত ইউনিয়নের তৎকালীন নেতৃত্ব, যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতীম জনগণ ও অন্যান্য যারা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সমর্থন দিয়েছেন তাদের স্মরণ করেন কনসাল জেনারেল মো. নাজমুল হুদা।

জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’ বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে উল্লেখ করে কনসাল জেনারেল বলেন, উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে যাচ্ছে বাংলাদেশ।

সম্পর্কিত

হেলথ ক্যাডার সদস্যদের জন্য বিশেষ ব্যাংকিং সুবিধা আনল প্রিমিয়ার ব্যাংক

৫ ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করল অ্যাপল, ইতিহাসে দ্বিতীয় কোম্পানি

এসময় তিনি বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রসহ প্রবাসী সব বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে আরও কার্যকরী ভূমিকা রাখার অনুরোধ জানান।

বর্তমানে যুক্তরাষ্ট্র বাংলাদেশে অন্যতম প্রধান বিনিয়োগকারী ও বাণিজ্য অংশীদার উল্লেখ করে কনসাল জেনারেল বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারকরণে নতুন অধ্যায় শুরু করার আগ্রহ প্রকাশ করেছেন।

কনসাল জেনারেল দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বন্ধু সম্মাননা প্রাপ্ত যুক্তরাষ্ট্রের নাগরিক লিয়ার লেভিন, মেয়র অফিসের আন্তর্জাতিক বিষয়ক কমিশনার দিলীপ চৌহান ও বিচারপতি সোমা সাইদ প্রমুখ।

অনুষ্ঠানে ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট কার্যালয়ের প্রতিনিধি, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মার্ক জেফ, নিউইয়র্ক সিটি মেয়র অফিসের প্রতিনিধি, বিদেশি অতিথি, যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মিডিয়া ব্যক্তিত্বসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

ট্যাগ: নিউইয়র্কস্বাধীনতা দিবস
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

যুক্তরাষ্ট্র ছেড়ে দেশে পাড়ি জমালেন শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান
নিউইয়র্ক

যুক্তরাষ্ট্র ছেড়ে দেশে পাড়ি জমালেন শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান

১০ ফেব্রুয়ারি ২০২৫
new yark
নিউইয়র্ক

অন্তর্বর্তী সরকারের কাছে ১৩ দফা দাবি প্রবাসীদের

১২ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

দুই দশকের সাংবাদিকতা পেরিয়ে বিটিভির মহাপরিচালক কাজী জেসিন

দুই দশকের সাংবাদিকতা পেরিয়ে বিটিভির মহাপরিচালক কাজী জেসিন

- ইউএসএ বাংলা ডেস্ক
৭ আগস্ট ২০২৬
0

0

রাজনীতির বাইরে থেকেও সমাজের জন্য কার্যকর ভূমিকা রাখা সম্ভব

রাজনীতির বাইরে থেকেও সমাজের জন্য কার্যকর ভূমিকা রাখা সম্ভব

- ইউএসএ বাংলা ডেস্ক
৭ আগস্ট ২০২৬
0

0

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

দুই দশকের সাংবাদিকতা পেরিয়ে বিটিভির মহাপরিচালক কাজী জেসিন

দুই দশকের সাংবাদিকতা পেরিয়ে বিটিভির মহাপরিচালক কাজী জেসিন

৭ আগস্ট ২০২৬
রাজনীতির বাইরে থেকেও সমাজের জন্য কার্যকর ভূমিকা রাখা সম্ভব

রাজনীতির বাইরে থেকেও সমাজের জন্য কার্যকর ভূমিকা রাখা সম্ভব

৭ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.