রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনীত হওয়ায় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
সাক্ষাৎকালে হুইপ অপু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তাঁরা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্রপতি নির্বাচন এবং সামগ্রিক রাজনৈতিক বিষয় নিয়ে মতবিনিময় করেন বলে জানা গেছে।
হুইপ অপু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সাক্ষাৎকালে উপস্থিত নেতাকর্মীরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান এবং তাঁর মনোনয়নে সন্তোষ প্রকাশ করেন।