বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সসমূহের যৌথ মহড়া ও দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬
in বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সসমূহের যৌথ মহড়া ও দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সসমূহের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১/২০২৬’ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করেন। এই মহড়ার মাধ্যমে সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা, পেশাদারিত্ব, আন্তঃবাহিনী সমন্বয় এবং সমন্বিত যুদ্ধপ্রস্তুতি প্রদর্শিত হয়।

মহড়ায় সেনাবাহিনীর আধুনিক স্থল অভিযান ও স্পেশাল ফোর্সের বিশেষায়িত অপারেশনাল সক্ষমতা, নৌবাহিনীর উভচর অবতরণ ও সমুদ্র অভিযান এবং বিমানবাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথে নির্ভুল আক্রমণ পরিচালনার সক্ষমতা তুলে ধরা হয়। পাশাপাশি তিন বাহিনীর সমন্বিত অভিযান পরিচালনা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, পারস্পরিক সহযোগিতা এবং বহুমাত্রিক নিরাপত্তা পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলার সক্ষমতা প্রদর্শিত হয়। এ সময় তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের দুঃসাহসিক কৌশল, নিখুঁত সমন্বয়, গোপনীয়তা বজায় রেখে লক্ষ্যবস্তুতে আঘাত হানা এবং জটিল পরিস্থিতিতে অভিযান পরিচালনার দক্ষতা বিশেষভাবে প্রতিফলিত হয়। এছাড়া একই দিনে সেনাবাহিনী কর্তৃক দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামাদির প্রদর্শনী এবং UAV/Drone-এর পরীক্ষামূলক উড্ডয়ন ও লক্ষ্যবস্তু ধ্বংসের মহড়া পরিচালিত হয়।

মহড়া শেষে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে যৌথ মহড়ায় অংশগ্রহণকারী তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যদের প্রদর্শিত দক্ষতা, পেশাদারিত্ব ও সমন্বিত কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় আধুনিক যুদ্ধের পরিবর্তিত প্রকৃতি ও ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রস্তুতি ও সক্ষমতা আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের যৌথ মহড়া তিন বাহিনীর পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও দেশপ্রেমের কথা উল্লেখ করেন এবং বাহিনীগুলোর আধুনিকায়ন, প্রশিক্ষণের মানোন্নয়ন ও সদস্যদের কল্যাণে সরকারের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সম্পর্কিত

গোপালগঞ্জে সহিংসতার ছক: এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার আটক, গোয়েন্দা নজরদারিতে ৩০ কর্মকর্তা

টানা দুই দফা বাড়ার পর স্বস্তি: ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমল স্বর্ণের দাম

উল্লেখ্য, বসতিপূর্ন এলাকায় জনগনের দূর্ভোগ এড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ২০১৩ সাল থেকে প্রতি বছর স্বর্ণদ্বীপ-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। পাশাপাশি, উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন ও সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়নেও এই দ্বীপে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানগণ, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই চালু হচ্ছে শিশুদের জন্য ৫ বিশেষায়িত হাসপাতাল
বাংলাদেশ

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই চালু হচ্ছে শিশুদের জন্য ৫ বিশেষায়িত হাসপাতাল

২৫ নভেম্বর ২০২৬
পতেঙ্গায় লালদিয়া কনটেইনার টার্মিনালের নির্মাণকাজ শুরু আজ
অর্থনীতি

পতেঙ্গায় লালদিয়া কনটেইনার টার্মিনালের নির্মাণকাজ শুরু আজ

৩০ আগস্ট ২০২৬

সর্বশেষ

গোপালগঞ্জে সহিংসতার ছক: এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার আটক, গোয়েন্দা নজরদারিতে ৩০ কর্মকর্তা

গোপালগঞ্জে সহিংসতার ছক: এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার আটক, গোয়েন্দা নজরদারিতে ৩০ কর্মকর্তা

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬
0

0

টানা দুই দফা বাড়ার পর স্বস্তি: ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমল স্বর্ণের দাম

টানা দুই দফা বাড়ার পর স্বস্তি: ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমল স্বর্ণের দাম

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬
0

0

ইতালিতে তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন

ইতালিতে তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬
0

0

রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে তিন মেজর জেনারেলকে প্রত্যাহার, চাকরি ফিরল সশস্ত্র বাহিনী বিভাগে

রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে তিন মেজর জেনারেলকে প্রত্যাহার, চাকরি ফিরল সশস্ত্র বাহিনী বিভাগে

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

গোপালগঞ্জে সহিংসতার ছক: এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার আটক, গোয়েন্দা নজরদারিতে ৩০ কর্মকর্তা

গোপালগঞ্জে সহিংসতার ছক: এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার আটক, গোয়েন্দা নজরদারিতে ৩০ কর্মকর্তা

২৫ নভেম্বর ২০২৬
টানা দুই দফা বাড়ার পর স্বস্তি: ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমল স্বর্ণের দাম

টানা দুই দফা বাড়ার পর স্বস্তি: ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমল স্বর্ণের দাম

২৫ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.