সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

সাউথইস্ট ব্যাংকের ঋণমান ‘এএ’, ছয় মাসে ইপিএস বেড়েছে ৬৪%

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0

সাউথইস্ট ব্যাংক পিএলসির দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’ এবং স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-২’ নির্ধারণ করা হয়েছে। ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার সময় পর্যন্ত প্রাসঙ্গিক আর্থিক ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে এ রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

এদিকে চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। জানুয়ারি-জুন সময়ে সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৬৪ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় ৬৪ শতাংশ বেড়েছে।

৩০ জুন ২০২৬ শেষে সাউথইস্ট ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ১৬ পয়সায়। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে এ সম্পদমূল্য ছিল ২৫ টাকা ৭৪ পয়সা।

২০২৫ হিসাব বছরেও ব্যাংকটির আর্থিক সূচকে উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়। ওই বছর সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৫১ পয়সা, যেখানে ২০২৪ হিসাব বছরে তা ছিল মাত্র ৩২ পয়সা। এ সময়ে ব্যাংকের পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ ও ৭ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে।

সম্পর্কিত

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

এর আগে ২০২৪ হিসাব বছরে কোনো লভ্যাংশ দেয়নি সাউথইস্ট ব্যাংক। ওই বছর ব্যাংকটির ইপিএস ছিল ৩২ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ৬০ পয়সা। ২০২৩ হিসাব বছরে ব্যাংকটির ইপিএস দাঁড়িয়েছিল ১ টাকা ৬৬ পয়সা। ওই বছর বিনিয়োগকারীদের ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক লভ্যাংশ দেয়া হয়।

২০২২ হিসাব বছরেও ব্যাংকটির ইপিএস ছিল ১ টাকা ৪২ পয়সা। সে বছর ৬ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটির পর্ষদ।

২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৪৩১ কোটি ১ লাখ ৪০ হাজার টাকা। ৩০ জুন ২০২৬ শেষে ব্যাংকটির রিজার্ভের পরিমাণ ছিল ২ হাজার ১০ কোটি ৮৭ লাখ টাকা। মোট শেয়ার রয়েছে ১৪৩ কোটি ১০ লাখ ১৪ হাজার ১৩৫টি।

শেয়ারহোল্ডিং কাঠামো অনুযায়ী, ব্যাংকটির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩১ দশমিক ১২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৮ দশমিক ২৫ শতাংশ এবং বিদেশী বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ২২ শতাংশ শেয়ার রয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ২৯ দশমিক ৪১ শতাংশ।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

কোটা আন্দোলনে হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ ইইউয়ের
বাংলাদেশ

কোটা আন্দোলনে হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ ইইউয়ের

৩০ জুলাই ২০২৪
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারির দ্বিপাক্ষিক বৈঠক
অন্যান্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারির দ্বিপাক্ষিক বৈঠক

১০ জুলাই ২০২৬

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

২১ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

২১ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.