বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

লন্ডনের যে রেস্টুরেন্টে কাজ করেন অসহায় ব্যক্তিরা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪
in আন্তর্জাতিক, বিশ্ব
Reading Time: 1 min read
A A
0
লন্ডনের যে রেস্টুরেন্টে কাজ করেন অসহায় ব্যক্তিরা

যুক্তরাজ্যের অভিজাত এলাকা সেন্ট্রাল লন্ডনে সম্প্রতি নতুন একটি রেস্টুরেন্ট চালু করা হয়েছে। হোম কিচেন নামের এই রেস্টুরেন্টে সমাজের অসহায় মানুষদের চাকরি দেওয়া হয়েছে। তার আগে তাদের রান্না থেকে শুরু করে অতিথিদের সেবা দেওয়া-সহ সব ধরনের কাজ শেখানো হয়।

রেস্টুরেন্টের ওয়েটার জেরেমি কোটস বলেন, ‘‘আমার মতো অনেকে ছোটবেলায় স্থিতিশীল জীবন ও পরিবার পায়নি। এমন মানুষেরা জীবনের কোনও উদ্দেশ্য না থাকায়, কোনও নেটওয়ার্ক না থাকায় সহজে হারিয়ে যেতে পারেন। এই অবস্থায় সবাইকে নিজের চেষ্টা দিয়ে নিজেকে গড়ে তুলতে হবে।’’

এই প্রকল্পের অন্যতম ব্যক্তি শেফ অ্যাডাম সিমন্ডস। কয়েক বছর আগে তার নিজেরও এমন কঠিন সময় পার হতে হয়েছে এবং তখন তার প্রায় রাস্তায় বসবাসের উপক্রম হতে হয়েছিল। সিমন্ডস বলেন, ‘‘সবারই সুযোগ পাওয়ার অধিকার আছে। মানুষ রাস্তায় অনেক গৃহহীন ও সমস্যায় থাকা মানুষ দেখে। তারা শুধু তাদের বাহিরটা দেখতে পান, ভেতরেরটা না। তারা বুঝতে পারেন না, কেন তারা রাস্তায়। মানুষ নিজ ইচ্ছায় রাস্তায় থাকতে চায় না। পরিস্থিতির কারণে তাদের সেখানে থাকতে হয়।’’

পল, যিনি তার নামের শেষ অংশটি প্রকাশ করতে চান না, তিনি অনেকটা সময় কারাগারে ছিলেন। সেখানে রান্না শিখেছেন। তিনি বলেন, ‘‘যখন জেলে ছিলাম তখন আমি আমার নিজের একটি থাকার জায়গা, নিজের ক্যাফে চাইতাম। সেটা আমার স্বপ্ন ছিল। কিন্তু যখন জেল থেকে বের হলাম তখন মনে হলো, জেলে থাকার কারণে আমার হয়ত সেসব পাওয়া সম্ভব হবে না। কারণ আপনি একজন সাবেক অপরাধী। কিন্তু এখানকার মানুষেরা আমার মতো মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন। আমার জন্য এটা স্বপ্ন পূরণের মতো ব্যাপার। আমি নিজেকে চিমটি কেটে বোঝার চেষ্টা করেছি, এটা সত্যিই ঘটছে?’’

মেনুতে কাঁকড়া, সবজি আর মাছ আছে। ছয় পদের খাবারের দাম কম নয়। তাই অতিথিরা কি অনবদ্য সেবা আশা করেন না? অ্যাডাম সিমন্ডস বলেন, ‘‘হ্যাঁ, আমাদের সেবা দেওয়ার গতি ধীর হতে পারে, কিছু ভুলও হতে পারে। তবে আশা করছি, যারা ওই দরজা দিয়ে ঢুকবেন তারা বিষয়টি বুঝতে পারবেন এবং মেনে নেবেন যে, খাবারের জন্য তাদের আরও ১০-১৫ মিনিট অপেক্ষা করতে হতে পারে।’’

সম্পর্কিত

ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

বাংলাদেশে যাত্রা শুরু করছে বিশ্বখ্যাত থাই কফি চেইন ক্যাফে আমাজন

হোম কিচেন কিছুটা দানের ওপর চলছে। তাই শুরুতেই যে তাদের লাভ করতে হবে এমন নয়। তবে ব্যবসায় দীর্ঘদিন টিকে থাকতে চাইলে অতিথিরা যেন সন্তুষ্ট হন সেটা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

লিন্ডা ফার্স্টেনডিক নামের একজন অতিথি বলেন, ‘‘আমার মনে হয়, আইডিয়াটা দারুণ। আমি আশা করবো তারা এখান থেকে শিখে নিজেদের আরও অনেক দূর নিয়ে যাবে। তারা যদি ভবিষ্যতে ক্যাটারিংয়ে যেতে চায় তাহলে একেবারে নিচ থেকে কাজ শিখে ওপরে যাওয়া ভালো।’’

সেখানকার অনেক কর্মী সেটিই চান। জেরেমি কোটস আজ মন দিয়ে কাজ করছেন। ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী। কোটস বলেন, ‘‘আমি ব্ল্যাক হোলের মতো। আমি সবকিছু শিখতে চাই এবং তারপর আমাকে পুরোপুরি তৈরি করতে চাই। দক্ষ হয়ে উঠতে চাই। এরপর সম্ভবত ভবিষ্যতে এটাকে পেশা হিসেবে নিতে চাইবো।’’

লুকিয়ে থাকা মেধাবীদের লালনপালন করতে চায় হোম কিচেন। সেখানে কাজ করা সবার দক্ষতা বাড়াতে সহায়ক হতে চায় তারা।

ট্যাগ: অসহায় ব্যক্তিরারেস্টুরেন্টেলন্ডনে
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

read see
বিশ্ব

লোহিত সাগরে নৌকা ডুবে ৩৩ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

২৪ এপ্রিল ২০২৪
যুক্তরাষ্ট্রে আবার পারিবারিক আটক কেন্দ্র চালুর প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আবার পারিবারিক আটক কেন্দ্র চালুর প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের

১০ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

বাংলাদেশে যাত্রা শুরু করছে বিশ্বখ্যাত থাই কফি চেইন ক্যাফে আমাজন

বাংলাদেশে যাত্রা শুরু করছে বিশ্বখ্যাত থাই কফি চেইন ক্যাফে আমাজন

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

জুলাই যোদ্ধাদের সংবর্ধনায় ডকুমেন্টারি বিতর্ক, দুঃখ প্রকাশ করে সংশোধনের আশ্বাস: রাশেদ খান

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

৫ আগস্ট ২০২৬
ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

৫ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.