মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার, দুই দশকের সামরিক উপস্থিতির অবসান

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬
in আন্তর্জাতিক, বিশ্ব
Reading Time: 1 min read
A A
0
ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার, দুই দশকের সামরিক উপস্থিতির অবসান

দুই দশকের বেশি সময় পর ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনীর শেষ সদস্যদেরও প্রত্যাহার করা হয়েছে। নির্ধারিত সময়সীমার এক দিন আগেই মঙ্গলবার ইরাকে থাকা শেষ মার্কিন সেনারা দেশটি ছেড়ে গেছেন বলে জানিয়েছে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে ২০০৩ সালে শুরু হওয়া মার্কিন সামরিক উপস্থিতির একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি হলো।

ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আল-জাজিরাকে জানিয়েছেন, এখন ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর কোনো সেনা নেই। তাঁর ভাষ্য, বিদেশি বাহিনীর অনুপস্থিতিতে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সক্ষম ইরাকি বাহিনী।

মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে ২০২৪ সালে একটি সমঝোতা হয়েছিল। সে সময় ইরাকে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা ছিল। গত বছর তাঁদের বেশির ভাগই প্রত্যাহার করা হয়। পরে আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলগুলোতে কিছু মার্কিন সেনা অবস্থান করছিলেন। তাঁদের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি।

ইরাকে মার্কিন সামরিক উপস্থিতির শুরু ২০০৩ সালে। ওই বছর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী দেশটিতে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করে। ২০০৬ সালের ডিসেম্বরে সাদ্দামের মৃত্যুদণ্ড কার্যকর হয়। ২০০৭ সালে ইরাকে মার্কিন সেনার সংখ্যা ১ লাখ ৭০ হাজার ছাড়িয়ে যায়। এর একটি বড় অংশ ২০১১ সালে প্রত্যাহার করা হলেও ২০১৪ সালে ইসলামিক স্টেট বা আইএসের বিরুদ্ধে সামরিক অভিযানকে কেন্দ্র করে আবারও মার্কিন সেনা মোতায়েন করা হয়।

মার্কিন সেনা প্রত্যাহারের ঘটনায় ইরাকে একদিকে যেমন সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বিষয়টি সামনে এসেছে, অন্যদিকে নিরাপত্তা নিয়ে উদ্বেগও রয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি বলেছেন, মার্কিন সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে দেশটির জন্য নতুন দিনের সূচনা হয়েছে। তাঁর মতে, এর ফলে ইরাক বিদেশি সামরিক উপস্থিতি থেকে মুক্ত হওয়ার পাশাপাশি পুরো ভূখণ্ডের ওপর জাতীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে।

ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন সেনা প্রত্যাহারকে নিজেদের বিজয় হিসেবে দেখছে। ইসলামিক রেজিস্ট্যান্সের কমান্ডার আবু মোজতাবা আল-ইয়াসিরি ঘটনাটিকে ‘ঐতিহাসিক জয়’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর দাবি, এর মধ্য দিয়ে ইরাকের ইতিহাসের একটি অধ্যায়ের অবসান ঘটল।

তবে দেশটির সব মহলে একই ধরনের স্বস্তি নেই। ফালুজা অঞ্চলের একটি আদিবাসী গোষ্ঠীর নেতা আবদুল রহমান আল-জোবাইর মনে করেন, নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি নিজেদের হাতে নেওয়ার জন্য ইরাক এখনো প্রস্তুত নয়। তাঁর মতে, মার্কিন বাহিনী চলে যাওয়ার ফলে যে নিরাপত্তাশূন্যতা তৈরি হতে পারে, সেটিই বড় উদ্বেগের বিষয়।

মার্কিন সেনা প্রত্যাহারের আঞ্চলিক প্রভাব নিয়েও আলোচনা রয়েছে। ইরাকে ইরান-সমর্থিত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী সক্রিয়। মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর উপস্থিতি দীর্ঘদিন ধরে এসব গোষ্ঠীর প্রভাবের বিপরীতে একটি সামরিক ভারসাম্য তৈরি করেছিল বলে মনে করেন কিছু বিশ্লেষক।

সম্পর্কিত

বিবিসি বাদ দিলেও বাফটায় পুরস্কৃত গাজা বিষয়ক তথ্যচিত্র

গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল

ইরাকি নিরাপত্তা বিশ্লেষক জাসিম আল-বাহাদলি রয়টার্সকে বলেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের প্রস্থান কৌশলগতভাবে ইরানের জন্য সুযোগ তৈরি করতে পারে। তাঁর মতে, এর ফলে ইরাক থেকে এমন একটি সামরিক শক্তি সরে গেল, যারা বহু বছর ধরে দেশটিতে তেহরানের প্রভাবের বিপরীতে ভারসাম্য তৈরিতে ভূমিকা রেখেছে।

সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতেও ইরাকের ভূখণ্ড ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ভূমিকা আলোচনায় এসেছে। চলতি মাসে ইরাক থেকে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি পাইপলাইনে হামলার ঘটনাও ঘটেছে। ইরান-সংঘাতের সময় নিহত ১৮ মার্কিন সেনার মধ্যে সাতজন ইরাকে ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফলে মার্কিন সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে ইরাকের দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান হলেও দেশটির সামনে এখন মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা কাঠামো, সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে ভারসাম্য কীভাবে বজায় রাখা হবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় রুবাইয়াত হোসেনের ‘ডিফিকাল্ট ব্রাইড’
আন্তর্জাতিক

ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় রুবাইয়াত হোসেনের ‘ডিফিকাল্ট ব্রাইড’

২৪ জুলাই ২০২৬
সৌদিতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
বিশ্ব

সৌদিতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

১০ নভেম্বর ২০২৪

সর্বশেষ

দক্ষিণ কোরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষিণ কোরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

- ইউএসএ বাংলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

বিবিসি বাদ দিলেও বাফটায় পুরস্কৃত গাজা বিষয়ক তথ্যচিত্র

বিবিসি বাদ দিলেও বাফটায় পুরস্কৃত গাজা বিষয়ক তথ্যচিত্র

- ইউএসএ বাংলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

ভারতের নতুন শুল্কে চাপে পড়তে পারে বাংলাদেশি পাটপণ্য

ভারতের নতুন শুল্কে চাপে পড়তে পারে বাংলাদেশি পাটপণ্য

- ইউএসএ বাংলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

দক্ষিণ কোরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দক্ষিণ কোরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২৯ সেপ্টেম্বর ২০২৬
বিবিসি বাদ দিলেও বাফটায় পুরস্কৃত গাজা বিষয়ক তথ্যচিত্র

বিবিসি বাদ দিলেও বাফটায় পুরস্কৃত গাজা বিষয়ক তথ্যচিত্র

২৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.