যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধ শুরু করলে দেশটিকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব রেজাই বলেন, ‘যুদ্ধ শুরু করুন, আর এর জবাবে ভয়াবহ আঘাতের মুখোমুখি হতে হবে।’
![]()
পোস্টে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে নিয়েও কটাক্ষ করেন তিনি। রেজাইয়ের দাবি, যুদ্ধে ও নির্বাচনে পরাজিত হয়েছে যুক্তরাষ্ট্র।
তিনি লেখেন, ‘ভ্যান্স পরাজয় মেনে নিয়েছেন, রুবিও বিদায়ের পথে, হেগসেথকে শিগগিরই বরখাস্ত করা হতে পারে। আর সেন্টকমের কমান্ডার এখন পডকাস্টার!’
পোস্টের শেষাংশে মার্কিন প্রশাসনের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে রেজাই বলেন, ‘তাহলে ওয়াশিংটনে ঠিক কাকে এই বার্তাটি পৌঁছে দিতে হবে?’
![]()