সোমবার, আগস্ট ১০, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

রোমে কেরাণীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির বৈশাখী মেলা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১০ আগস্ট ২০২৬
in আন্তর্জাতিক, জাতীয়, বাংলাদেশ, বিশ্ব
Reading Time: 1 min read
A A
0
রোমে কেরাণীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির বৈশাখী মেলা

মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ইতালির রাজধানী রোমে কেরাণীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। জমকালো আয়োজন, নাচ-গান ও বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনায় রোববার মেলার প্রথম দিন উৎসবমুখর হয়ে ওঠে।

৯ আগস্ট মেলার উদ্বোধনী দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতি ছিল। দেশীয় সংস্কৃতি ও বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবহে রোমে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে তৈরি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পরিবার-পরিজন নিয়ে মেলায় অংশ নেন বিভিন্ন বয়সী প্রবাসীরা।

উদ্বোধনী দিনের সাংস্কৃতিক পর্বে ছিল আকর্ষণীয় নৃত্য পরিবেশনা। পাশাপাশি বাংলাদেশ থেকে আসা জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রতীক হাসান ও সিথি সাহা সংগীত পরিবেশন করেন। তাদের পরিবেশনায় দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। শিল্পীদের সঙ্গে কণ্ঠ মেলানোর পাশাপাশি দর্শকরা পছন্দের বিভিন্ন গান পরিবেশনের অনুরোধ জানান।

প্রথম দিনের অনুষ্ঠান ঘিরে দর্শকদের ব্যাপক সাড়া ও ভালোবাসায় সন্তুষ্টি প্রকাশ করেছেন আয়োজকরা। দর্শকদের প্রতি সম্মান জানিয়ে মেলার পরবর্তী দুই দিনের জন্য টিকিটের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে কেরাণীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি।

আয়োজক কমিটি জানিয়েছে, আগে সাধারণ টিকিটের মূল্য ১৫ ইউরো নির্ধারণ করা হলেও ১০ ও ১১ আগস্টের অনুষ্ঠানগুলোর জন্য তা কমিয়ে ১০ ইউরো করা হয়েছে। ফলে মেলার বাকি দুই দিন মাত্র ১০ ইউরো টিকিটে দর্শকরা অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

সম্পর্কিত

বিএনপির মহাসচিব থেকে রাষ্ট্রপতি, মির্জা ফখরুলের সামনে যে বড় পরীক্ষা

৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠান আসছে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায়

কেরাণীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বলেন, প্রবাসীদের জন্য স্বাস্থ্যকর বিনোদনের ব্যবস্থা করা এবং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় প্রথম দিনের আয়োজন সার্থক হয়েছে।

সমিতির পক্ষ থেকে মেলার পরবর্তী দুই দিনের অনুষ্ঠানেও প্রবাসী বাংলাদেশিদের পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে মেলার পরবর্তী পর্বগুলো আরও উৎসবমুখর ও বর্ণিল হয়ে উঠবে।

তিন দিনব্যাপী এ বৈশাখী মেলার মধ্য দিয়ে রোমের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

বাংলা কিউআর হবে দেশের ডিজিটাল পেমেন্টের নতুন ভিত্তি
অর্থনীতি

বাংলা কিউআর হবে দেশের ডিজিটাল পেমেন্টের নতুন ভিত্তি

৩০ জুলাই ২০২৬
wakar
বাংলাদেশ

‘যাই ঘটুক না কেন’ ড. ইউনূসের পাশে থাকার প্রতিশ্রুতি সেনাপ্রধানের

২৪ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

চিকিৎসায় জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব থেকে রাষ্ট্রপতি, মির্জা ফখরুলের সামনে যে বড় পরীক্ষা

- ইউএসএ বাংলা ডেস্ক
১০ আগস্ট ২০২৬
0

0

৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠান আসছে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায়

৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠান আসছে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায়

- ইউএসএ বাংলা ডেস্ক
১০ আগস্ট ২০২৬
0

0

১৯ বছরের মধ্যে এবারই এসএসসি পাসের হার সর্বনিম্ন

১৯ বছরের মধ্যে এবারই এসএসসি পাসের হার সর্বনিম্ন

- ইউএসএ বাংলা ডেস্ক
১০ আগস্ট ২০২৬
0

0

এনএসইজেডে নির্মাণকাজে এবিসির সঙ্গে বার্জার পেইন্টসের চুক্তি

এনএসইজেডে নির্মাণকাজে এবিসির সঙ্গে বার্জার পেইন্টসের চুক্তি

- ইউএসএ বাংলা ডেস্ক
১০ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

চিকিৎসায় জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব থেকে রাষ্ট্রপতি, মির্জা ফখরুলের সামনে যে বড় পরীক্ষা

১০ আগস্ট ২০২৬
৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠান আসছে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায়

৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠান আসছে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায়

১০ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.