রবিবার, আগস্ট ২, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

সৌদিয়া-এইচএসবিসির অংশীদারত্ব বাংলাদেশের বিমান খাতে নতুন সম্ভাবনা তৈরি করছে: বিমানমন্ত্রী

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৩০ জুলাই ২০২৬
in অর্থনীতি, আন্তর্জাতিক, বাণিজ্য
Reading Time: 1 min read
A A
0
সৌদিয়া-এইচএসবিসির অংশীদারত্ব বাংলাদেশের বিমান খাতে নতুন সম্ভাবনা তৈরি করছে: বিমানমন্ত্রী

সৌদিয়া-এইচএসবিসির অংশীদারত্ব বাংলাদেশের বিমান খাতে নতুন সম্ভাবনা তৈরি করছে: বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বিশ্বমানের একটি এয়ারলাইনস ও আন্তর্জাতিক ব্যাংকের মধ্যে কার্যকর অংশীদারত্ব কীভাবে একটি দেশের বিমান পরিবহন খাতকে আরও গতিশীল করতে পারে, সৌদিয়া ও এইচএসবিসির সহযোগিতা তার উৎকৃষ্ট উদাহরণ। এ ধরনের অংশীদারত্ব বাংলাদেশের জন্য নতুন বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্ভাবনারও দ্বার উন্মোচন করছে।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘পাওয়ারিং গ্লোবাল কানেক্টিভিটি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশে সৌদিয়া এয়ারলাইনসের ৪৬ বছরের কার্যক্রম এবং এইচএসবিসির সঙ্গে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্ব উদযাপন করা হয়।

আফরোজা খানম বলেন, আন্তর্জাতিক সংযোগ সম্প্রসারণ, বাণিজ্য সহজীকরণ এবং বিমান শিল্পের টেকসই বিকাশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদিয়া ও এইচএসবিসির যৌথ উদ্যোগ সেই সহযোগিতার সফল দৃষ্টান্ত হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে জাফর ইবনে উবাইয়াহ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি। এছাড়া সৌদিয়ার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (ট্রেজারি অ্যান্ড ট্যাক্সেশন) মোহাম্মদ আলসিলিমানি, বাংলাদেশে সৌদিয়ার কান্ট্রি ম্যানেজার সালমান এ আলআলি এবং এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান অনুষ্ঠানে অংশ নেন।

সালমান এ আলআলি বলেন, বাংলাদেশের বাজারকে সৌদিয়া অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এইচএসবিসির সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি যাত্রীসেবার মানোন্নয়ন, ভ্রমণকে আরও সহজ করা এবং দুই দেশের মধ্যে ব্যবসায়িক ও অর্থনৈতিক যোগাযোগ জোরদারে কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত

রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন ৯৪১ কোটি টাকা, পরিশোধিত মূলধন প্রায় দ্বিগুণ

বাঙ্কারিং নীতিমালায় বড় পরিবর্তন, মেরিন ফুয়েল আমদানিতে সুযোগ পাচ্ছে বেসরকারি খাত

মোহাম্মদ আলসিলিমানি বলেন, সৌদিয়া ও এইচএসবিসির এই সহযোগিতা শুধু দুটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষ, ব্যবসা এবং নতুন সম্ভাবনাকে একত্রিত করার একটি কার্যকর প্ল্যাটফর্ম। বাংলাদেশের আন্তর্জাতিক বিমান পরিবহন খাতের ধারাবাহিক উন্নয়নে এই অংশীদারত্ব ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান বলেন, বিশ্বের ৪০টিরও বেশি দেশে সৌদিয়ার সঙ্গে এইচএসবিসির যৌথ কার্যক্রম বৈশ্বিক ব্যাংকিং নেটওয়ার্কের কার্যকর ব্যবহারের একটি সফল উদাহরণ। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও এশিয়ার মধ্যে বাণিজ্য ও যাত্রী পরিবহনের ক্রমবর্ধমান চাহিদা পূরণে এ অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, বাংলাদেশের বাজারে সৌদিয়ার কার্যক্রম সম্প্রসারণে এইচএসবিসি তার আন্তর্জাতিক দক্ষতা ও স্থানীয় অভিজ্ঞতা কাজে লাগিয়ে সহায়তা দিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগ, আন্তর্জাতিক বাণিজ্য, হজ ও ওমরাহ ব্যবস্থাপনা এবং আর্থিক সহযোগিতায় বিশেষ অবদানের জন্য ছয়টি প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়। সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট, পদ্মা অয়েল পিএলসি, ইউনাইটেড লিংক লিমিটেড এবং ফার্স্ট ফরওয়ার্ডিং লিমিটেড।

অনুষ্ঠিতে জানানো হয়, বিশ্বব্যাপী বিমান পরিবহন শিল্পে এইচএসবিসি দীর্ঘদিন ধরে ট্রেড ফাইন্যান্স, ট্রেজারি, লিকুইডিটি ম্যানেজমেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সেবা দিয়ে এয়ারলাইনসগুলোর ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে আসছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রিহ্যাব ৬ দফা প্রস্তাবনা পেশ !
অর্থনীতি

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রিহ্যাব ৬ দফা প্রস্তাবনা পেশ !

২৩ জুলাই ২০২৬
ব্যবসার সাফল্য তখনই অর্থবহ, যখন তা মানুষের জীবন বদলে দেয়: সায়েফ নাসির
অর্থনীতি

মানুষের আস্থাই এসএমসির সবচেয়ে বড় শক্তি: সায়েফ নাসির

৩০ জুলাই ২০২৬

সর্বশেষ

বিশ্বকাপ হারলেও আর্জেন্টিনার প্রশংসায় তাপিয়া, ‘এটাই সর্বকালের সেরা দল’

বিশ্বকাপ হারলেও আর্জেন্টিনার প্রশংসায় তাপিয়া, ‘এটাই সর্বকালের সেরা দল’

- ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
0

0

‘প্রিয়জন আপনজন’ প্রকাশনা উৎসবে তারকাদের মিলনমেলা

‘প্রিয়জন আপনজন’ প্রকাশনা উৎসবে তারকাদের মিলনমেলা

- ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
0

0

শুটিংয়ে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ

শুটিংয়ে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ

- ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
0

0

রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন ৯৪১ কোটি টাকা, পরিশোধিত মূলধন প্রায় দ্বিগুণ

রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন ৯৪১ কোটি টাকা, পরিশোধিত মূলধন প্রায় দ্বিগুণ

- ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

বিশ্বকাপ হারলেও আর্জেন্টিনার প্রশংসায় তাপিয়া, ‘এটাই সর্বকালের সেরা দল’

বিশ্বকাপ হারলেও আর্জেন্টিনার প্রশংসায় তাপিয়া, ‘এটাই সর্বকালের সেরা দল’

১ আগস্ট ২০২৬
‘প্রিয়জন আপনজন’ প্রকাশনা উৎসবে তারকাদের মিলনমেলা

‘প্রিয়জন আপনজন’ প্রকাশনা উৎসবে তারকাদের মিলনমেলা

১ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.