সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ইউনিটগুলোর কাছে জাতীয় পতাকা হস্তান্তর করেন।
সকাল সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রী গুলশানের নিজ বাসভবন থেকে সাভার সেনানিবাসে পৌঁছান। এ সময় তাঁকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনানিবাসে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে সেনাবাহিনীর একটি চৌকস দল। পরে তিনি উপস্থিত সেনাসদস্যদের সঙ্গে সালাম বিনিময় করেন।![]()