রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

সারাদেশে ছড়িয়ে পড়েছে আন্দোলন, নিহত ৪

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৬ জুলাই ২০২৪
in বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
সারাদেশে ছড়িয়ে পড়েছে আন্দোলন, নিহত ৪

পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে কোটা সংস্কার আন্দোলন। দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে নেমে এসেছেন। ঢাকা থেকে নিয়ে কক্সবাজার, রাঙ্গামাটি, চট্রগ্রামসহ প্রায় সব জেলায় মহাসড়ক ও রেললাইন অবরোধ করেন শিক্ষার্থী। এসময় বিভিন্ন স্থানে ছাত্রলীগের হামলায় আহত হন শিক্ষার্থীরা। এরই মধ্যে চারজন নিহত হয়েছেন।

এছাড়া ঢাকায় সায়েন্স ল্যাব, ধানমন্ডি, মিরপুর ১০, মিরপুর ১৪, মেরুল বাড্ডা, বসুন্ধরা আবাসিক এলাকার সামনে, যাত্রাবাড়ীর কাজলাসহ ঢাকার বিভিন্ন এলাকার রাস্তায় দিনভর  মিছিল নিয়ে, স্লোগান দিয়ে চলছে বিক্ষোভ। এতে এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

দক্ষিণে যাত্রাবাড়ী থেকে উত্তরে উত্তরা পর্যন্ত বিভিন্ন সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হওয়ায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। মহাখালীতে দুপুরের দিকে রেললাইন অবরোধ করে শিক্ষার্থীরা। এতে বেলা দুইটার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

অপরদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন সাভার-আশুলিয়া এলাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর আড়াইটা থেকে ‘জাবি তোমার ভয় নাই, আমরা আছি তোমার সাথে’ স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন এসব শিক্ষার্থীরা।

এর মধ্যে গণ বিশ্ববিদ্যালয়, ডেফোডিল ইউনিভার্সিটি, মির্জা গোলাম হাফিজ কলেজ, সাভার সরকারি কলেজ, বিপিএটিসি কলেজ, বেপজা কলেজ, সাভার ক্যান্টনমেন্ট কলেজ, ধামরাই সরকারি কলেজ, সাভার ল্যাবরেটরি স্কুলসহ আরও কয়কটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন।

আন্দোলনের ঘটনায় চারজন নিহত

চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সাইফুল ইসলাম বলেন, নিহতদের একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী। আরেকজন পথচারী। কলেজ শিক্ষার্থীর শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে আমরা মৃত্যুর তথ্য পেয়েছি। তবে পুলিশ কোথাও বলপ্রয়োগ করেনি।

ঢাকা কলেজ এলাকায় সংঘর্ষে যুবক নিহত

রাজধানীর ঢাকা কলেজ এলাকায় সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক যুবক (২৭) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এক পথচারী। পরে বিকেল সোয়া ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রংপুরে সংঘর্ষে বেরোবি শিক্ষার্থী নিহত

রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আবু সাঈদ (২৫)। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

সম্পর্কিত

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বেরোবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যান। পরে তারা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে একজন মারা যান।

বিষয়টি নিশ্চিত করে রংপুর পুলিশ সুপার মো. শাহজাহান জাগো নিউজকে বলেন, গুলিতে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন।

ট্যাগ: কোটা সংস্কার আন্দোলনলিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী
জাতীয়

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী

৯ আগস্ট ২০২৬
ব্যাংক এমডিদের মূল্যায়নে ক্ষমতার ভারসাম্য চান মাসরুর আরেফিন
অর্থনীতি

ব্যাংক এমডিদের মূল্যায়নে ক্ষমতার ভারসাম্য চান মাসরুর আরেফিন

১৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

১৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.