আসিয়ানভুক্ত দেশগুলোতে বাংলাদেশি পণ্য ও সেবা রপ্তানি বাড়াতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। মালয়েশিয়ায় ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে তৈরি পোশাক, ওষুধ, ইলেকট্রনিকস, আইটি-সেবা, পাট ও পাটজাত পণ্য এবং খাদ্যপণ্য রপ্তানি সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশে মালয়েশীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।![]()