শনিবার, আগস্ট ২৯, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

সামুদ্রিক পরিবেশ সুরক্ষা ও নিরাপদ নৌবাণিজ্যে তিন আন্তর্জাতিক কনভেনশনে যোগ দিল বাংলাদেশ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৬ জুলাই ২০২৬
in আন্তর্জাতিক, জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
সামুদ্রিক পরিবেশ সুরক্ষা ও নিরাপদ নৌবাণিজ্যে তিন আন্তর্জাতিক কনভেনশনে যোগ দিল বাংলাদেশ

সামুদ্রিক পরিবেশ সুরক্ষা ও নিরাপদ নৌবাণিজ্যে তিন আন্তর্জাতিক কনভেনশনে যোগ দিল বাংলাদেশ

 

আরিফ বিল্লাহ

বাংলাদেশ তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে (Maritime Liability Conventions) যোগদানের মাধ্যমে সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ, উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা এবং টেকসই সামুদ্রিক বাণিজ্য নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এই ঐতিহাসিক উদ্যোগ দেশের সামুদ্রিক আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও সর্বোত্তম চর্চার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করবে।

নিরাপদ নৌপরিবহন নিশ্চিতকরণ, সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ এবং দায়িত্বশীল সামুদ্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকারের অংশ হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে এই কনভেনশনসমূহে যোগদান সম্পন্ন হয়েছে।

সম্পর্কিত

জামায়াত-এনসিপির লংমার্চ আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খাঁন

নেপাল-তিব্বতে হিমবাহজনিত বন্যা: মৃত ৫৮৪, নিখোঁজ ২,৪৮২

আজ লন্ডনে অবস্থিত আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (IMO)-এর সদর দপ্তরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি, আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (IMO) মহাসচিব মি. আরসেনিও ডোমিঙ্গেজ-এর নিকট আনুষ্ঠানিকভাবে যোগদানের দলিল (Instruments of Accession) হস্তান্তর করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম. নজরুল ইসলাম এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোঃ শফিউল বারী।

বাংলাদেশ কর্তৃক অনুসমর্থনকৃত তিনটি কনভেনশন সমূহ হলো – আন্তর্জাতিক তেল দূষণজনিত ক্ষতির জন্য দায়বদ্ধতা বিষয়ক , ১৯৯২ প্রোটোকল) (CLC Protocol ), বাঙ্কার তেল দূষণজনিত ক্ষতির জন্য দায়বদ্ধতা বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন, ২০০১ (Bunker Convention) এবং নাইরোবি আন্তর্জাতিক রেক অপসারণ কনভেনশন, ২০০৭ (Wreck Removal Convention)।

প্রতিদিন শত শত জাহাজ বাংলাদেশের জলসীমা অতিক্রম করে বা দেশের বন্দরসমূহে আগমন করে। এই নৌযান চলাচলের সঙ্গে তেল নিঃসরণ, বাঙ্কার জ্বালানি দূষণ এবং জাহাজডুবির মতো ঝুঁকিও যুক্ত থাকে, যা নৌচলাচল ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করতে পারে । এসব কনভেনশনের মাধ্যমে দুর্ঘটনার দায়ভার নির্ধারণ এবং বাধ্যতামূলক বীমা নিশ্চিত করবে । এর ফলে দুর্ঘটনা ঘটলে দীর্ঘ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর না করে একটি নিশ্চিত আর্থিক ব্যবস্থার মাধ্যমে ক্ষতিপূরণ পাওয়া সম্ভবপর হবে ।

এই অনুসমর্থন দেশের জন্য অর্থনৈতিক সফলতা বয়ে আনবে । বাংলাদেশের পতাকাবাহী জাহাজগুলোকে আর বিদেশি নৌ প্রশাসনের কাছ থেকে কনভেনশন সনদ সংগ্রহ করতে হবে না, ফলে সময়, এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। একই সঙ্গে এসব কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যতা আন্তর্জাতিক চার্টারার, বীমা প্রতিষ্ঠান ও বন্দর কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজের গ্রহণযোগ্যতা বাড়াবে, বাণিজ্যিক বিলম্ব এবং বিদেশী বন্দরসমূহে বিভিন্ন কর্তৃপক্ষের অতিরিক্ত পরিদর্শন হ্রাস পাবে।

ইতোমধ্যে বিশ্বের শতাধিক দেশ এসব কনভেনশনের পক্ষভুক্ত। বাংলাদেশের অনুসমর্থনের ফলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত অবকাঠামোর সঙ্গে সামঞ্জস্যতা অর্জন করল। ক্রমবর্ধমান জাহাজ চলাচল, বন্দর কার্যক্রম ও উপকূলীয় উন্নয়নের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত একটি দায়িত্বশীল সামুদ্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ভূমিকা আরও সুদৃঢ় করবে এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণের পাশাপাশি জাতীয় স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনালে নীতিগত অনুমোদন
অর্থনীতি

মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনালে নীতিগত অনুমোদন

২৯ জুলাই ২০২৬
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ভোট হতে পারে নভেম্বরের শেষে
জাতীয়

৬৪ জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

২৭ আগস্ট ২০২৬

সর্বশেষ

জামায়াত-এনসিপির লংমার্চ আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খাঁন

জামায়াত-এনসিপির লংমার্চ আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খাঁন

- ইউএসএ বাংলা ডেস্ক
২৯ আগস্ট ২০২৬
0

0

নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত ১৫৭, নিখোঁজ ৪০৩

নেপাল-তিব্বতে হিমবাহজনিত বন্যা: মৃত ৫৮৪, নিখোঁজ ২,৪৮২

- ইউএসএ বাংলা ডেস্ক
২৮ আগস্ট ২০২৬
0

0

তিন বছরে সর্বোচ্চ পাট রপ্তানি: প্রবৃদ্ধির আড়ালে বাস্তব চিত্র

তিন বছরে সর্বোচ্চ পাট রপ্তানি: প্রবৃদ্ধির আড়ালে বাস্তব চিত্র

- ইউএসএ বাংলা ডেস্ক
২৮ আগস্ট ২০২৬
0

0

প্রণোদনার ৪১ হাজার কোটি টাকার তহবিলে যুক্ত হলো ১৭ ব্যাংক

প্রণোদনার ৪১ হাজার কোটি টাকার তহবিলে যুক্ত হলো ১৭ ব্যাংক

- ইউএসএ বাংলা ডেস্ক
২৮ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

জামায়াত-এনসিপির লংমার্চ আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খাঁন

জামায়াত-এনসিপির লংমার্চ আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খাঁন

২৯ আগস্ট ২০২৬
নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত ১৫৭, নিখোঁজ ৪০৩

নেপাল-তিব্বতে হিমবাহজনিত বন্যা: মৃত ৫৮৪, নিখোঁজ ২,৪৮২

২৮ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.