র্যানকন মোটর বাইকস লিমিটেডের গ্রাহকদের মোটরসাইকেল কেনার জন্য ঋণ সুবিধা দেবে ব্যাংক এশিয়া পিএলসি। এ লক্ষ্যে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি কৌশলগত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এর ফলে গ্রাহকরা প্রতিযোগিতামূলক সুদহারে ব্যাংকটির টু-হুইলার ঋণ সুবিধা নিতে পারবেন।
রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে সম্প্রতি এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. সাব্বির হোসেন এবং র্যানকন মোটর বাইকসের বিভাগীয় পরিচালক ইমরান জামান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন।
ব্যাংক এশিয়া জানিয়েছে, এ অংশীদারত্বের আওতায় র্যানকন মোটর বাইকসের গ্রাহকরা ব্যাংকটির টু-হুইলার ঋণ সুবিধা নিতে পারবেন। পাশাপাশি দুই প্রতিষ্ঠান যৌথ বিপণন, গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করবে।
এ উদ্যোগের মাধ্যমে মোটরসাইকেল কেনার ক্ষেত্রে গ্রাহকদের অর্থায়নের সুযোগ বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে ব্যাংক এশিয়া ও র্যানকন মোটর বাইকসের ব্যবসায়িক সম্পর্ক জোরদার হবে। মোটরসাইকেল বিক্রির সঙ্গে ব্যাংকঋণের সংযোগ বাড়লে গ্রাহকদের জন্য যানবাহন কেনার অর্থায়ন প্রক্রিয়াও সহজ হতে পারে।![]()