শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

সর্বজনীন পেনশনে মুনাফা বেড়ে ১১.৭২ শতাংশ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
সর্বজনীন পেনশনে মুনাফা বেড়ে ১১.৭২ শতাংশ

সর্বজনীন পেনশন স্কিমের ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের মুনাফার হার বাড়ানো হয়েছে। ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে বাড়িয়ে এ হার ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এ মুনাফা অনুমোদন করা হয়। অর্থ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সর্বজনীন পেনশন ব্যবস্থার কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি গ্রাহকদের সুযোগ-সুবিধা বাড়ানো, বিনিয়োগ ও ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং অংশগ্রহণ বাড়ানোর বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে বিনিয়োগকৃত অর্থের বিপরীতে গ্রাহকদের মুনাফা নির্ধারণ ছিল অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ওই অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের হিসাবে ১১ দশমিক ৭২ শতাংশ হারে মুনাফা যুক্ত হবে।

সম্পর্কিত

রাত ৮টায় দোকান বন্ধে খুচরা বিক্রি কমেছে ৩০ শতাংশ পর্যন্ত

সিটিজেন্স ব্যাংকে চালু হলো শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং

এ ছাড়া পেনশনারের মৃত্যুর পর তার নমিনিকে পেনশন দেওয়ার বয়সসীমা ৭৫ বছর থেকে বাড়িয়ে ৮০ বছর করার সিদ্ধান্ত হয়েছে। সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও গ্রাহকবান্ধব করতে এ পরিবর্তন আনা হচ্ছে।

সভায় সর্বজনীন পেনশনের আওতায় ইসলামিক ভার্সন চালুর প্রস্তাবও গুরুত্ব পায়। প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা—এই চারটি স্কিমের শরিয়াহভিত্তিক সংস্করণ চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়। শরিয়াহসম্মত বিনিয়োগের মাধ্যমে এসব স্কিম পরিচালনার সুযোগ তৈরি হলে আরও বেশি মানুষকে পেনশন ব্যবস্থায় যুক্ত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিশেষ পরিস্থিতিতে চাঁদাদাতাদের অর্থ উত্তোলনের সুযোগ দেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়েছে। অন্তত পাঁচ বছর চাঁদা দেওয়ার পর শারীরিক বা আর্থিক অক্ষমতার মতো বিশেষ পরিস্থিতিতে নির্ধারিত শর্তে অর্থ উত্তোলনের সুযোগ দেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

গ্রাহক নিবন্ধন বাড়াতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে দেওয়া কমিশন ১৫ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করার প্রস্তাবও সভায় আলোচিত হয়। একই সঙ্গে ব্যাংক, ডাক বিভাগ ও মোবাইল আর্থিক সেবাসহ অন্যান্য অনুমোদিত প্রতিষ্ঠানের কমিশন নির্ধারণের বিষয়টি পর্যালোচনা করা হয়েছে।

সর্বজনীন পেনশনের আওতায় স্বাস্থ্যবীমা চালুর বিষয়েও সভায় আলোচনা হয়। পাশাপাশি আগের সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে পেনশন ব্যবস্থাকে আরও টেকসই ও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় অর্থ সচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতিনিধি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, এফবিসিসিআইয়ের প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ফেসবুক পোস্টে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
জাতীয়

ফেসবুক পোস্টে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

২২ আগস্ট ২০২৬
সাকলায়েনের বাধ্যতামূলক অবসর এবং পরীমণির আত্মপক্ষ সমর্থন
জাতীয়

সাকলায়েনের বাধ্যতামূলক অবসর এবং পরীমণির আত্মপক্ষ সমর্থন

২১ জুন ২০২৬

সর্বশেষ

রাত ৮টায় দোকান বন্ধে খুচরা বিক্রি কমেছে ৩০ শতাংশ পর্যন্ত

রাত ৮টায় দোকান বন্ধে খুচরা বিক্রি কমেছে ৩০ শতাংশ পর্যন্ত

- ইউএসএ বাংলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬
0

0

সিটিজেন্স ব্যাংকে চালু হলো শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং

সিটিজেন্স ব্যাংকে চালু হলো শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং

- ইউএসএ বাংলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬
0

0

জ্বালানি সংকটে এখনো বন্ধ হয়নি কোনো পোশাক কারখানা

জ্বালানি সংকটে এখনো বন্ধ হয়নি কোনো পোশাক কারখানা

- ইউএসএ বাংলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬
0

0

ভারত থেকে ইলিশ আমদানির অনুমতি, জানতেন না মন্ত্রী

ভারত থেকে ইলিশ আমদানির অনুমতি, জানতেন না মন্ত্রী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

রাত ৮টায় দোকান বন্ধে খুচরা বিক্রি কমেছে ৩০ শতাংশ পর্যন্ত

রাত ৮টায় দোকান বন্ধে খুচরা বিক্রি কমেছে ৩০ শতাংশ পর্যন্ত

১৮ সেপ্টেম্বর ২০২৬
সিটিজেন্স ব্যাংকে চালু হলো শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং

সিটিজেন্স ব্যাংকে চালু হলো শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং

১৮ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.