মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ খেলা

রোমে কমনওয়েলথ ক্রিকেট টুর্নামেন্টে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন বাংলাদেশ দূতাবাস

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬
in খেলা, বাংলাদেশ, বিশ্ব, রাজনীতি
Reading Time: 2 mins read
A A
0
রোমে কমনওয়েলথ ক্রিকেট টুর্নামেন্টে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন বাংলাদেশ দূতাবাস

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালির রাজধানী রোমে আয়োজিত সম্মানজনক আন্তর্জাতিক ক্রিকেট আসর ‘কমনওয়েলথ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ দূতাবাস, রোম ক্রিকেট দল। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে শিরোপা জয়ের পাশাপাশি টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে দলটি। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের ইতিহাসে চতুর্থবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেল বাংলাদেশ দূতাবাস।

টুর্নামেন্টের ফাইনালে ইউনাইটেড নেশনস (জাতিসংঘ) দলের বিপক্ষে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে বাংলাদেশ দল। পুরো আসরে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে সমন্বিত পারফরম্যান্সের মাধ্যমে প্রতিপক্ষ দলগুলোর ওপর আধিপত্য বজায় রাখে তারা। ফাইনাল শেষে বাংলাদেশ দলের খেলোয়াড়দের উচ্ছ্বাস ও উদ্‌যাপনে মুখর হয়ে ওঠে টুর্নামেন্ট প্রাঙ্গণ।

সম্পর্কিত

লিথিয়ামের বিকল্প ব্যাটারিতেও চীনের উৎপাদন সক্ষমতা পশ্চিমাদের চেয়ে এগিয়ে

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক হয়রানি ঠেকাতে সুরক্ষা বিধানের প্রস্তাব

বাংলাদেশ দলের এই ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বাস ও গর্ব প্রকাশ করেন রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এটি এম রকিবুল হকসহ দূতাবাসের কর্মকর্তারা। বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রদূত বলেন, “কমনওয়েলথ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”

তিনি আরও বলেন, ইতালিতে ফুটবলের ব্যাপক জনপ্রিয়তা থাকলেও প্রবাসীদের উদ্যোগ এবং বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে দেশটিতে ক্রিকেটের প্রসার ঘটছে। বাংলাদেশ দূতাবাস সবসময়ই প্রবাসীদের খেলাধুলা ও তরুণদের উদ্যোগকে উৎসাহিত করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে আর্থিক ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত এই বিজয়ের আনন্দ ইতালিতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশির উদ্দেশে উৎসর্গ করেন।

অন্যদিকে, ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ইউনাইটেড নেশনস দলের অধিনায়কও বাংলাদেশ দলের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “সবকটি দলই দারুণ প্রতিযোগিতা উপহার দিয়েছে। প্রতিবছরের মতো এবারও এই টুর্নামেন্ট বিভিন্ন সংস্কৃতি ও মানুষকে এক সুতোয় বেঁধেছে। তবে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা বরাবরের মতোই অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে। তাদের দুর্দান্ত ব্যাটিং, নিখুঁত বোলিং এবং পরিচ্ছন্ন ফিল্ডিং ছিল চোখে পড়ার মতো। শিরোপাটি সম্পূর্ণভাবেই তাদের প্রাপ্য ছিল।”

টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করে শ্রীলঙ্কা দূতাবাস ক্রিকেট দল। চতুর্থ স্থান অধিকার করে রোটারি ইন্টারন্যাশনাল ইউএনআই ক্যাসিনো ইউনিভার্সিটি ক্রিকেট দল।

উল্লেখ্য, কমনওয়েলথ ক্রিকেট টুর্নামেন্ট বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক সংস্থা ও প্রবাসী কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে আয়োজিত একটি মিলনমেলা। ক্রিকেটের প্রতিযোগিতামূলক আবহের পাশাপাশি এই আয়োজন বিভিন্ন দেশের মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ দলের এই ধারাবাহিক সাফল্য ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ইতালির মাটিতে বাংলাদেশি কমিউনিটির ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ বিজয় নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

সোনিয়া গান্ধীর রেকর্ড ভেঙে জিতলেন রাহুল
বিশ্ব

সোনিয়া গান্ধীর রেকর্ড ভেঙে জিতলেন রাহুল

৪ জুন ২০২৪
আসিয়ান বাজারে রপ্তানি বাড়াতে মালয়েশিয়ার সহযোগিতা চাইল ডিসিসিআই
অন্যান্য

আসিয়ান বাজারে রপ্তানি বাড়াতে মালয়েশিয়ার সহযোগিতা চাইল ডিসিসিআই

২৬ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

লিথিয়ামের বিকল্প ব্যাটারিতেও চীনের উৎপাদন সক্ষমতা পশ্চিমাদের চেয়ে এগিয়ে

লিথিয়ামের বিকল্প ব্যাটারিতেও চীনের উৎপাদন সক্ষমতা পশ্চিমাদের চেয়ে এগিয়ে

- ইউএসএ বাংলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

ঢাকা ব্যাংক-মাস্টারকার্ডের ডুয়াল কারেন্সি এসএমই ক্রেডিট কার্ড চালু

ঢাকা ব্যাংক-মাস্টারকার্ডের ডুয়াল কারেন্সি এসএমই ক্রেডিট কার্ড চালু

- ইউএসএ বাংলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক হয়রানি ঠেকাতে সুরক্ষা বিধানের প্রস্তাব

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক হয়রানি ঠেকাতে সুরক্ষা বিধানের প্রস্তাব

- ইউএসএ বাংলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

- ইউএসএ বাংলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

লিথিয়ামের বিকল্প ব্যাটারিতেও চীনের উৎপাদন সক্ষমতা পশ্চিমাদের চেয়ে এগিয়ে

লিথিয়ামের বিকল্প ব্যাটারিতেও চীনের উৎপাদন সক্ষমতা পশ্চিমাদের চেয়ে এগিয়ে

২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ব্যাংক-মাস্টারকার্ডের ডুয়াল কারেন্সি এসএমই ক্রেডিট কার্ড চালু

ঢাকা ব্যাংক-মাস্টারকার্ডের ডুয়াল কারেন্সি এসএমই ক্রেডিট কার্ড চালু

২৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.