রবিবার, আগস্ট ২৩, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

৪০তম ফোবানার ‘মিট অ্যান্ড গ্রীট’ সম্পন্ন ওয়াশিংটনে, ব্যাপক সাড়া

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৩ জুলাই ২০২৬
in আন্তর্জাতিক, বাণিজ্য, যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
A A
0
৪০তম ফোবানার ‘মিট অ্যান্ড গ্রীট’ সম্পন্ন ওয়াশিংটনে, ব্যাপক সাড়া

৪০তম ফোবানার ‘মিট অ্যান্ড গ্রীট’ সম্পন্ন ওয়াশিংটনে, ব্যাপক সাড়া

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আগামী ৪০তম লস অ্যাঞ্জেলেস ফোবানা কনভেনশন উপলক্ষে হোস্ট ও কনভেনর কমিটির উদ্যোগে ‘মিট অ্যান্ড গ্রীট’ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) ভার্জিনিয়ার স্প্রিংহিলের দেরা রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ফোবানা সদস্য, ব্যবসায়ী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তারা আসন্ন কনভেনশন সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ফোবানার নির্বাহী সচিব অ্যান্থনি গোমেজ পিউসের সঞ্চাল নায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ৪০তম ফোবানার কনভেনর ড. জয়নাল আবেদীন। তিনি ওয়াশিংটন ও ভার্জিনিয়ার প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ফোবানার ইতিহাসে ওয়াশিংটন অন্যতম সমৃদ্ধ অধ্যায় এবং অতীতের মতো এবারও সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।

অনুষ্ঠানে বক্তব্য দেন ফোবানার চেয়ারম্যান রবিউল করিম বেলাল। তিনি বলেন, লস অ্যাঞ্জেলেস কনভেনশনকে ঘিরে ওয়াশিংটনের প্রবাসীদের আগ্রহ ও অংশগ্রহণ উৎসাহব্যঞ্জক। ফোবানার ঐতিহ্য ধরে রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় সাবেক চেয়ারম্যান অ্যাটর্নি আলমগীর এবং নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এম রহমান জহির বলেন, ড. জয়নাল আবেদীন দীর্ঘদিনের অভিজ্ঞ সংগঠক। তার নেতৃত্বে লস অ্যাঞ্জেলেস ফোবানা সফল আয়োজন উপহার দেবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন। হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, সান দিয়েগোসহ বিভিন্ন শহরের প্রবাসীদের কনভেনশনে অংশ নেওয়ার আহ্বান জানান

এ সময় সাবেক নির্বাহী সচিব আবীর আলমগীর, সাবেক কোষাধ্যক্ষ ড. প্রিয়লাল কর্মকার, ফ্লোরিডার ওরল্যান্ডোর সদস্য বাবুল হাই এবং ফান্ড রাইজিং চেয়ারম্যান কাজী নাহিদ বক্তব্য দেন। তারা জানান, দূরবর্তী অঞ্চল থেকে অংশগ্রহণকারীদের সুবিধার কথা বিবেচনা করে এবার ‘সিলভার প্যাকেজে’ বিশেষ মূল্যছাড় রাখা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ী ও কমিউনিটির প্রতিনিধিরা ফোবানার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ অতিথি ওয়াশিংটন ইউনিভার্সিটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু হানীফ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগিতার ঘোষণা দেন। ফোবানার অন্যতম স্পন্সর মাজহারুল হক হোস্ট কমিটির কাছে উল্লেখযোগ্য অঙ্কের অনুদান প্রদান করেন। একই সঙ্গে বাগডিসির পক্ষ থেকে নুরুল আমিন লস অ্যাঞ্জেলেস কনভেনশনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে সংগঠনের জন্য ১৭টি সিলভার প্যাকেজ নিশ্চিত করেন। সব মিলিয়ে ওয়াশিংটনের এ ‘মিট অ্যান্ড গ্রীট’ অনুষ্ঠান থেকেই ৫০ হাজার মার্কিন ডলারের অনুদানের ঘোষণা আসে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ৩৮তম ফোবানার মেম্বার সেক্রেটারি শিল্পী আবু রুমি, বাইটপোর সভাপতি লেখক শামসুদ্দিন মাহমুদ, বাগডিসির সাবেক সভাপতি করিম সালাউদ্দিন, বাইয়ের সভাপতি দিলশাদ চৌধুরী, শোয়েব চৌধুরী, রেদোয়ান চৌধুরী, মাহমুদ মেনন, কচি খান, এ টি এম আলম, কাজল, প্রদীপ ঘোষ ও জাহিদ খান।

সম্পর্কিত

75 Vice Chancellors Join National Dialogue to Redesign Bangladesh’s Higher Education

বাংলাদেশেই তৈরি হবে বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি, অনুমোদন পেল রানার

শনিবার রাতে ফোবানার প্রতিনিধি দল স্থানীয় কমিউনিটির একটি উন্মুক্ত কনসার্টে অংশ নেন। জনপ্রিয় শিল্পী পথিক হাসান ও মোজার পরিবেশনায় আয়োজিত অনুষ্ঠানে ফোবানার চেয়ারম্যান ও কনভেনর উপস্থিত দর্শকদের লস অ্যাঞ্জেলেস কনভেনশনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। পরে প্রতিনিধি দল শিল্পী আবু রুমির বাসভবনে নৈশভোজ ও ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।

রোববার সকালে ফোবানার সাবেক ট্রেজারার ড. প্রিয়লাল কর্মকারের বাসভবনে আরেকটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে লস অ্যাঞ্জেলেস ফোবানা সফল করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এ সময় ওয়াশিংটন ইউনিভার্সিটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু হানীফ কনভেনশনের জন্য ‘ডায়মন্ড স্পন্সর’ দেওয়ার ঘোষণা দিলে উপস্থিত সবাই তাকে ধন্যবাদ জানান।

দুই দিনের এ গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি শেষে হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল এবং কনভেনর ড. জয়নাল আবেদীন ওয়াশিংটন ও ভার্জিনিয়ার প্রবাসী, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনালে নীতিগত অনুমোদন
অর্থনীতি

মহেশখালীতে নতুন এলএনজি টার্মিনালে নীতিগত অনুমোদন

২৯ জুলাই ২০২৬
কাশ্মির, বেলুচিস্তান ও পাকিস্তানের গণতন্ত্রের সংকট
আন্তর্জাতিক

কাশ্মির, বেলুচিস্তান ও পাকিস্তানের গণতন্ত্রের সংকট

৩ আগস্ট ২০২৬

সর্বশেষ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবার ‘ট্রিপল পাওয়ার’: এক মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবার ‘ট্রিপল পাওয়ার’: এক মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী

- ইউএসএ বাংলা ডেস্ক
২৩ আগস্ট ২০২৬
0

0

গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে না পারলে শিক্ষার অগ্রগতি সম্ভব না: ড. আ ন ম এহছানুল হক মিলন

গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে না পারলে শিক্ষার অগ্রগতি সম্ভব না: ড. আ ন ম এহছানুল হক মিলন

- ইউএসএ বাংলা ডেস্ক
২৩ আগস্ট ২০২৬
0

0

75 Vice Chancellors Join National Dialogue to Redesign Bangladesh’s Higher Education

75 Vice Chancellors Join National Dialogue to Redesign Bangladesh’s Higher Education

- ইউএসএ বাংলা ডেস্ক
২৩ আগস্ট ২০২৬
0

0

বাংলাদেশেই তৈরি হবে বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি, অনুমোদন পেল রানার

বাংলাদেশেই তৈরি হবে বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি, অনুমোদন পেল রানার

- ইউএসএ বাংলা ডেস্ক
২৩ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবার ‘ট্রিপল পাওয়ার’: এক মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবার ‘ট্রিপল পাওয়ার’: এক মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী

২৩ আগস্ট ২০২৬
গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে না পারলে শিক্ষার অগ্রগতি সম্ভব না: ড. আ ন ম এহছানুল হক মিলন

গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে না পারলে শিক্ষার অগ্রগতি সম্ভব না: ড. আ ন ম এহছানুল হক মিলন

২৩ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.