সিটিজেন্স ব্যাংক পিএলসির ইসলামিক ব্যাংকিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাংকটির ইসলামিক ব্যাংকিং সেবার নতুন এ যাত্রা শুরু হয়।![]()
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক, শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন প্রখ্যাত কর্পোরেট প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, ব্যাংকের সম্মানিত গ্রাহক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।![]()
![]()
অনুষ্ঠানে সিটিজেন্স ব্যাংকের ব্যবস্থাপনা, নির্বাহী ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বিভিন্ন পর্যায়ের অংশীজনের অংশগ্রহণকে ব্যাংকের ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের প্রতি আস্থা ও আগ্রহের প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়।![]()
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে শরিয়াহভিত্তিক আর্থিক সেবা গ্রাহকদের কাছে আরও সহজলভ্য করার লক্ষ্য রয়েছে। এ কার্যক্রম পরিচালনায় শরিয়াহ সুপারভাইজরি কমিটির দিকনির্দেশনা অনুসরণ করা হবে।![]()
অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যাংকের কর্মকর্তারা বলেন, ইসলামিক ব্যাংকিংয়ের এই নতুন উদ্যোগ সিটিজেন্স ব্যাংকের সেবা পরিধি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রাহকদের চাহিদা ও পরিবর্তিত আর্থিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।![]()
ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালনা পর্ষদ, নিয়ন্ত্রক সংস্থা, কর্পোরেট অঙ্গন, গ্রাহক ও গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতি ব্যাংককে আগামী দিনের পথচলায় উৎসাহ ও আত্মবিশ্বাস জুগিয়েছে।![]()
![]()