রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

৪২ বছরের বিধি বদলে এভিয়েশন খাতে বড় সংস্কার

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 2 mins read
A A
0
৪২ বছরের বিধি বদলে এভিয়েশন খাতে বড় সংস্কার

সম্পর্কিত

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই

ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই-রোবোটিকস

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৪২ বছর আগের বেসামরিক বিমান চলাচল বিধিমালা পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে বেসরকারি বিনিয়োগ সহজ করা, আন্তর্জাতিক মানের বিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র (এমআরও) স্থাপন এবং যাত্রীসেবার মান উন্নয়নের মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে এভিয়েশন খাতকে অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার।

রাজধানীর কুর্মিটোলায় অনুষ্ঠিত ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বমানের এভিয়েশন’ শীর্ষক পলিসি কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ১৯৮৪ সালের সিভিল এভিয়েশন রুলস সংশোধন করে নতুন ‘রুলস ২০২৬’ প্রণয়ন করা হচ্ছে। নতুন বিধিমালায় ব্যবসাবান্ধব পরিবেশ, বেসরকারি বিনিয়োগ, যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিমান চলাচলের নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
মন্ত্রী বলেন, দেশের বিমানবন্দরগুলো শুধু যাত্রী পরিবহনের অবকাঠামো নয়, বরং বাংলাদেশের অর্থনীতির প্রবেশদ্বার। এ কারণেই একটি সমন্বিত এভিয়েশন মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে, যার মাধ্যমে বিমানবন্দর, কার্গো, রক্ষণাবেক্ষণ ও বেসরকারি অংশীদারত্বকে নতুনভাবে সাজানো হবে। তিনি দেশি-বিদেশি এয়ারলাইনসকে বিধিমালা প্রণয়নের প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
কনক্লেভে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক এভিয়েশন বাজারের সম্ভাব্য আকার প্রায় ৭০ হাজার কোটি টাকা। ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে একটি শক্তিশালী আঞ্চলিক রুট নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব। তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি বাংলাদেশের জন্য আগের তুলনায় বেশি রাজস্ব নিশ্চিত করবে।
তার ভাষ্য অনুযায়ী, তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু হলে বছরে প্রায় ১ কোটি ২০ লাখ যাত্রী পরিবহনের সক্ষমতা তৈরি হবে। তবে এ সক্ষমতার সুফল পেতে বিমানবন্দরের অপারেশনাল প্রস্তুতি, যাত্রী স্থানান্তর ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানের সেবাও সমানভাবে নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে উপস্থাপিত বিশ্লেষণে উঠে আসে, বর্তমানে দেশের জিডিপিতে এভিয়েশন খাতের অবদান তুলনামূলক কম হলেও পরিকল্পিত বিনিয়োগ ও নীতিগত সংস্কারের মাধ্যমে এ খাত থেকে বছরে ২ থেকে ৩ বিলিয়ন ডলার পর্যন্ত অর্থনৈতিক মূল্য সংযোজন সম্ভব। পাশাপাশি দেশীয় চারটি এয়ারলাইনস আগামী কয়েক বছরে বহরে প্রায় ৪০টি নতুন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা করছে।
ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, শাহজালাল বিমানবন্দরে একটিমাত্র রানওয়ে থাকার কারণে ট্যাক্সিওয়েতে দীর্ঘ অপেক্ষায় প্রতিদিন প্রায় ২০ লাখ টাকার জ্বালানি অপচয় হচ্ছে। এছাড়া উচ্চ কর ও ভ্যাট, জ্বালানির দাম, গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যয় এবং লাইসেন্স জটিলতা দেশীয় এয়ারলাইনসগুলোর প্রতিযোগিতা সক্ষমতাকে দুর্বল করছে।
তিনি নতুন বিধিমালাকে স্বাগত জানিয়ে বলেন, ইঞ্জিন মেরামতের নিয়ম সহজ হলে দেশীয় এয়ারলাইনসগুলোর বছরে কোটি কোটি ডলার সাশ্রয় হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মানের এমআরও সুবিধা চালু হলে বাংলাদেশ নিজস্ব রক্ষণাবেক্ষণ সক্ষমতা গড়ে তুলতে পারবে এবং বিদেশে ব্যয় হওয়া বিপুল অর্থ দেশেই রাখা সম্ভব হবে।
কনক্লেভে বক্তারা অভিন্নভাবে মত দেন, অবকাঠামো উন্নয়ন, দক্ষ ব্যবস্থাপনা, বিনিয়োগবান্ধব নীতি ও আধুনিক বিধিমালার সমন্বয় ঘটাতে পারলে এভিয়েশন খাত শুধু যোগাযোগ নয়, রপ্তানি, পর্যটন, বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগের অন্যতম প্রধান ভিত্তিতে পরিণত হবে।
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

২৪ জুন ২০২৬
বাংলাদেশে দাম কমেছে সোনার
অর্থনীতি

বাংলাদেশে দাম কমেছে সোনার

৪ নভেম্বর ২০২৪

সর্বশেষ

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই

- ইউএসএ বাংলা ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬
0

0

ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই-রোবোটিকস

ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই-রোবোটিকস

- ইউএসএ বাংলা ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬
0

0

অ্যামচেমের সঙ্গে ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনতে চায় সরকার

অ্যামচেমের সঙ্গে ৫ বিলিয়ন ডলারের মার্কিন বিনিয়োগ আনতে চায় সরকার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬
0

0

৪২ বছরের বিধি বদলে এভিয়েশন খাতে বড় সংস্কার

৪২ বছরের বিধি বদলে এভিয়েশন খাতে বড় সংস্কার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই

১৩ সেপ্টেম্বর ২০২৬
ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই-রোবোটিকস

ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই-রোবোটিকস

১৩ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.