সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অপরাধ

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
in অপরাধ, জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী, সিরাজগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুরে পার্কিং করে রাখা কিংবা মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাস ও ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কয়েকটি ঘটনায় আগুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আবার কোথাও পরিকল্পিত নাশকতার আশঙ্কার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে গত শনিবার মধ্যরাতে ‘নিউ ক্ল্যাসিক্যাল’ নামে একটি লোকাল বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় যমুনা সেতু পশ্চিম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে শনিবার দিবাগত রাতে আগুন লাগে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম। আগুন লাগার সময় ট্রাকটির চালক বা সহকারী ঘটনাস্থলে ছিলেন না। আগুনের উৎসও জানা যায়নি।

ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় রাস্তার পাশে রাখা ‘সৌখিন পরিবহন’-এর একটি বাসে শনিবার দিবাগত রাতে আগুন লাগে। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফরিদপুরে করিমপুর হাইওয়ে থানার সামনে ঢাকা-খুলনা মহাসড়কে পার্কিং করে রাখা ‘পূর্বাশা পরিবহন’-এর একটি জব্দকৃত বাসে শুক্রবার রাতে আগুন লাগে। এতে বাসটির প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। বাসটিতে ব্যাটারি বা দাহ্য কোনো পদার্থ না থাকায় শর্টসার্কিটের সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা হিসেবে সন্দেহ করা হচ্ছে। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শ্রীবাস বাড়ৈ জানান, প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম
জাতীয়

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

৫ আগস্ট ২০২৬
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান
আন্তর্জাতিক

চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান

৮ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

২১ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

২১ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.