রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের করপোরেট কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসানের সভাপতিত্বে সভায় নির্বাহী কমিটির সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং কেএম জাকারিয়া উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম।
ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বিভিন্ন শাখা থেকে পাঠানো বিনিয়োগ প্রস্তাব নিয়ে আলোচনা ও অনুমোদনের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত সম্ভব শুরু করার বিষয়েও আলোচনা করেন নির্বাহী কমিটির সদস্যরা।
রাষ্ট্রীয় মালিকানাধীন নতুন এ শরিয়াহভিত্তিক ব্যাংকের কার্যক্রমকে গতিশীল করতে নির্বাহী কমিটির প্রথম সভাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিনিয়োগ কার্যক্রম চালু করার পাশাপাশি ব্যাংকের সার্বিক কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়।![]()